এক্সপ্লোর

Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও

Dilip ghosh : রাজনীতির মঞ্চে তাঁর পরিচয় একজন স্পষ্টভাষী নেতা হিসেবে। বিতর্কের কেন্দ্রে থাকা দিলীপ ঘোষ এবার গায়কের ভূমিকায়। প্রকাশিত হতে চলেছে তাঁর 'ঝালমুড়ি' গান।

কলকাতা : ২০২৬ এর বিধানসভা নির্বাচনে প্রচারে পশ্চিমবঙ্গে এসে ঝালমুড়ি খান প্রধানমন্ত্রী মোদি। আর সেই থেকেই ট্রেন্ডিং-এ বঙ্গের এই খাবার। রাজ্য রাজনীতিতেও বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার এই ঝালমুড়ি নিয়ে গান প্রকাশিত হতে চলছে। গানটি গাইছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী ও খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ।

রাজনৈতিক নেতাদের সুপ্ত প্রতিভা সম্পর্কে আমরা আগে থেকেই অবগত। বহু নেতাই ভাল লেখক, গায়ক, আবার কেউ কেউ ভাল ছবিও আঁকেন। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছেন দিলীপ ঘোষ। রাজনীতির মঞ্চে তাঁর পরিচয় একজন স্পষ্টভাষী নেতা হিসেবে। যে কোনও বিষয় নিয়ে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। বিতর্কের কেন্দ্রে থাকা এই মানুষটি আজ রাজনীতির ময়দান থেকে গানের ময়দানে পা রাখলেন। সুতরাং, দিলীপ ঘোষকে এখন বাংলার মানুষ 'দাবাং' থেকে রকস্টার-এর ভূমিকায় দেখবে।    

রাজনৈতিক জীবনের বহু চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে রাজ্যের মন্ত্রীরূপে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ। রাজনীতির সেই চেনা কড়া মেজাজ ছেড়ে সম্পূর্ণ অন্য রূপে ধরা দিলেন তিনি। ঝালমুড়ি নিয়ে এবার গান শোনা যাবে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের কণ্ঠে। খুব শীঘ্রই গোটা বাংলার মানুষ দিলীপ ঘোষের গলায় শুনতে পাবেন ঝালমুড়ি নিয়ে গান। সোমবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণ সেরে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ সোজা চলে যান চিনার পার্কের কাছে একটি স্টুডিওতে। সেখানেই ঝালমুড়ি নিয়ে গানে গলা মেলালেন তিনি। 

আরও পড়ুন - চর্চায় এখন 'ঝালমুড়ি' ! নিজের হাতে বানিয়ে প্রধানমন্ত্রীকে খাওয়ালেন শুভেন্দু অধিকারী, তারপর যা ঘটল...

এই ঝালমুড়ি গানের পেছনে রয়েছে একটি বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপট। ২০২৬ -এর বঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন ঝাড়গ্রামে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটের প্রচারের ফাঁকেই ঝাড়গ্রামের রাস্তার ধারে একটি দোকান থেকে ঝালমুড়ি খান প্রধানমন্ত্রী। ব্যস, তারপর থেকেই রাজনৈতিক মহলে এই খাবারটি রাতারাতি ‘সুপারহিট’ হয়ে যায়। বঙ্গ থেকে পারি দেয় দিল্লিতেও। প্রধানমন্ত্রীর সঙ্গে NDA জোটের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঝালমুড়ি বানিয়ে খাওয়ান সবাইকে। সোশ্যাল মিডিয়াতে আজও ট্রেন্ডিং বাংলার ঝালমুড়ি। 

ঝালমুড়ি নিয়ে গান বাঁধলেন শিল্পী লোকেশ গিরি এবং তার স্ত্রী শিল্পী রিমাশ্রী। সোমবার ইকোপার্কে প্রাতঃভ্রমণ সেরে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ চলে যান সেই গান রেকর্ড করতে। মন্ত্রীর এই গানের রেকর্ডিং-এর ভিডিও সমাজমাধ্যমে আসতেই তা ব্যাপক ভাইরাল হয়েছে। খুব শীঘ্রই দিলীপ ঘোষের ঝালমুড়ি নিয়ে গাওয়া গান প্রকাশিত হতে চলেছে। এবার সংগীত শিল্পী হিসাবে দেখা যাবে দিলীপ ঘোষকে।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
Advertisement

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget