এক্সপ্লোর

Dilip Ghosh: 'টাটা নিয়ে মমতার মন্তব্য সেরা জোকস বাংলাকে শিল্পমুক্ত করেছেন উনিই', কটাক্ষ দিলীপের

Dilip Ghosh on TET Issue: এদিন তিনি বলেন, "যত অনৈতিক কাজ পশ্চিমবঙ্গে হচ্ছে। কারও কোনও ভয়ডর নেই।"

রণজিৎ সাউ, কলকাতা: রাজ্যজুড়ে একাধিক ইস্যুতে চলছে বিক্ষোভ। টেট (TET) বিক্ষোভে অশান্ত শহরের রাজপথ। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) টাটা মোটরস (Tata Motors) এবং সিঙ্গুর (Singur) নিয়ে করা মন্তব্যর পাল্টা কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।  বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি বলেন, "এর থেকে ভাল জোকস আর হয় না। জীবনে যত ভালো জোকস বলেছেন তার থেকে সবথেকে ভালো জোকস হচ্ছে এইটা। লোক দেখেছে উনি ধর্না মঞ্চে বসে কী করেছিলেন। বিরিয়ানি খেয়ে ধর্না দিয়েছিলেন, অনশন করেছিলেন। সে নাটক সবাই জানে। এখন এসব বলে প্রায়শ্চিত্ত হবে না। বাংলাকে শিল্প মুক্ত করেছেন উনি। এই কৃতিত্বটা ওঁর। ইতিহাসে নাম থেকে যাবে।"                                                                        

প্রসঙ্গত, সিঙ্গুর থেকে টাটা-বিদায়ের জন্য দায়ী কে? এ বিষয়ে বুধবার চাঞ্চল্যকর দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আপনারা লোকের জমি জোর করে দখল করতে গেছিলেন। আমরা জমি ফেরত দিয়েছি। জায়গার তো অভাব নেই, আমি জোর করে কেন জমি নেব? আমরা এত প্রোজেক্ট করেছি, জোর করে তো জমি নেইনি। কেউ কেউ বাজে কথা বলে বেড়াচ্ছে, আমি টাটাকে তাড়িয়ে দিয়েছি, টাটা চাকরি দিচ্ছে, আরে টাটাকে আমি তাড়াইনি। সিপিএম তাড়িয়েছে।" 

আরও পড়ুন, অনশনের ৪৭ ঘণ্টা, ধর্নার ৬৮ ঘণ্টা পার! চাকরির দাবিতে অনশনে অবরুদ্ধ করুণাময়ী

অন্যদিকে টেট দুর্নীতি নিয়ে দিলীপ ঘোষ বলেন, "যত অনৈতিক কাজ পশ্চিমবঙ্গে হচ্ছে। কারও কোনও ভয়ডর নেই। এখানে চুরি করতে তাই সারা দেশ থেকে লোকেরা আসছে বাংলায়। বাংলায় যেসব টাকা পয়সা রয়েছে বেশিরভাগই অনৈতিক। চাকরিবাকরি কোনও কিছু নেই।" 

দিলীপের কথায়, "এই আন্দোলনে যারা নিজের অধিকারের জন্য নিজের প্রাণকে বাজিয়ে রেখেছে তাদেরকে বলছে অনৈতিক। তাদেরকে দেবে নীতি-নৈতিকতা বোঝাচ্ছে। সরকার কতটা নীতির কাজ করছে কোর্টে গিয়ে সব জায়গায় কানমোলা খাচ্ছে। যারা জীবনের শেষ প্রান্তে বয়স পার হয়ে যাচ্ছে সরকারি চাকরির, সেখানে বাধ্য হয়ে অনশন করছেন তারা। কীসের আশ্বাসে অনশন তুলে নেবে সরকার? মিডিয়াতে বললে হবে না তাদের সামনে এসে বলা উচিত।".

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget