এক্সপ্লোর

Dilip Ghosh: বছর পেরোলে লোকসভা ভোট, ডিসেম্বরেই 'কর্মী সম্মেলন' শুরু দিলীপের

Dilip Booth Conference: বিজেপি বিধানসভা ভিত্তিক বুথের নেতা এবং কর্মীদের নিয়ে বুথ সম্মেলন শুরু করে দিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ, কী বার্তা দিলীপের ?

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: লোকসভা ভোটের এখনও আরও বাকি কয়েক মাস। তার আগেই বিজেপি বিধানসভা ভিত্তিক বুথের নেতা এবং কর্মীদের নিয়ে বুথ সম্মেলন শুরু করে দিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 

আজ দাঁতন বিধানসভা জানাবাড় গ্রামে অনুষ্ঠিত হল বিজেপির বুথ সভাপতিদের নিয়ে 'কর্মী সম্মেলন।' এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ কয়েকটি মাস পরে লোকসভা ভোটের নির্বাচন আর সেই লোকসভা ভোটের আগে বুথে কর্মীদের সংগঠনকে আরও মজবুত করতে এই কর্মী সম্মেলন বলে জানা গিয়েছে। এবং বিজেপি ছেড়ে চলে গিয়ে তৃণমূলে যোগ দেওয়া কিছু কর্মীদের হাতে আবারো ফিরে আসায় তাদের দলীয় পতাকা তুলে দেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ বলেন, সমস্ত বিধানসভায় বুথ সভাপতি ও শক্তি, প্রমুখদের নিয়ে কর্মী সম্মেলন চলছে। গ্রাসরুট স্তরে বিজেপির প্রস্তুতি সম্পন্ন করার জন্য আজকে দাঁতনে আছে এবং এগরাতে সেই কার্যক্রমে এসেছিলাম। লোকসভা ভোটের আগে ট্যাবলু বেরোবে। সেই নিয়ে তিনি বলেন কেন্দ্র সরকার তার বিকাশের জন্য প্রচারে বেরোবে তার স্বাগত জানাই।
 
বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পন্ডিত তিনি বলেন, আমাদের সংগঠনের বুথ স্বশক্তিকরণের কাজ চলছে। বুথ সভাপতিদের নিয়ে কিছু দলীয় নির্দেশিকা দিচ্ছি। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জনতা পার্টির বিরুদ্ধে টেক্কা দেওয়ার মতন এখানে কোনও দল নেই।  আমরা এরপরে আন্দোলনে নামব। দিলীপ ঘোষ বলেন, 'আমাদের সকলকে একসঙ্গে থাকতে হবে এবং সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।'

আরও পড়ুন, চোখে উড়ে এল লঙ্কার গুঁড়ো, কিছু বোঝার আগেই ৪০ হাজার টাকা ছিনতাই

 গত লোকসভা ভোটে বিজেপির কাণ্ডারী ছিলেন দিলীপ ঘোষ। তখন তিনি বিজেপির রাজ্য সভাপতি। এখন তিনি আর সে-পদে নেই। এমনকী সর্বভারতীয় স্তরেও পার্টির কোনও পদে নেই দিলীপ। তিনি এখন শুধুই বাংলা থেকে নির্বাচিত অন্যতম বিজেপি সাংসদ। কী বলছে, তাঁর অভিজ্ঞতা ? সম্প্রতি দিলীপ ঘোষ বলেছিলেন, ' দল এই রাজ্যকে কতটা গুরুত্ব দিচ্ছে সেটা পরিষ্কার। শীর্ষ নেতা, বিশেষত অমিত শাহ, যাঁর নেতৃত্বে বিজেপি এ রাজ্যে বেড়ে ১৮ হয়েছে। তিনি বারবার রাজ্যে আসেন। সঙ্গে সভাপতি এসেছেন। এই দলের জন্ম পশ্চিমবঙ্গে। সব সময় টার্গেট একটু বেশি বেঁধে দেন। আগের বার ২২ দিয়েছিলেন। আমরা ১৮ টা করে দেখিয়েছি। আশা আছে বাংলা বিমুখ করবে না। তাই বারবার আসছেন। মাঝে কয়েক বছর লাগাতার অত্যাচারে কর্মীরা মনোবল হারিয়েছেন। সেটা ফেরাতেই তাদের বারবার আসা। ' 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget