এক্সপ্লোর

Dilip Ghosh: 'প্রতিবাদে নেতৃত্ব দিলে জব্দ করার চেষ্টা চলছে', মইদুল ইসলামের বাড়িতে পুলিশি হানায় প্রতিক্রিয়া দিলীপের

'একই আন্দোলন বিশ্বভারতীতে হলে এই সরকার সমর্থন করছে', মন্তব্য বিজেপি রাজ্য সভাপতির...

রঞ্জিৎ সাউ, নিউটাউন: শিক্ষকদের যেভাবে বদলি করা হয়েছে তাঁরা কষ্টের মধ্যে আছেন। প্রতিবাদে যাঁরা নেতৃত্ব দিচ্ছেন, তাঁদেরকে জব্দ করার চেষ্টা চলছে। শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সম্পাদক মইদুল ইসলামের শ্বশুরবাড়িতে গতকাল রাতে পুলিশি হানা নিয়ে মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 

শিক্ষক আন্দোলনের নেতা ও শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সম্পাদক মইদুল ইসলামকে ঘিরে রাতভর নাটক। গতকাল রাত ১১টা নাগাদ বেলেঘাটায় মইদুলের শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেফতার করতে যায় বিধাননগর নর্থ ও বেলেঘাটা থানার পুলিশ।

শিক্ষক নেতার সঙ্গে পুলিশের তুমুল বাগবিতণ্ডা হয়। শেষপর্যন্ত তাঁকে গ্রেফতার না করেই ফিরে যান পুলিশ কর্তারা। শিক্ষক নেতার শ্বশুরবাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়। 

এদিন নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন। এই নিয়ে বিজেরি রাজ্য সভাপতির প্রতিক্রিয়া, বলার কিছু নেই। এই সরকার যে ধরনের স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে কাজ করছে কারও কথা শুনতে রাজি নয়। 

তিনি বলেন, কর্মচারীরা বঞ্চিত সবদিক দিয়ে। তাঁরা বিক্ষোভ আন্দোলনের মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেছেন। একই আন্দোলন বিশ্বভারতীতে হলে এই সরকার সমর্থন করছে। টিচার্স, কর্মচারী আর পুলিশের লোকেরা যদি আন্দোলন করে নিজের অধিকারের জন্য তখন তাদের ট্রান্সফার করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে। পুলিশ দিয়ে তুলে আনা হচ্ছে। 

দিলীপ যোগ করেন, মিডিয়ার লোকেরা যদি সরকারের সমালোচনা করলে রাত একটার সময় তাঁকে তুলে আনা হচ্ছে ভয় দেখানো হচ্ছে যাতে কেউ সমালোচনা না করে। যা ইচ্ছা করতে পারেন। 

এই প্রশাসনের উপর কোনও নিয়ন্ত্রণ নেই মুখ্যমন্ত্রীর। পুলিশ-প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা না করে পার্টির সেবা করছে। সমাজের চোর-ডাকাত-গুন্ডা-বদমাশ-টেরোরিস্টদের দাদাগিরি চলছে। আর তার প্রতিবাদ করলে আমাদের ডান্ডা চলছে। 

দিলীপের দাবি, টিচার্সদেরকে যেভাবে ট্রান্সফার করা হয়েছে তারা কষ্টের মধ্যে আছে তাঁরা। প্রতিবাদ করতে এসেছেন। বিষ খেয়েছেন। এর চেয়ে দুরাবস্থা আর কি হবে। এখন যাঁরা নেতৃত্ব দিচ্ছেন তাঁদেরকে জব্দ করার চেষ্টা চলছে।

সেরা শিরোনাম

By Election 2026 : ভোটের আগের দিন পর্যন্ত জেল হেফাজতে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী, প্রচারে প্রদেশ কংগ্রেস সভাপতি
ভোটের আগের দিন পর্যন্ত জেল হেফাজতে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী, প্রচারে প্রদেশ কংগ্রেস সভাপতি
West Bengal News Live : লোকসভার অধ্যক্ষের কাছে সময় চাইলেন NCPI সাংসদরা
লোকসভার অধ্যক্ষের কাছে সময় চাইলেন NCPI সাংসদরা
Kalyan On Mamata On SC: মমতার আর্জি দ্রুত শোনার চেষ্টা করা হবে, জানাল সুপ্রিম কোর্ট, কী দাবি কল্যাণের ?
মমতার আর্জি দ্রুত শোনার চেষ্টা করা হবে, জানাল সুপ্রিম কোর্ট, কী দাবি কল্যাণের ?
Madan On Mamata:
"২ নম্বর যিনি ছিলেন তিনি লক্ষ কোটি টাকা নিয়ে চলে গেছেন, এই বয়সে মমতা তো আর খেলতে পারবেন না", আক্রমণ মদনের

ভিডিও

Gautam Deb:তৃণমূলকে নিয়ে তাঁর ১৩ বছর আগের 'ভবিষ্যদ্বাণী' আজ কার্যত বাস্তব, কী বলছেন গৌতম দেব?
Nadia News | ফুলিয়ায় হাড়হিম করা হত্যাকাণ্ড। কী দাবি পরিবারের ? | ABP Ananda LIVE
Gautam Deb: তৃণমূলকে নিয়ে তাঁর ১৩ বছর আগের 'ভবিষ্যদ্বাণী' আজ কার্যত বাস্তব, কী বলছেন গৌতম দেব?
Nadia: বাড়িতে সিঁদ কেটে ঢুকে মহিলাকে খুনের অভিযোগ, ফুলিয়ায় চাঞ্চল্য !
Haringhata News:পাসপোর্ট ভেরিফিকেশনের নামে 'ঘুষ', ২ সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী, 'এখানে ৬ লক্ষ ৫৬ হাজার...'
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী, 'এখানে ৬ লক্ষ ৫৬ হাজার...'
Opportunity Cafe: 'ওরা পারবে না’ বলেছিল সবাই, আজ ওরাই চালাচ্ছে ক্যাফে ! জেদ-লড়াই আর লেগে থাকার জীবন্ত উদাহরণ, আপনাদের চোখের সামনে
'ওরা পারবে না’ বলেছিল সবাই, আজ ওরাই চালাচ্ছে ক্যাফে ! জেদ-লড়াই আর লেগে থাকার জীবন্ত উদাহরণ, আপনাদের চোখের সামনে
Asian Games 2026: এশিয়ান গেমসে কাল ক্রিকেটে সোনা জয়ের হাতছানি হরমনপ্রীতদের, শ্রীলঙ্কার বিরুদ্ধে কী বলছে রেকর্ড?
এশিয়ান গেমসে কাল ক্রিকেটে সোনা জয়ের হাতছানি হরমনপ্রীতদের, শ্রীলঙ্কার বিরুদ্ধে কী বলছে রেকর্ড?
Big Boss Bangla: 'ওর ভিডিও দেখে মনে হত...', বিগ বসের বাড়ি থেকে সায়ক বেরিয়ে যেতেই মুখ খুললেন অন্যান্য প্রতিযোগীরা
'ওর ভিডিও দেখে মনে হত...', বিগ বসের বাড়ি থেকে সায়ক বেরিয়ে যেতেই মুখ খুললেন অন্যান্য প্রতিযোগীরা
IND vs AUS: সহবাগ-পুত্রের দাপট, যশবর্ধনের সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে দুরমুশ করে সিরিজ জিতল ভারতের ছোটরা
সহবাগ-পুত্রের দাপট, যশবর্ধনের সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে দুরমুশ করে সিরিজ জিতল ভারতের ছোটরা
Weather Alert: আবহাওয়ার বড় আপডেট, কবে থেকে শুরু প্রবল দুর্যোগ? তুমুল ঝড়বৃষ্টির জন্য কোন কোন জেলায় সতর্কতা জারি হাওয়া অফিসের?
আবহাওয়ার বড় আপডেট, কবে থেকে শুরু প্রবল দুর্যোগ? তুমুল ঝড়বৃষ্টির জন্য কোন কোন জেলায় সতর্কতা জারি হাওয়া অফিসের?
Khadi Industry Jobs : পরীক্ষা দিতে হবে না, খাদি গ্রাম উদ্যোগে ৪০ হাজারের চাকরি, কারা আবেদনের যোগ্য ?
পরীক্ষা দিতে হবে না, খাদি গ্রাম উদ্যোগে ৪০ হাজারের চাকরি, কারা আবেদনের যোগ্য ?
District News: পিটিয়ে খুনের চেষ্টা করা হয়েছিল, মৃত্যু হল পটাশপুরের আহত প্রাক্তন পঞ্চায়েত প্রধানের
পিটিয়ে খুনের চেষ্টা করা হয়েছিল, মৃত্যু হল পটাশপুরের আহত প্রাক্তন পঞ্চায়েত প্রধানের
Embed widget