এক্সপ্লোর

Dilip Ghosh: ওঁকে জুতোপেটা করলে ভাল হবে? সৌগতর বিতর্কিত মন্তব্যের পাল্টা দিলীপ

Dilip On Sougata: এদিন দুর্গাপুরের মামড়াবাজারে চা-চক্রে যোগ দিয়ে এই মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।

কলকাতা: একজন অধ্যাপক হয়ে সৌগত রায় (Sougata Roy) তৃণমূলের (Trinamool) সমালোচকদের চামড়া দিয়ে জুতো বানানোর কথা বলছেন। ওঁকে জুতোপেটা করলে ভাল হবে? সৌগত রায়ের (Sougata Roy) বিতর্কিত মন্তব্য নিয়ে পাল্টা আক্রমণ দিলীপ ঘোষের (Dilip Ghosh)।

সৌগত রায়কে পাল্টা আক্রমণ দিলীপ ঘোষের: এদিন দুর্গাপুরের মামড়াবাজারে চা-চক্রে যোগ দিয়ে এই মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। ক্লাস এইট পাস দিলীপ ঘোষের (Dilip Ghosh) কথার জবাব দিতে রুচিতে বাধে, উনি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখতেন। প্রতিক্রিয়া সৌগত রায়ের (Sougata Roy)।

ঠিক কী বলেছিলেন সৌগত রায়? কামারহাটিতে বেঁফাস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল সাংসদ। শনিবার তৃণমূলের সাংসদ ও বিধায়কের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিশেষ কিছু না বললেও, অসিত মজুমদারের হুঁশিয়ারি ভালভাবে নেননি তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়ও। সরাসরি বলেছিলেন, বারবার ভুল করছেন অসিত মজুমদার। অসিত মজুমদারের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরেকজন লোকসভার সদস্য, তাঁকে নিয়ে আমি কোনও মন্তব্য করব না। কিন্তু অসিত মজুমদার আগেও একটা ভুল করেছিলেন, আবারও করলেন। দল নিশ্চয়ই ব্যবস্থা নেবে। আমি তো দলের কোনও পদে নেই। তবে প্রবীণ সদস্য হিসেবে আমি দলকে বলব।’’ দলের অন্য জন প্রতিনিধির মন্তব্য সম্পর্কে শনিবার মুখ খুলেছিলেন সৌগত রায়। সে দিনই আবার কামারহাটিতে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি। তিনি বলেন, “যারা আমাদের বেশি নিন্দা করছে এরপর আমি বলব, তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। এই দিনের জন্য অপেক্ষা করুন।’’

কিন্তু একজন অধ্যাপকের মুখে এই ভাষা কেন? এই প্রশ্ন তুলে আগেও কটাক্ষ করেছে বিজেপি। দিনকয়েক আগে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, নাম না করে সৌগত রায়কে (Sougata Roy) হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder)। এদিন তিনি বলেন, "তৃণমূল নেতারা বলছেন বিজেপি কর্মীদের চামড়া দিয়ে জুতো বানাবেন। তাঁদের বলে রাখি, পায়ের মাপ আমরাও নিতে জানি। পায়ের মাপের সঙ্গে হাতের মাপও নেওয়া হবে। বিজেপির ভদ্রতাকে দুর্বলতা ভেবে নেবেন না।'' হুঙ্কার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এবিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy) বলেন, "সুকান্ত (Sukanta Majumder) নবাগত রাজনীতিবিদ। তাঁর মন্তব্য আমি গুরুত্ব দিয়ে দেখছি না। আমি যে মন্তব্য করেছিলাম, সে বিষয়ে তো আগেই বলেছি যে না করলে ভাল হত। তৃণমূল কর্মীরা ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে কোনও শক্তিই নেই।'' 

আরও পড়ুন: Anubrata Mondal: 'মেয়ে পাস করেছে, সার্টিফিকেট আছে', মুখ খুললেন অনুব্রত

সেরা শিরোনাম

Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Kolkata Medical Chaos: কলকাতা মেডিক্যালে তাণ্ডব,
কলকাতা মেডিক্যালে তাণ্ডব, "দোষী প্রমাণিত হলে..", তদন্ত কমিটি গঠনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, যা বললেন…
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?

ভিডিও

Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget