এক্সপ্লোর

Dilip Ghosh: যাঁরা বড় বড় কথা বলছেন, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে নেতা হয়েছেন: দিলীপ ঘোষ

Digha Jagannath Temple: মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে দিঘার জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ যাওয়ার পর থেকেই ক্ষুব্ধ বঙ্গ বিজেপির একাংশ।

অর্ণব মুখোপাধ্যায়, দিঘা: মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে একের পর এক কটাক্ষ। কড়া ভাষায় তাঁর জবাব দিলেন দিলীপ ঘোষ। বিজেপি নেতা বলেন, "যাঁরা বড় বড় কথা বলছেন তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে নেতা হয়েছেন।''

মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে দিঘার জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ যাওয়ার পর থেকেই ক্ষুব্ধ বঙ্গ বিজেপির একাংশ। গতকাল এই সাক্ষাতের কয়েক ঘণ্টার মধ্যেই মেদিনীপুরে দিলীপ ঘোষের বিরুদ্ধে ওঠে স্লোগান। মেদিনীপুর শহরে বিজেপি কার্যালয়ের সামনে তাঁর ছবিতে জুতো ঝুলিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। আর এদিন কোলাঘাটে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি নেতা। দিলীপের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এমনকী চা চক্রে গো ব্যাক স্লোগান। 'তৃণমূলের দালাল' লেখা পোস্টার দেখা যায়। যদিও এসবে আমল না দিয়ে ফের মর্নিক ওয়াকে স্বমহিমায় জবাব দেন দিলীপ ঘোষ। এদিন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বলেন, "বড় বড় কথা কারা বলছেন, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে নেতা হয়েছেন। আরও বড় কথা বলছেন অনেকে, চরিত্রের কথা বলছেন। যাঁরা কালীঘাটে উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছেন। আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে। তাঁরা দিলীপ ঘোষকে চারিত্রিক শংসাপত্র দিচ্ছেন। দিলীপ ঘোষকে ত্যাগী, ভোগী বলছেন। আহাম্মক। মানুষ জানে দিলীপ ঘোষ কী। আমার মন এবং মুখ এক। তাতে যদি কারও কষ্ট হয় কিছু করার নেই। যাঁরা কোনওদিন পার্টির জন্য কিছু করেননি তাঁরা বুঝবেন না, দিলীপ ঘোষ কী, বিজেপি কী।''

দিঘায় মুখ্যমন্ত্রীর পাশে হাসিমুখে সস্ত্রীক দিলীপ ঘোষের বসে থাকার ছবি সামনে এসেছে গতকালই। আর এই ছবি নিয়েই বঙ্গ রাজনীতিতে ঝড় উঠেছে। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে জগন্নাথধাম দর্শনে গিয়ে দলের একাংশের তোপের মুখে পড়েছেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার প্রাক্তন রাজ্য সভাপতিকে ঘিরে বিজেপি কর্মী, সমর্থকরাও ক্ষোভে ফেটে পড়েন। এপ্রসঙ্গে গতকাল রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "দিলীপদা যাবেন কি না, এটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। ওঁকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে। দল সমর্থন করে না। দল মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপর ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে উপেক্ষা করা। সেজন্য আমরা দল থেকে সিদ্ধান্ত নিয়েছি ওখানে যাব না।''

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget