এক্সপ্লোর

Dilip Ghosh On Suvendu : ভবানীপুর-নন্দীগ্রাম দুটি আসন থেকে লড়ছেন শুভেন্দু, কী বলছেন দিলীপ ঘোষ?

নন্দীগ্রামের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুর কেন্দ্রেও প্রার্থী শুভেন্দু। আর দিলীপ লড়ছেন একটি আসন থেকেই। এ বিষয়ে কী বলছেন দিলীপ?

রঞ্জিত সাউ, কলকাতা : ফের চেনা ক্রিজে ব্যাট করতে নামছেন দিলীপ ঘোষ। ফিরছেন পুরনো আসনের লড়াইয়ে। মাঝে পার্টির সঙ্গে দিলীপের দূরত্ব আলোচনার বিষয় হয়ে উঠেছিল। এবার তাঁর পুরনো খড়গপুর সদর কেন্দ্রে প্রার্থী হলেন দিলীপ। এখনও পর্যন্ত ১৪৪ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। আর সেখানেই উঠে এসেছে দিলীপ ঘোষ , শুভেন্দু অধিকারীর নাম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার লড়ছেন দুটি আসনে। নন্দীগ্রামের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুর কেন্দ্রেও প্রার্থী তিনি। আর দিলীপ লড়ছেন একটি আসন থেকেই। এ বিষয়ে কী বলছেন দিলীপ?
 
ABP Ananda-  কে দেওয়া সাক্ষাৎকারে দিলীপ জানালেন,  রাজ্যে দুটি আসন থেকে এক প্রার্থীর লড়াইয়ের ঘটনা খুব একটা পশ্চিমবঙ্গে দেখা যায়নি ঠিকই কিন্তু  মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই তো দু জায়গা থেকে লড়েছেন নির্বাচনে। লোকসভা ভোটে গুজরাত এবং উত্তর প্রদেশের দুটি কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সঙ্গে বাংলার বাইরে বহু রাজ্যে এরকম বহু ঘটনা আছে দুই জায়গায় দাঁড়ানোর। দুই জায়গা থেকে প্রতিদ্বন্ধিতা করেছেন রাহুল গান্ধীও। তাই এইরকম নজির আছে। পার্টি মনে করেছে, নেতৃত্ব সেইভাবেই সিদ্ধান্ত নিয়েছে।   

আরএসএস-এর প্রচারক থেকে রাজ্য বিজেপির সভাপতি। তারপর বিধায়ক। ২০১৯ সালে দিলীপ ঘোষই ছিলেন বিজেপির কাণ্ডারী। মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে ভূমিপুত্র দিলীপকে প্রার্থী করে পদ্ম শিবির। তিনিও জয় ছিনিয়ে আনেন। এরপর খড়গপুর-মেদিনীপুর জুড়ে প্রতিনিয়তই জনসংযোগে ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু গত কয়েক বছরে সমীকরণগুলো কেমন যেন বদলে যায়। মেদিনীপুর আসনে ২০১৯ সালে প্রায় ৮৯ হাজার ভোটে জমিতেছিলেন তিনি। কিন্তু ২০২৪ সালে দল তাঁকে সেই কেন্দ্র থেকে প্রার্থী করেনি। গত লোকসভা নির্বাচনে নতুন কেন্দ্র বর্ধমান-দুর্গাপুর থেকে ১,৩৭,৫৬৪ ভোটে তৃণমূল প্রার্থীর কাছে হারেন তিনি। তারপর থেকে দিলীপ ঘোষের সঙ্গে পার্টির সমীকরণ নিয়ে নানারকম কথা উঠেছে। পার্টির সঙ্গে নাকি তাঁর দূরত্ব তৈরি হয়। দীর্ঘদিন দলের কোনও হাইপ্রোফাইল অনুষ্ঠানে ডাকও পাননি তিনি। অবেশেষে আবার তিনি পুরনো ক্রিজে। দেখা যাক ম্যাচের ফল কোনদিকে গড়ায়। 

প্রথম দফার প্রার্থী তালিকা অনুযায়ী ৪১ জন বর্তমান বিধায়ককে ফের ভোট যুদ্ধে নামাচ্ছে পদ্ম শিবির। বর্তমান বিধায়ক কিন্তু এবার আর প্রার্থী করল না দল, এমন উদাহরণ ৮ টি। কোথাও আবার ভরসা রাখা হল প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন সাংসদের উপর। উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। সেখানে  কোচবিহার উত্তর, তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, ফালাকাটা, ডাবগ্রাম ফুলবাড়ি থেকে নাগরাকাটা, মাটিগাড়া নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়ায় মতো একাধিক কেন্দ্রে গতবার জয়ী প্রার্থীদের উপরেই ভরসা রেখেছে বিজেপি। আবার তুফানগঞ্জে ফের প্রার্থী হয়েছেন মালতী রাভা রায়।  ডাবগ্রাম ফুলবাড়ি শিখা চট্টোপাধ্য়ায়। মাটিগাড়া নকশালবাড়ি আনন্দময় বর্মন । শিলিগুড়ি শঙ্কর ঘোষের উপরই ভরসা রেখেছে দল। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget