এক্সপ্লোর

Rinku Majumdar: ‘মায়ের বিয়ে মেনে নিতে পারেনি হয়ত, নর্মাল ডেথ মনে হয় না’, ছেলের মৃত্যু নিয়ে মুখ খুললেন দিলীপের স্ত্রী রিঙ্কুর প্রাক্তন স্বামী

Dilip Ghosh: ছেলে মায়ের বিয়ে মেনে নিতে পারেনি বলেই দাবি তাঁর। 

কলকাতা: বিয়ের পর একমাসও পেরোয়নি এখনও। তার মধ্যেই তাঁদের জীবনে গভীর শোক নেমে এসেছে। বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার এখন পুত্রশোকে কাতর। নিউটাউনের ফ্ল্যাট থেকে রিঙ্কুর আগের পক্ষের ছেলে প্রীতম ওরফে সৃঞ্জয় দাশগুপ্তর নিথর দেহ উদ্ধার হয় গতকাল। সেই নিয়ে এবার এবিপি আনন্দে মুখ খুললেন প্রীতমের বাবা, রিঙ্কুর আগের পক্ষের স্বামী রাজা দাশগুপ্ত। ছেলে মায়ের বিয়ে মেনে নিতে পারেনি বলেই দাবি তাঁর। (Rinku Majumdar)

বুধবার এবিপি আনন্দের মুখোমুখি হয়ে রাজা বলেন, "আসলে আমার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর ছেলে মায়ের উপর পুরোপুরি নির্ভরশীল ছিল। মা বিয়ে হয়ে চলে যাচ্ছে, বুঝতে না দিলেও ও কষ্টে ছিল। তাই সামাজিক অনুষ্ঠানে ছিল না। আমাকে ফোন করেছিল। বলেছিল, 'বাবা, আর কিছু বছর পর আমিও বিয়ে করব। মা বলছে, আবার একা হয়ে যাবে। মা একটা সিদ্ধান্ত নিচ্ছে। মা যদি ভাল থাকে, ভাল অবশ্যই'।" (Dilip Ghosh)

রাজা আরও বলেন, "বাহ্যিক ভাবে ও হয়ত সবাইকে দেখিয়েছে যে মেনে নিয়েছে। কিন্তু মনে মনে হয়ত মেনে নিতে পারেনি। যে একেবারে একা হয়ে গেলাম! বাবার কাছ থেকেও চলে এলাম, মা-ও চলে গেল। গুরুত্বহীন হয়ে পড়েছিল ছেলেটা। মৃত্যুর কারণ আমার কাছে ধোঁয়াশা। নর্মাল ডেথ আমার মনে হয় না। বাইরে থেকে বোঝা যাবে না, খুব হাসিখুশি, সবার সঙ্গে কথা বলবে, কিন্তু ব্যথাটা বলবে না কাউকে। না হলে বাইরে চলে যেত না। সোশ্য়াল অনুষ্ঠান হচ্ছে, মেনে নিয়েছে...আবার আমাকে বলছে, 'আমি থাকব না, দিঘা চলে যাচ্ছে'। বলল, সোশ্যাল ম্যারেজ হচ্ছে। মায়ের মামারা থাকবে। আমি থাকব না। কারণটা বুঝে নেওয়ার। আলাদা করে আর কী করে বলবে! ও তো ছেলে, সবটাতো আর ভাঙতে পারে না!"

মঙ্গলবার নিউটাউনের শাপুরজির ফ্ল্যাটে রিঙ্কুর আগের পক্ষের ছেলে প্রীতম ওরফে সৃঞ্জয়ের রহস্যমৃত্যু ঘটে। রিঙ্কুই তড়িঘড়ি পৌঁছে, গাড়ি চালিয়ে অচৈতন্য ছেলেকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে প্রীতমকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে জানা যায়, হাসপাতালে আনার চার-পাঁচ ঘণ্টা আগেই মৃত্যু হয়ে থাকতে পারে সৃঞ্জয়ের। অগ্ন্যাশয়ের প্রদাহকে মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়। রিঙ্কু জানান, ছেলের স্নায়ুর অসুখ ছিল। ওষুধও চলছিল।

এদিন সকালে দিলীপ সংবাদমাধ্যমকে জানান, পোস্টমর্টেম রিপোর্ট হাতে না পেলে বুঝতে পারছেন না তাঁরা। তবে মাদকজনিত সমস্যা ছিল প্রীতমের, কাউন্সেলিং চলছিল। কিন্তু হঠাৎ করে এমন ঘটল কী করে, তা তিনিও বুঝতে পারছেন না বলে জানান। আজকাল তরুণদের মধ্যে নেশার যে প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, সেই নিয়েও উদ্বেগ প্রকাশ করেন দিলীপ। আর তার পরই এবিপি আনন্দে মুখ খুললেন রিঙ্কুর আগের পক্ষের স্বামী রাজা। গতকাল আর জি কর হাসপাতালের বাইরেও তাঁকে দেখা গিয়েছিল। রাতে নিমতলা শ্মশানেও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
Uttar Dinajpur BDO: বিডিও-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পুলিশ সুপার থেকে জেলাশাসক, সকলের কাছেই পৌঁছে গেল চিঠি
বিডিও-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পুলিশ সুপার থেকে জেলাশাসক, সকলের কাছেই পৌঁছে গেল চিঠি
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget