এক্সপ্লোর

Digha Jagannath Temple: প্রাণ প্রতিষ্ঠার আগে একলক্ষ বার মন্ত্রোচ্চারণ, দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন কখন?

Digha Jagannath Temple News: আজ বুধবার অক্ষয় তৃতীয়ায়, দিঘায় জগন্নাথধামের দ্বারোদ্ঘাটন করবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: অপেক্ষার অবসান। আজ অক্ষয় তৃতীয়াতেই (Akshay Tritiya) দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। দুপুরেই সাধারণের জন্য দরজা খুলছে দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple)। বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার আগে গতকাল হয় যজ্ঞ। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় জগন্নাথধামের দ্বারোদ্ঘাটন করবেন। তার আগে দিঘাজুড়ে সাজ সাজ রব। আলোয় সেজে উঠেছে সৈকতনগরী। 

দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন: আজ জগন্নাথদেবের মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা। দিঘাজুড়ে সাজো সাজো রব। বাহারি আলোয়, রঙিন ফুলে মোড়া সৈকত-শহর। পুরো দিঘাকে সাজানো হয়েছে নীল-সাদা রঙের তোরণে। আজ অক্ষয় তৃতীয়ায়, দিঘায় জগন্নাথধামের দ্বারোদ্ঘাটন করবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল জগন্নাথদেবের মূর্তিতে মঙ্গল-স্নানের পর পুরীর জগন্নাথ মন্দিরের মতো দিঘার জগন্নাথ মন্দিরে ধ্বজা তোলা হয়। বুধবার প্রাণ প্রতিষ্ঠার আগে শুরু হয়েছে একলক্ষ বার মন্ত্রোচ্চারণ। গতকাল মহাযজ্ঞে অংশ নেন মুখ্যমন্ত্রী। পুণ্য়াহুতি দেন। বাজান কাঁসর, শঙ্খ। দোলান চামর। গতকাল মুখ্যমন্ত্রী বলেন, "যতটা সম্ভব চেষ্টা করেছি অন্তর দিয়ে। হৃদয় দিয়ে। ধর্ম তো কখনও মুখে প্রচার করে হয় না। ধর্মটা হচ্ছে হৃদয়কে ছুঁয়ে যায়। আমি পুজো করি সবার জন্য। মা-মাটি-মানুষের জন্য়ে। কালকে বেলা আড়াইটে থেকে অনুষ্ঠান শুরু হবে। এবং ৩টের সময় দ্বারোদ্ঘাটন হবে। দ্বারোদ্ঘাটনের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর থেকে পাবলিকের জন্য খুলে দেওয়া হবে।'' 

দিঘা রেল স্টেশনের একেবারে কাছে মাথা তুলেছে জগন্নাথ মন্দির। ২০ একর জায়গার ওপর, মন্দির নির্মাণ করেছে হিডকো। খরচ হয়েছে প্রায় আড়াইশো কোটি টাকা। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর তার দায়িত্ব তুলে দেওয়া হবে ইসকনের হাতে। পুরীর মন্দিরের মতোই, দিঘার জগন্নাথ মন্দিরেও ৪টি দুয়ার। মন্দিরের মূল ফটক দিয়ে ঢোকার পর, প্রথমেই পড়বে দীপস্তম্ভ। তারপর অরুণ স্তম্ভ। অরুণ দুয়ার পার করে, একটু এগোলেই, সামনে পড়বে সিংহ দুয়ার। সিংহ দুয়ারের ঠিক উল্টোদিকে ব্য়াঘ্র-দুয়ার। মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে, বাঁ হাতে পড়বে হস্তি দুয়ার। আর ডানদিকে, অশ্ব দুয়ার। পুরীর মন্দিরের মতোই, এখানেও মূল মন্দিরের ৪টি ভাগ। গর্ভগৃহ, তার সামনে জগমোহন, তারপর নাটমণ্ডপ এবং তারপর ভোগমণ্ডপ। মন্দির উদ্বোধন উপলক্ষে আলো দিয়ে সাজানো দিঘা। ভেতরে ও বাইরে বসার জন্য তৈরি হয়েছে পার্ক। উদ্বোধনের পর পুরীর মন্দিরের মতো ভোগ বিতরণ করা হবে ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই, এখানেও প্রতিদিন ধ্বজা উত্তোলন হবে। দ্বারোদ্ঘাটনের পর আজ থেকেই রাজ্য়ের সমুদ্রসৈকতেই মিলবে জগন্নাথ দেবের দর্শন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget