এক্সপ্লোর

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের আঁচ এরাজ্যেও, দিলীপ ঘোষ বললেন ...

পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি প্রথম থেকেই পাশে দাঁড়িয়েছে জ্ঞানেশ কুমারের। এই পরিস্থিতিতে জ্ঞানেশ ইস্যুতে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কী জানিয়েছেন?

কলকাতা : প্রশ্নফাঁস ইস্য়ুতে দিল্লির যন্তর মন্তরে CJP-র আন্দোলন গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল।  শেষ পর্যন্ত চাপের মুখে পিছু হঠে শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানকে সরাতে বাধ্য় হয়েছিল মোদি সরকার। সেই ককরোচ জনতা পার্টিই এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে পথে। সারা দেশ জুড়ে চলছে প্রতিবাদ , বিক্ষোভ। মুম্বই ও দিল্লিতে চড়ছে উত্তেজনার পারদ। শুক্রবারই ককরোচ জনতা পার্টির প্রতিবাদে সমর্থন জানাতে শিবাজি পার্কে হাজির হয়েছিলেন বিনোদন জগতের হেভিওয়েটরাও। পাল্টা আন্দোলনের পাশে দাঁড়ানোয় অভিনেতা-অভিনেত্রীদের কটাক্ষ করেছে বিজেপি। এদিকে কলকাতাতেও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পথে নামে বামেরা। আর এই ইস্যুতে প্রথম থেকেই গলা চড়িয়েছে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এই ইস্যু নিয়ে ইন্ডিয়া ব্লকের সঙ্গে বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রীতিমতো সরব হন তিনি। 

অন্যদিকে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি প্রথম থেকেই পাশে দাঁড়িয়েছে জ্ঞানেশ কুমারের। এই পরিস্থিতিতে জ্ঞানেশ ইস্যুতে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, ' কয়েকটি রাজ্য়ে ইলেকশন আসছে। পশ্চিমবঙ্গে কয়েকটি মিউনিসিপ্য়ালিটি, কর্পোরেশন নির্বাচন আসছে। সেই জন্য় কোনও না কোনও ইস্য়ু নিয়ে রাস্তায় এদের নেমে লাফালাফি করতে হবে। এটাই চলছে। এর সঙ্গে না রাজনীতির, না সরকারের, না বাস্তব পরিস্থিতির কোনও সম্পর্ক আছে। '  ককরোচ পার্টির বিক্ষোভে গুরুত্ব দিচ্ছে না বিজেপি। হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারিতে ক্রমশ চড়ছে পারদ। 

কয়েকমাস আগে তাঁদের আন্দোলনের জেরেই নতিস্বীকার করতে হয়েছিল মোদি সরকারকে । প্রশ্নফাঁসকাণ্ডের প্রেক্ষিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরাতে হয়েছিল ধর্মেন্দ্র প্রধানকে । এবার মুখ্য় নির্বাচন কমিশনার পদ থেকে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে ফের আন্দোলনে সেই ককরোচ জনতা পার্টি । শুক্রবারের পর শনিবারও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ দেখাতে শুরু করেন সিজেপি সমর্থকরা । ফের ধরপাকড় শুরু করে পুলিশ। তাদের অনেককেই চ্যাংদোলা করে সরিয়ে নিয়ে যায় পুলিশ।   

অন্যদিকে, জ্ঞানেশকাণ্ডের প্রতিবাদে ওয়েবসাইট চালু রাহুল গান্ধীর । তিনি পোস্ট করে জানিয়েছেন, ''সত্যাগ্রহ' নামে ওয়েবসাইট চালু করছি, দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ-বিক্ষোভ চলছে । বেশিরভাগ ক্ষেত্রেই তাঁরা একাই লড়ছেন । Gen Z, পড়ুয়া, কৃষক, আদিবাসী, দলিত, নারী—প্রত্যেকের সংগ্রামেরই নিজস্ব গল্প রয়েছে। একা কেউ আওয়াজ তুললে প্রায়শই তা দমিয়ে দেওয়া হয় । সত্যাগ্রহ' এমন একটি উদ্যোগ, যার লক্ষ্য কণ্ঠস্বরগুলোকে একত্রিত করা", কেউ সাহায্য চাইলে আমরা সাহায্য় করব, পোস্ট লোকসভার বিরোধী দলনেতার । 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
Abhishek Banerjee: এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
Abhishek Banerjee: এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
West Bengal Weather : দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
Advertisement

ভিডিও

Suvendu Adhikari: সনিয়া গান্ধীর আত্মজীবনীর বই-প্রকাশ অনুষ্ঠানে অভিষেক, কটাক্ষ মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari |
NCPI News: কেন সাংসদ পদ খারিজ নয়? ২৪ নভেম্বরের মধ্যে দিতেই হবে জবাব
Mothabari Incident: মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Weather Updates: দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', রাজ্যে বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget