এক্সপ্লোর

Dilip Ghosh: জিতলে ২০০০ টাকার প্রতিশ্রুতি সুকান্তর, লাইন দেওয়াকে ‘ভিখারিসুলভ’ বললেন দিলীপ, বঙ্গ বিজেপি-তে ভিন্ন সুর!

Lakhir Bhandar: বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মানুষকে লাইনে দাঁড়াতে হলেও, কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের কাছ থেকে পরিষেবা পেতে তত কষ্ট করতে হয় না বলেও মন্তব্য করেন দিলীপ।

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের আগে আবাস যোজনার কথা মুখে মুখি ফিরছে বিজেপি নেতাদের। বিজেপি জিতলে আবাস যোজনায় ঘর মিলবেই বলে প্রতিশ্রুতি দিয়ে চলেছেন তাঁরা। সেই আবহে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের তীব্র সমালোচনা করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, "বাংলার মানুষকে ভিখারি বানিয়ে দিয়েছে তৃণমূল।"

প্রকাশ্য জনসভায় এমন মন্তব্য করেন দিলীপ। তিনি বলেন, "মাসে ৫০০ টাকা পেতে বাড়িতে তালা দিয়ে, রান্নাবান্না বন্ধ করে লাইনে দাঁড়াতে হচ্ছে. একদম ভিখারি হয়ে গিয়েছি আমরা। কিছুই মেলে না। তাই যা পাওয়া যায় তাই ভাল! ৫০০ টাকা হলেও ঠিক আছে! ৫০০ টাকার জন্য সারাদিন লাইন দেন মানুষ।"

বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মানুষকে লাইনে দাঁড়াতে হলেও, কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের কাছ থেকে পরিষেবা পেতে তত কষ্ট করতে হয় না বলেও মন্তব্য করেন দিলীপ। তিনি বলেন, "নরেন্দ্র মোদি আপনার বাড়িতে চাল-ডাল, গ্যাস পৌঁছে দিয়ে গিয়েছেন। শৌচালয় তৈরি করে দিয়েছেনস বাড়ি তৈরি করে দিয়েছেন। কাউকে লাইনে দাঁড়াতে হয়নি। কাউকে চিঠি লিখতে, ফোন করতে বা মেসেজ করতে হয়নি। এই হল পার্থক্য। সুশাসন কাউকে বলে দেখিয়েছেন।"

দিলীপের এই মন্তব্যে যদিও বিতর্ক তৈরি হয়েছে। কারণ পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুদারকে যদিও গত কয়েক দিনে জনমোহিনী প্রতিশ্রুতিই দিতে শোনা গিয়েছে। মানুষকে ২০০০ টাকা করে দেবেন বলে জানিয়েছেন সুকান্ত। আবার বিজেপি জিতলে প্রত্যেকে আবাস যোজনার ঘর পাবেন বলেও প্রতিশ্রুি শোনা গিয়েছে। সেই আবহে দিলীপের মন্তব্য খানিকটা হলেও সাযুজ্যপূর্ণ নয় বলে মনে করছকেন অনেকে। 

এ নিয়ে প্রতিক্রিয়া চাইলে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, "বিজেপি-র অন্তর্দ্বন্দ্ব নতুন কোনও কথা নয়। প্রাক্তন এবং বর্তমান সভাপতির মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা সবাই জানেন। আসলে সমস্যাটা অন্য জায়গায়। বিজেপি মমতার প্রকল্পের সমালোচনা করে। আর দিলীপবাবুর পরিবারের লোকজনই লাইনে দাঁড়িয়ে 'দুয়ারে সরকার' পরিষেবা নেন। এর আগেও দুয়ারে সরকারকে যমের দুয়ারে সরকার বলে বাংলার মানুষকে কটাক্ষ করেছিলেন। আমরা কি ভুলে গিয়েছি?"

যে প্রকল্প নিয়ে বাংলার মানুষকে ভিখারি বলছেন দিলীপ, গুজরাতে বিজেপি তারই অনুকরণ করেছে বলেও মন্তব্য করেন শান্তনু। তিনি বলেন, "নরেন্দ্র মোদি, অমিত শাহ জানলে তো চাকরি চলে যাবে! কারণ লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ার সরকারের অনুকরণেই গুজরাতে নির্বাচনী ইস্তেহার তৈরি করেছে বিজেপি। সেটা কি ভুলে গিয়েছেন দিলীপবাবু! আসলে মমতা বন্দ্য়োপাধ্যায় বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে যে শক্তপোক্ত জায়গা গড়ে তুলেছেন, আর বিজেপি যে ভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, তাতে হিংসা থেকেই এমন কথা বলছেন।"

দিলীপ বাংলার মানুষকে অপমান করেছে বলে মত তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষেরও। তাঁর কথায়, "বাংলার মা-বোনেদের অপমান করেছেন দিলীপ ঘোষ। করোনা কালে সামাজিক সুরক্ষা দিয়েছেন মুখ্যমন্ত্রী। দিলীপ ঘোষ বুঝলে গরুর দুধে সোনা খুঁজে পেতেন না।"

সেরা শিরোনাম

West Bengal News LIVE: জেল থেকে বেরিয়ে সেলিব্রেশন পার্টি করেছিল, পুলিশকে গুলিকাণ্ডে অভিযুক্ত রতন শেখ, বিস্ফোরক তথ্য
জেল থেকে বেরিয়ে সেলিব্রেশন পার্টি করেছিল, পুলিশকে গুলিকাণ্ডে অভিযুক্ত রতন শেখ, বিস্ফোরক তথ্য
NCPI: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
West Bengal Politics : সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডেল, কী বলল বিজেপি ?
সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডেল, কী বলল বিজেপি ?
Panihati Incident: পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর

ভিডিও

Mala Roy News:
Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget