এক্সপ্লোর

Dilip On Anubrata : বাঘ না বাঘরোল ! ১১০ কেজি ওজন ৭৫ কেজি হয়ে যাবে, অনুব্রতকে দিলীপের কটাক্ষ

Dilip Ghosh Mocks Anubrata Mondal : ‘একজন মন্ত্রী গিয়ে বললেন, বাঘ নাকি খাঁচায় আছে, বাঘ না বাঘরোল বোঝা যাচ্ছে না’ ফিরহাদের মন্তব্যকে কটাক্ষ

সুজিত মণ্ডল, কল্যাণী :  গরুপাচার মামলায় সিবিআইয়ের পর ইডির জালে অনুব্রত। দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড়। সায়গলের মুখোমুখি জিজ্ঞাসাবাদের চেষ্টা। এই নিয়ে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতিবিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। কিছুদিন আগে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম অনুব্রত গড়ে দাঁড়িয়েই জেলবন্দি অনুব্রতকে বাঘের সঙ্গে তুলনা করেন ফিরহাদ হাকিম। সেই মন্তব্যকেই কটাক্ষ করে এদিন দিলীপ বলেন, ‘একজন মন্ত্রী গিয়ে বললেন, বাঘ নাকি খাঁচায় আছে, বাঘ না বাঘরোল বোঝা যাচ্ছে না’

' শিয়ালরা ল্যাজ গুটিয়ে পালিয়ে যায় '
ফিরহাদ সেদিন বীরভূমে দাঁড়িয়েই বলেন, 'বাঘ না থাকলে শিয়ালরা লাফালাফি করে।বাঘ ফিরে এলে শিয়ালরা ল্যাজ গুটিয়ে পালিয়ে যায়। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছ। সারাজীবন আটকে রাখতে পারবে না। সেই বাঘ বেরিয়ে এলে আজকের শিয়ালরা খাঁচায় ঢুকে যাবে।' রামপুরহাটের জনসভা থেকে হুঁশিয়ারি মন্ত্রী ফিরহাদ হাকিমের। এর আগে জেল থেকে বেরোলে অনুব্রতকে বীরের সম্মান দিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। 

অনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লিতে?
বৃহস্পতিবার  গরু পাচার মামলায়, অনুব্রত মণ্ডলকে জেলেই গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সাড়ে ৫ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তাঁকে হেফাজতে নিল ED। সূত্রের দাবি, অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরার কথাও ভাবা হতে পারে। এই  প্রেক্ষিতে কল্যাণীতে চায়ে পে চর্চায় দিলীপ ঘোষ বলেন,  ‘এখন সুদ জমছে, একসময় সব হিসেব হবে। তৃণমূল নেতাদের সব হিসেব দিয়ে যেতে হবে। একজন মন্ত্রী গিয়ে বললেন, বাঘ নাকি খাঁচায় আছে। বাঘ না বাঘরোল বোঝা যাচ্ছে না। '

১১০ কেজি ওজন ৭৫ কেজি !
ইডি সূত্রে দাবি, অনুব্রত মণ্ডল জেরায় যে তথ্য দিয়েছেন, তা খতিয়ে দেখা হবে। কোথাও তিনি অসহযোগিতা করছেন বলে মনে হলে, তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরার কথাও ভাবা হতে পারে। 
অনুব্রত মণ্ডলের দেহরক্ষী, গরুপাচার মামলায় ধৃত সায়গল হোসেনকেও হেফাজতে নিয়ে, দিল্লি নিয়ে গেছে ইডি। ইডি সূত্রে দাবি, আগামীদিনে প্রয়োজন হলে অনুব্রত মণ্ডলকেও দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন জানানো হতে পারে। এই প্রসঙ্গে দিলীপের বিদ্রুপ, ' দিল্লি গেলেই টের পাবেন ওখানকার রুটি আর চা কেমন। দিল্লি গেলে হয়ত ১১০ কেজি ওজন ৭৫ কেজি হয়ে আসবে।' নাম না করে অনুব্রতকে কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির।

ইডি সূত্রে দাবি, অনুব্রতকে জেরার জন্য ৪ পাতার প্রশ্নপত্র নিয়ে যাওয়া হয়। বেশিরভাগ প্রশ্নই ছিল মূলত বীরভূমের জেলা তৃণমূল সভাপতি ও তাঁর পরিবারের সম্পত্তি সংক্রান্ত। যেমন - তাঁর নামে যে বিপুল সম্পত্তির হদিশ মিলেছে, তার উৎস কী? অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে বিপুল অঙ্কের নগদ টাকা জমা পড়ল কোথা থেকে? এর সঙ্গে কি গরু পাচারের টাকার কোনও যোগ আছে? ইডি সূত্রে দাবি, এদিনের জেরার উদ্দেশ্য ছিল, গরু পাচারের টাকা অনুব্রত মণ্ডলের কাছে এসেছে কি না এবং সেই টাকায় বেনামে সম্পত্তি কেনা হয়েছে কি না, সেবিষয়ে তথ্য জোগাড় করা। 

সেরা শিরোনাম

West Bengal News Live : আজ নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
আজ নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
Abhishek Banerjee: এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের

ভিডিও

CM Suvendu Adhikari |নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী |ABP Ananda
SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda
Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ২: এনকাউন্টার-কালচারের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন বিরোধীদের
Hanuman Chalisa: ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget