এক্সপ্লোর

Dilip Ghosh: "টাকার অপচয় করা হচ্ছে কীসের জন্য?'' বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে প্রশ্ন দিলীপের

দিলীপের, "টাকার অপচয় করা হচ্ছে কীসের জন্য? বাংলার লোকেরা কী পেল? এর উত্তর খোঁজা উচিত। কিন্তু সরকারের কাছে কোনও উত্তর নেই।''

কলকাতা: আজ থেকে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। আর এ নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন, দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এদিন তিনি বলেন, "সিলিকন ভ্যালির কথা বলা হয়েছিল, সেখানে এখন গরু-ছাগল চরছে।'' তাঁর প্রশ্ন, "টাকার অপচয় করা হচ্ছে কীসের জন্য? বাংলার লোকেরা কী পেল? এর উত্তর খোঁজা উচিত। কিন্তু সরকারের কাছে কোনও উত্তর নেই।'' বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন প্রসঙ্গে রাজ্য সরকারকে আক্রমণ দিলীপ ঘোষের।

আজ শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন: বঙ্গে বিনিয়োগ আনার লক্ষ্যে আজ শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেশনশন সেন্টারে আয়োজিত শিল্প সম্মেলনে উপস্থিত থাকবেন ১৯টি দেশের প্রতিনিধিরা। থাকবেন শিল্পপতি গৌতম আদানি-সহ আরও অনেকে।

করোনার প্রকোপের কারণে গত ২ বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা সম্ভব হয়নি। তাই এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ঘিরে অন্য রকম উৎসাহ।বুধবার নিউটাউনে বিশ্ববাংলা কনভেশনশন সেন্টারে শুরু হচ্ছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। এবার বাণিজ্য সম্মেলনে যোগ দিচ্ছেন ১৯টি দেশের শিল্প-প্রতিনিধিরা। এর মধ্যে আছে ব্রিটেন, আমেরিকা, চিন, জাপান, রাশিয়া, নেদারল্যান্ডস, জার্মানির মতো দেশ। সবচেয়ে ৪৯ জনের বড় প্রতিনিধি দল এসেছে ব্রিটেন থেকে। বাংলায় বিনিয়োগে আগ্রহী আদানি গোষ্ঠী।

বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে থাকবেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানিও। এছাড়াও শিল্পপতিদের মধ্যে থাকছেন সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়ারা। ২০২১-এ তৃতীয় ক্ষমতায় আসার পরই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বাংলার শিল্পক্ষেত্রে বিপুল বিনিয়োগ আনা এবং কর্মসংস্থান তৈরি করাই তাঁর পাখির চোখ। সেই লক্ষ্যেই এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন সারা হয়েছে সাড়ম্বরে।

যদিও বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে প্রধানমন্ত্রীর আসা নিয়ে সংশয় তৈরি হয়েছে। রাজ্যের শিল্প সম্মেলনে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রধানমন্ত্রী এই বিজনেস সামিটে থাকবেন কিনা, সে ব্যাপারে নবান্ন থেকে এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু জানানো হয়নি। এদিকে, পিআইবি-র তরফে জানানো হয়েছে, ১৮ থেকে ২০ এপ্রিল গুজরাতে থাকার কথা নরেন্দ্র মোদির। ফলে আজ গুজরাতের কর্মসূচি সেরে কলকাতায় শিল্প সম্মেলনের উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী আসতে পারবেন কিনা, সেব্যাপারে সংশয় তৈরি হয়েছে।

আরও পড়ুন: Jahangirpuri violence : দিল্লি হিংসার ঘটনায় ধৃত মহম্মদ আনসার কি আপ না বিজেপি-র ? তরজা তুঙ্গে

সেরা শিরোনাম

Firhad Hakim:
"কীসের কালীঘাট আর কীসের ইয়ে? মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আর এটা আমাদের পার্টি অফিস", তৃণমূল ভবনে বসে বললেন ফিরহাদ
WB Pension News: পেনশনভোগীদের জন্য বড় সুখবর, ৭ বছরের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত সরকারের!
পেনশনভোগীদের জন্য বড় সুখবর, ৭ বছরের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত সরকারের!
West Bengal News Live: ঋতব্রত-ফিরহাদরা বেরিয়ে যেতেই তৃণমূল ভবনে এসে উপস্থিত কুণাল ঘোষ সহ অন্যান্য নেতা-নেত্রীরা 
ঋতব্রত-ফিরহাদরা বেরিয়ে যেতেই তৃণমূল ভবনে এসে উপস্থিত কুণাল ঘোষ সহ অন্যান্য নেতা-নেত্রীরা 
Alipurduar News: পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃত্যুতে আলিপুরদুয়ারের চাঞ্চল্য, তদন্তে নেমে যা উঠে এল...
পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃত্যুতে আলিপুরদুয়ারের চাঞ্চল্য, তদন্তে নেমে যা উঠে এল...

ভিডিও

Abhishek Banerjee | বারবার আদালতে ধাক্কা, DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
TMC news | 'আমরাই তৃণমূল, এই অফিসটাও আমাদের', মেট্রোপলিটনে তৃণমূল ভবনে 'ঋতব্রত-তৃণমূল'
Abhishek Banerjee News | DJ-মামলায় আরও বিপাকে অভিষেক, দ্রুত শুনানির আর্জিও খারিজ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee's PA News | আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায় | ABP ANANDA LIVE
Bangladeshi Infiltration | মুর্শিদাবাদে ফের গ্রেফতার ৯ বাংলাদেশি অনুপ্রবেশকারী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget