এক্সপ্লোর

Dilip Ghosh: ২১ জুলাই সকালেই দিলীপ ঘোষের বাক্যবাণ, এবার নিশানায় কে? বলে দিলেন 'এটাই শেষ...'

Dilip Ghosh On 21 July : 'ওদের কী কন্ট্রিবিউশন আছে? আজকে যারা নেতা হয়ে খাচ্ছে, লুঠছে'...দিলীপের নিশানায় কে?

বিশ্বজিৎ দাশ, পশ্চিম মেদিনীপুর : সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূলের এবারের একুশে জুলাই পালন নিঃসন্দেহে বাড়তি গুরুত্ব বহন করে। সেই সঙ্গে এবার ২১ জুলাইয়ের আগে থেকে আলোচনায় উঠে এসেছে দিলীপ ঘোষের নাম। নানা কারণে বরাবরই শিরোনামে থাকা দিলীপ ঘোষ, কোনও পদে না থেকেও, এবারও সেই লাইমলাইটে। দুর্গাপুরে নরেন্দ্র মোদির মেগা সভায় দিলীপের না-থাকা নিয়ে জল্পনা হয়েছে বিস্তর।  তিনি তখন দিল্লিতে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সেদিনই সাক্ষাৎ করেন তিনি। তারপর জানা যায়, তৃণমূলের শহিদ দিবসেই খড়গপুরে বিজেপির শহিদ শ্রদ্ধাঞ্জলি সভায় থাকবেন দিলীপ। সোমবার খড়গপুর থেকে সেই পুরনো মেজাজেই আক্রমণ শানালেন তৃণমূলের উদ্দেশে। বললেন, ' মমতা ব্যানার্জি একটা বার্ষিক উৎসব করেন ডিম ভাতের। শহিদ দিবসটা দিনে দিনে ডিম-ভাত দিবস হয়ে গিয়েছে। আমার যেটা মনে হচ্ছে, এবারে হালচাল দেখে, এটাই বোধহয় শেষ শহিদ দিবস। তারপর আর তৃণমূল শহিদ হবে। ২৬ শে বোধহয় আর ওরা শহিদ দিবস করার সুযোগ পাবে না। '

সম্প্রতি বঙ্গ বিজেপি আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে দিলীপের ডাক না পাওয়া, এমনকী দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভাতেও তাঁর অনুপস্থিতি, দিলীপ ও বঙ্গ বিজেপির মধ্যে ফাটল চওড়া হওয়ার জল্পনাটা তীব্র করেছে। এমনকী এই প্রশ্নও ওঠে, দিলীপ ঘোষকে ২১ জুলাই কোথায় দেখা যাবে? এসবের মধ্যেই আবার বিজেপির হয়ে শক্ত হাতে ব্যাট ধরলেন দিলীপ ঘোষ।  বললেন, '  অন্য কেউ একুশে জুলাই করবে। কিছু রাজনৈতিক কর্মী শহিদ হয়েছেন পুলিশের গুলিতে। তাঁদের শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য যে কেউ করতে পারে। কংগ্রেসী ছিলেন তাঁরা... তৃণমূল লুঠ করে নিয়ে এসেছে। এই দলটাই লুঠের দল।কারও বাড়ি, ঘর, সম্পতি, মান, সম্মান লুঠ করেছে। কংগ্রেসের কাছ থেকে শহিদ লুঠ করে নিয়ে এসেছে। তাতে ওদের কী কন্ট্রিবিউশন আছে? আজকে যারা নেতা হয়ে খাচ্ছে, লুঠছে. তারা ওই শহিদ দিবস ...শহিদদের সঙ্গে কী সম্পর্ক? '

দুর্গাপুরে মোদির সভায় ডাক পাননি দিলীপ ঘোষ। এমনকী, ৩ জুলাই দলের নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানেও দেখা যায়নি দিলীপ ঘোষকে। এবার ২১ জুলাই কি ফের পুরনো ফর্মে দেখা যাবে দিলীপ ঘোষকে ?                   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Murshidabad Pool Car Accident: পড়ুয়াদের পুলকার দুর্ঘটনার পরেই বড় পদক্ষেপ, কর্ণসুবর্ণে তৈরি হচ্ছে লেভেল ক্রসিংয়ের বিকল্প!
পড়ুয়াদের পুলকার দুর্ঘটনার পরেই বড় পদক্ষেপ, কর্ণসুবর্ণে তৈরি হচ্ছে লেভেল ক্রসিংয়ের বিকল্প!
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget