এক্সপ্লোর

Dilip Ghosh : টিকিট পাচ্ছেন তবে? বড় কথা জানালেন স্ত্রী-রিঙ্কু ! তাহলে কী হবে দিলীপের?

দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। কী বলছেন রিঙ্কু? প্রার্থী হওয়ার সম্ভাবনা কতটা ? জিগ্যেস করতেই সাফ জবাব দিলেন দিলীপ জায়া। 

রঞ্জিত সাউ, কলকাতা:  ২০১৩ সাল থেকে বিজেপির সক্রিয় কর্মী রিঙ্কু মজুমদার। বর্তমানে তিনি রাজ্য বিজেপির মহিলা মোর্চার নেত্রী। গতবছর এপ্রিলে তিনি দিলীপ ঘোষের ঘরণী হয়েছেন। বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হতে চেয়ে বায়োডেটা জমা দিয়েছেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। কী বলছেন রিঙ্কু? প্রার্থী হওয়ার সম্ভাবনা কতটা ? জিগ্যেস করতেই সাফ জবাব দিলেন দিলীপ জায়া। 

বিজেপির প্রার্থী হতে চেয়ে বায়োডেটা জমা দিয়েছেন ঠিকই, কিন্তু প্রার্থীপদ পাওয়ার সম্ভাবনা ফিফটি-ফিফটি, জানাচ্ছেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু। বলছেন, আমাদের নিয়ে মানুষ একটু বেশিই চর্চা করে! তবে আশা রাখছেন, মহিলাদের জন্য সংরক্ষিত আসনে তিনি পদ্ম-চিহ্নে ভোটে লড়ার সুযোগ পেলেও পেতে পারে।  

 স্ত্রী টিকিট পাচ্ছেন কি? দিলীপ বলছেন, 'ফিডব্যাক নেওয়ার কোন প্রশ্নই নেই। যত নাম এসেছে সেগুলো তালিকা তৈরি হচ্ছে। সেগুলো নিয়ে আলোচনা হবে। যাকে যোগ্য মনে করবে দল,  প্রার্থী তাকেই করা হবে।  যতদূর খবর পেয়েছি প্রায় সাড়ে তিন হাজার নাম ড্রপবক্সে পড়েছে; তার বেশিও হতে পারে। আমার স্ত্রী দলের পুরনো কর্মী। অনেকে যেমন নাম দিয়েছেন উনিও নিজের ইচ্ছা জাহির করেছেন, ভোটে লড়ব। পার্টি যোগ্য মনে করলে তাঁকে টিকিট দেবে।'  

স্ত্রী টিকিট পান বা না-পান, দিলীপ নিজে কি পাচ্ছেন টিকিট? দিলীপ বলছেন, 'কারো সঙ্গে কোনো আলোচনা হয়নি। প্রার্থী ঠিক করার জন্য একটা নির্দিষ্ট বডি থাকে। জেলা থেকে নির্ণয় নেওয়া হয় , প্রদেশ থেকে নির্ণয় নেয়া হয় এবং সর্বোচ্চ ক্ষমতা থাকে পার্লামেন্টারি বোর্ডে। পার্লামেন্ট বা অ্যাসেম্বলি ইলেকশনের জন্য প্রার্থী বাছাই করে দলের সিলমোহর পড়লে সেই তালিকাটাই চূড়ান্ত। এর বাইরে আলাপ আলোচনা জল্পনা তো চলতেই থাকে। ' 

দিলীপ ঘোষ নিজে ২০১৬ সালের বিধানসভা ভোটে খড়গপুর সদর কেন্দ্র থেকে জিতেছিলেন। ২০১৯ সালের লোকসভা ভোটে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হন। ২০২৪ সালে চেনা কেন্দ্র থেকে সরিয়ে তাঁকে প্রার্থী করা হয় ঝুঁকিপূর্ণ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। সেখানে হেরে যান তিনি। এরপর থেকেই কিছুটা কোণঠাসা হয়ে পড়েন তিনি। যদিও, শমীক ভট্টাচার্য রাজ্য় সভাপতি হওয়ার পর ফের ময়দানে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে। তাহলে কি এবার ফের লড়বেন দিলীপ, লড়লেও কোন কেন্দ্র থেকে, আর তাঁর স্ত্রীও কি পাবেন টিকিট? জল্পনা তুঙ্গে।              

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
CM Suvendu Adhikari:
"এতো সবে শুরু, আগে অনেক কিছু বাকি..", NCPI সাংসদদের সঙ্গে বৈঠকের পর তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর
Rachna Banerjee:
"সংখ্যাটা বাড়তে পারে..", NDA বৈঠক শেষে বললেন রচনা, কারা আসতে পারেন ?
Abhishek Banerjee PA: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বাড়িতে CID, সঙ্গে গ্রেফতারি পরোয়ানা
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বাড়িতে CID, সঙ্গে গ্রেফতারি পরোয়ানা

ভিডিও

NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget