এক্সপ্লোর

Dilip Ghosh:  'সিনেমা তো সিবিআই ইডি দেখাচ্ছে' নন্দীগ্রামে অভিষেকের প্রতিটি চ্যালেঞ্জের কড়া জবাব দিলেন দিলীপ

দিলীপ ঘোষ বলেন, ' কে ট্রেলার বা টিজার দেখাল, তাতে বাংলার মানুষের কী যায় আসে? আসল সিনেমা তো সিবিআই ইডি দেখাচ্ছে।'

রঞ্জিত সাউ, কলকাতা : বৃহস্পতিবার জনসংযোগ যাত্রায় নন্দীগ্রামে দাঁড়িয়ে বিজেপিকে ( BJP ) একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee ) । আর শুক্রবার সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমনে এসে সেই চোখা চোখা মন্তব্যের কড়া জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ ( Dilip Ghosh ) । 

'বাংলা ডুবছে'

অভিষেক বন্দ্যোপাধ্যায় জনজোয়াার যাত্রায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, ' এখন ট্রেলার দেখিয়ে গেলাম। ৩ মাস পর সিনেমা দেখাব '  । এই মন্তব্যের জবাবে দিলীপ ঘোষ বলেন, ' কে ট্রেলার বা টিজার দেখাল, তাতে বাংলার মানুষের কী যায় আসে? আসল সিনেমা তো সিবিআই ইডি দেখাচ্ছে। আগে ওটা সামলান। এ ওকে চ্যালেঞ্জ করছে, ও তাকে চ্যালেঞ্জ করছে, আর বাংলা ডুবছে। স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসন, মানুষের নিরাপত্তা, সব ডুবে গেছে। বাড়ি থেকে বেরোলে চিন্তা করতে হয় ফিরে আসতে পারব কিনা। সারা রাজ্যের পুলিশ দিয়ে এমন একটা লোককে নিরাপত্তা দেওয়া হচ্ছে, যার কোনও গুরুত্বই নেই। হতে পারে ও হয়তো পার্টির ভবিষ্যত। কিন্তু বাংলার ভবিষ্যত কী? '

'বিধায়ক ভাঙিয়ে নিয়ে আসতে হচ্ছে কেন? '

নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে অভিষেক হুঙ্কার দেন, ' ওদের হাতে ইডি সিবিআই মোদী আছে। আমাদের হাতে মানুষ আছে'। এই প্রসঙ্গেও অভিষেককে এক হাত নিয়েছেন দিলীপ ঘোষ। ' কোথায় মানুষ আছে? তাহলে বিধায়ক ভাঙিয়ে নিয়ে আসতে হচ্ছে কেন? মানুষ অন্যদিকে আছে। তাদের রায়কে না মেনে আপনারা কাজ করছেন। মানুষ আপনাদের সঙ্গে নেই। তাই জঙ্গলমহলে চোর চোর শ্লোগান শুনতে হয়েছে। ' 

 'কেন লাফালাফি করতে গেছিলেন নন্দীগ্রামে? '

নন্দীগ্রামে নতুন করে নির্বাচন হলে, ৫০ হাজারেরও বেশি ভোটে জিতবেন তৃণমূল প্রার্থী,  জনসংযোগ যাত্রায় নন্দীগ্রামে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের তাঁর মুখে শোনা যায় গদ্দার কটাক্ষ। কার্যত শুভেন্দু অধিকারীর দিকে ছুড়ে দিয়েছেন অভিষেক। তারও জবাব দিলেন দিলীপ। প্রশ্ন করলেন , ' তখন জিতলেন না কেন? মূল ইলেকশনে জিততে পারলেন না। বাই ইলেকশনে জিতবেন? এমনি ভোট হলে ওখানে আপনারা হারেন। আপনারা ভোট লুঠ করলে জেতেন। তখন ফুটানি মেরে ওখানে কে যেতে বলেছিল? ঘুরে ফিরে পুনর্মূষিকোভব হয়ে সেই তো ভবানীপুরে এসে জিততে হল। কেন লাফালাফি করতে গেছিলেন নন্দীগ্রামে? মেদিনীপুরের লোক আয়না দেখিয়ে দিয়েছে তো। 

বিজেপির মেয়াদ আর ১ বছর, অভিষেকের এই মন্তব্যেরও কড়া জবাব দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।  ' বিজেপির মেয়াদ সারা দেশের লোক দেখছে। আপনাদের কী হবে? ... সারা দেশ থেকে গুটিয়ে কালীঘাটে ঢুকে গেছেন। তাই ওসব ডায়লগ দেবেন না। ' 

অন্যদিকে, ১৬ জুন, একই জায়গায় পাল্টা পথে নামবেন  শুভেন্দু। নন্দীগ্রামে না গেলেও, চণ্ডীপুর থেকে চণ্ডীপুর মোড় হয়ে রেয়াপাড়া যাবেন বিরোধী দলনেতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: খোঁজ মিলল হাওড়ার শ্যুটার দময়ন্তী সেনের, কেমন আছেন তিনি?
খোঁজ মিলল হাওড়ার শ্যুটার দময়ন্তী সেনের, কেমন আছেন তিনি?
Damayanti Sen : ৪০ ঘন্টার পর উদ্ধার দময়ন্তী সেন! কোথায় ছিলেন বাংলার শ্যুটার ?
Damayanti Sen : ৪০ ঘন্টার পর উদ্ধার দময়ন্তী সেন! কোথায় ছিলেন বাংলার শ্যুটার ?
Rajib Banerjee : কেন তৃণমূল ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী ? কারণ কী ? জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায়
কেন তৃণমূল ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী ? কারণ কী ? জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায়
BJP NCPI : এবার কি সায়নী, কাকলি, সুদীপরা হয়ে যাবেন BJP সাংসদ? NCPI সরাসরি মিশে যাবে BJP তে?
এবার কি সায়নী, কাকলি, সুদীপরা হয়ে যাবেন BJP সাংসদ? NCPI সরাসরি মিশে যাবে BJP তে?

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget