এক্সপ্লোর

Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ

Threat Culture: দিলীপ ঘোষ বলেছেন, 'আমি বলছি পুলিশ একটু বাড়াবাড়ি করুক। গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল। তাহলে বাকিরা শান্ত থাকে।'

খড়গপুর : ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের থ্রেট কালচার নিয়ে সরব হয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী যেমন হুঁশিয়ারি দিয়েছেন, তেমনই রাজ্যের অন্যান্য নেতা-নেত্রীদের গলাতেও শোনা গিয়েছে কড়া সতর্কবার্তা। স্পষ্ট ভাষায় রাজ্যের নতুন সরকার শুরু থেকে জানিয়ে দিয়েছে থ্রেট কালচার, তোলাবাজি, সিন্ডিকেট... সবকিছুর ক্ষেত্রেই বিজেপি 'জিরো টলারেন্স' নীতি নিয়েছে। ফের একবার সেই সুরই শোনা গেল রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের মুখে। 

দিলীপ ঘোষ পুলিশের সক্রিয়তা প্রসঙ্গে বলেছেন, 'আপনারা দেখেছেন ভিডিও, পুলিশ পাড়ায় ঢুকে তাড়া করে করে ধরছে পাতাখোরদের। কাউকে ছাড়া হবে না। আর দরকার হলে এনকাউন্টারও হবে যেমন বারুইপুরে হয়েছে পালাতে গিয়ে। সেটা আমি পরিষ্কার বলে দিচ্ছি। খড়গপুরের মানুষ শান্তিতে থাকতে চান, তাই বিজেপি জিতিয়েছেন। বিজেপির সরকার হয়েছে। আমরা প্রথম মানুষকে শান্তি দিতে চাই। তারা নিজের মতো করে, করে কম্মে খাবে। কেউ যেন তাদের ভয় না দেখায়, অত্যাচার না করে। এই থ্রেট কালচার আমরা বন্ধ করতে চাই। পুলিশকেও আমি বলে দিয়েছি যে, পুলিশ যেন পুলিশের মতো দেখায়। পুলিশ কোনও পার্টির ক্যাডার হয়ে, বা গুন্ডার মতো, মাফিয়ার মতো ব্যবহার করবে... সেটা আমরা বরদাস্ত করব না। আর এই ধরনের কোনও সমস্যা হলে আমাদের জানাবেন। তার সমাধান আমরা করব। খড়গপুরে আশপাশের থেকে এসে চোর, ডাকার, গুন্ডা, বদমাশ চিরকাল দাপিয়ে বেরিয়েছে। পুলিশ সব জানার পরেও কিছু করেনি। এবার কিন্তু পুলিশ তার কাজ শুরু করেছে। অনেকে হয়তো অভিযোগ করছেন যে পুলিশ বাড়াবাড়ি করছে। আমি বলছি পুলিশ একটু বাড়াবাড়ি করুক। গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল। তাহলে বাকিরা শান্ত থাকে। মানুষ এতদিন পুলিশকে পুলিশ হিসেবে দেখেনি। তারা হয় পার্টির ক্যাডার ছিল, নাহলে গুন্ডাদের ভাই ছিল। এর থেকে উদ্ধার করতে হবে।' 

অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গলের ডোমকলের ফ্ল্যাটে বীরভূম পুলিশের টিম, কী কী উদ্ধার হল ? 

সম্প্রতি যাদবপুরকাণ্ডের পরেও কড়া বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ। যাদবপুর নিয়ে সার্জিকাল স্ট্রাইকের হুঁশিয়ারি শোনা গিয়েছে দিলীপ ঘোষের মুখে। রাজ্যের মন্ত্রী বলেছেন, 'আবার যদি ওখানে দেশবিরোধী স্লোগান ওঠে, সার্জিকাল স্ট্রাইক হবে।' এর পাল্টা, কটাক্ষ করে সৃজন ভট্টাচার্য বলছেন, 'দিলীপ ঘোষ কোনওদিন যাদবপুরের ধারপাশে যেতে পারেননি। প্রাসঙ্গিক থাকতে এইসব বলছেন।' অন্যদিকে যাদবপুর নিয়ে আক্রমণের সুর শোনা গেছে অর্জুন সিং-এর গলাতেও। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
North 24 Parganas News: শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে
শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে
cyclone Akvan : পরপর তিন ঘূর্ণিঝড় ? বঙ্গোপসাগরে তৈরি প্রবল নিম্নচাপ, এই সব এলাকায় জারি হয়ে গেল হাই- অ্যালার্ট
পরপর তিন ঘূর্ণিঝড় ? বঙ্গোপসাগরে তৈরি প্রবল নিম্নচাপ, এই সব এলাকায় জারি হয়ে গেল হাই- অ্যালার্ট
ISF Rally : শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, কারণ এই...
শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, কারণ এই...
Advertisement

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget