এক্সপ্লোর

VB-G RAM G: এক্কেবারে ১২৫ দিনের কাজের গ্যারান্টি! শুরু VB-G RAM G প্রকল্প, হাওড়ায় বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের

Dilip Ghosh : এই নতুন প্রকল্পে ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কাজের সুযোগ থাকবে, যা সাধারণ মানুষের জন্য আরও বেশি কর্মসংস্থান নিশ্চিত করবে।


সুনীত হালদার, হাওড়া :  রাজ্যে গ্রামীণ কর্মসংস্থানে বড় পরিবর্তনের সূচনা। রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিল আগেই। এবার চালু হচ্ছে নতুন প্রকল্প VB-G RAM G (Viksit Bharat – Rozgar And Aajeevika Mission Grameen)। এই প্রকল্পে বছরে ১২৫ দিনের কাজের গ্যারান্টি দেওয়া হচ্ছে। জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। মঙ্গলবার হাওড়ার উলুবেড়িয়া ২ ব্লকের জোয়ারগোড়ি গ্রামে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী দিলীপ ঘোষ। উদ্বোধনের দিন নিজেই কোদাল হাতে নেমে ন্যাচা খাল পরিষ্কারের কাজ শুরু করেন তিনি।

কী বললেন দিলীপ ঘোষ?

মন্ত্রী জানান, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই VB-G RAM G, কেন্দ্রীয় আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী সড়ক যোজনার কাজ শুরু করার অনুমোদন দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, “গত চার বছর দুর্নীতির কারণে এই সব কাজ বন্ধ ছিল।” তিনি আরও বলেন—দক্ষ, অর্ধদক্ষ ও অদক্ষ— সব ধরনের শ্রমিক এই প্রকল্পে কাজ পাবেন। রাস্তা তৈরি, খাল সংস্কার, শৌচাগার নির্মাণ-সহ একাধিক কাজে শ্রমিকদের ব্যবহার করা হবে। প্রত্যেক বাড়িতে শৌচাগার তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। দিলীপ জানান, '২০৪৭ সালের মধ্যে ভারতকে “বিকশিত ভারত” হিসেবে গড়ে তোলার যে লক্ষ্য প্রধানমন্ত্রী নির্ধারণ করেছেন, সেই বৃহত্তর ভিশনের সঙ্গেই পঞ্চায়েত ব্যবস্থাকে যুক্ত করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।এই নতুন প্রকল্পে ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কাজের সুযোগ থাকবে, যা সাধারণ মানুষের জন্য আরও বেশি কর্মসংস্থান নিশ্চিত করবে। বর্তমানে প্রকল্পটি দ্রুত চালু করার লক্ষ্যে প্রশাসনিক ও প্রযুক্তিগত সমস্ত প্রস্তুতি চলছে। এর পাশাপাশি ই-কেওয়াইসি (e-KYC) সহ বিভিন্ন যাচাইকরণ প্রক্রিয়াও জোরকদমে চলছে। কারণ, মনরেগায় বহু ভুয়ো জব কার্ডধারীর নাম অন্তর্ভুক্ত থাকার অভিযোগ সামনে এসেছে, যার ফলে দীর্ঘদিন ধরে সরকারি অর্থের অপচয় ও আত্মসাৎ হয়েছে।'

আমাদের লক্ষ্য একটাই — যারা প্রকৃত অর্থে কাজ করছেন, তাঁরাই যেন প্রাপ্য অর্থ পান এবং সরকারি অর্থ যেন সঠিকভাবে ব্যবহার হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই এই নতুন প্রকল্প বাস্তবায়িত হবে।

কত টাকা বরাদ্দ?

দিলীপ ঘোষ দাবি করেন, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই এই প্রকল্পে ₹৭০০ কোটি টাকা দিয়েছে। পাশাপাশি রাস্তা, শৌচাগার নির্মাণ ও গ্রামীণ উন্নয়নের জন্য আরও ₹১৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাঁর কথায়, “দ্রুত কাজ শুরু হবে এবং গ্রামীণ পরিকাঠামোর বড় পরিবর্তন দেখা যাবে।”

কারা সুবিধা পাবেন?

মন্ত্রী স্পষ্ট জানান, যাঁদের নাম ভোটার তালিকায় রয়েছে, তাঁরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। পাশাপাশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া অবস্থানের কথাও বলেন তিনি।

কী এই VB-G RAM G প্রকল্প?

VB-G RAM G-এর পুরো নাম “Viksit Bharat – Rozgar And Aajeevika Mission Grameen”। এটি কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প, যা মনরেগার পরিবর্তে চালু করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

প্রকল্পের মূল লক্ষ্য :

  •  বছরে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা 
  • গ্রামীণ দরিদ্র মানুষের আয় বৃদ্ধি         
  • রাস্তা, পুকুর, নিকাশি ও গ্রামীণ সম্পদ তৈরি       
  • কৃষিকাজের মরসুমে শ্রমিক সংকট কমানো           
  • দক্ষ ও অদক্ষ দুই ধরনের শ্রমিকের কর্মসংস্থান

সরকারের লক্ষ্য, ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ে তোলার অংশ হিসেবেই এই প্রকল্পকে সামনে আনা।

তৃণমূলকে নিশানা

এদিন তৃণমূল কংগ্রেসকেও আক্রমণ করেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, “তোলা আদায়ের জন্য ফুটপাত হকারদের বসানো হয়েছিল, যার ফলে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছিল।” তিনি বলেন, পরে হকারদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে কারা ছিলেন?

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— উলুবেড়িয়া উত্তরের বিধায়ক, আমতার বিধায়ক , জেলা শাসক। এছাড়াও হাজির ছিলেন প্রশাসনিক পদাধিকারীদের অনেকে। গ্রামীণ কর্মসংস্থানে এই নতুন প্রকল্প নতুন দিশা দেখাবে বলে মনে করা হচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget