এক্সপ্লোর

Dilip Ghosh on Adhir Chowdhury : 'ডুবন্ত নৌকা ছেড়ে বিজেপিতে আসুন', দিলীপের বার্তায় কী প্রতিক্রিয়া অধীরের ?

তিন বিজেপি বিধায়ক শিবির বদলেছেন- তন্ময় ঘোষ, বিশ্বজিৎ দাস, সৌমেন রায়। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। রায়গঞ্জ, হলদিয়ার বিজেপি বিধায়ককে নিয়েও তৈরি হয়েছে জল্পনা।

রাজীব চৌধুরী, বহরমপুর(মুর্শিদাবাদ) : বিজেপি নিরাপদ জায়গা। ডুবন্ত নৌকা ছেড়ে বিজেপিতে আসুন। বহরমপুরে গিয়ে এভাবেই অধীর চৌধুরীকে দলে যোগ দেওয়ার আহ্বান জানালেন দিলীপ ঘোষ। যদিও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির বক্তব্য ধর্তব্যে না এনে কটাক্ষ ছুড়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, অধীরবাবু হয়ত রাস্তা খুঁজছেন। ডুবন্ত নৌকা ছেড়ে দিয়ে যাচ্ছেন। কিন্তু এটা যেমন ডুবে গেছে ওটাও ফুটো হয়ে গেছে যেটায় যেতে চাইছেন। একটাই সেফ জায়গা আছে- ভারতীয় জনতা পার্টি।

যদিও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বক্তব্য, কেউ কি আমার গার্জেন এসেছে নাকি। 

তিন বিজেপি বিধায়ক শিবির বদলেছেন। এই তালিকায় রয়েছেন- তন্ময় ঘোষ, বিশ্বজিৎ দাস, সৌমেন রায়। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। রায়গঞ্জ, হলদিয়ার বিজেপি বিধায়ককে নিয়েও তৈরি হয়েছে জল্পনা। বৃহস্পতিবার জঙ্গিপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায়, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন ফরাক্কার প্রাক্তন কংগ্রেস বিধায়ক। বিরোধী দল থেকে যখন তৃণমূলে যোগদানের হিড়িক, তখন দিলীপ ঘোষের মন্তব্যে তৈরি হল নতুন জল্পনা। বহরমপুরে দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে, বিজেপিতে যোগদানের পরামর্শ দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।

দিলীপ ঘোষ বলেন,  একটাই সেফ জায়গা আছে- ভারতীয় জনতা পার্টি। যদিও দিলীপের মন্তব্যে গুরুত্ব না দিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন অধীর চৌধুরী। তিনি বলেন, রাজনৈতিক লাফাঙ্গা এগুলো। তাঁর জবাব আমাকে দিতে হবে ? কী করতে হবে না হবে সেটা আমি জানি। কাউকে আমাকে জ্ঞান দিতে হবে না। এসব রাজনৈতিক লাফাঙ্গাদের কোনও ভাবনার জবাব দেওয়াকে আমি উচিত বলে মনে করি না।

১৯৯৯ থেকে টানা পাঁচবার বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। বর্তমানে কংগ্রেসের লোকসভার দলনেতা। আর তাঁকেই দিলীপ ঘোষের প্রস্তাব ঘিরে, নতুন জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget