এক্সপ্লোর

Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'

আবার যদি ওখানে দেশবিরোধী গতিবিধি, স্লোগান ওঠে, একই ঘটনা ঘটবে। আবার সার্জিকাল স্ট্রাইক হবে। বললেন দিলীপ।

বিজেন্দ্র সিংহ, সমীরণ পাল, রঞ্জিত সাউ, কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে ফের কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী তথা বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। তাঁর দাবি,যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আবার দেশবিরোধী গতিবিধি বা স্লোগান উঠলে ফের ‘সার্জিকাল স্ট্রাইক’ হবে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দিনভর ABVP এবং SFI-সহ বাম ছাত্র সংগঠনগুলির সংঘর্ষের পর যাদবপুরকে ঘিরে যখন রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে, তখনই দিলীপ ঘোষের এই মন্তব্য। তাঁর বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে SFI-ও।  পঞ্চায়েতমন্ত্রী বললেন, “পরিবর্তন হয়েছে। অনেককিছুই হবে। ৬ মাস অপেক্ষা করুন। দাদাগিরি, দেশবিরোধী ক্রিয়াকলাপ , এটা চলতে দেওয়া যাবে না কোথাও। TMC  পুষে রেখেছিল দেশবিরোধীদের। আমাদের লোকেরা ওখানে সার্জিকাল স্ট্রাইক করেছিল। আমি বলেছিলাম এগুলো চলবে না, বন্ধ করুন। সেদিন আমরা করেছিলাম, SFI-এর অফিস ভেঙে দেওয়া হয়েছিল। আবার যদি ওখানে দেশবিরোধী গতিবিধি, স্লোগান ওঠে, একই ঘটনা ঘটবে। আবার সার্জিকাল স্ট্রাইক হবে।”

দিলীপ ঘোষের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন SFI-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। তাঁর দাবি, যাদবপুর নিয়ে দিলীপ ঘোষ মাঝেমধ্যেই মন্তব্য করে থাকেন, কিন্তু তাঁর কথাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। 

বুধবার রাতের ঘটনার জেরে এখনও উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেদিন রাতে আগুন, ভাঙচুর, গেটে লাথি, পোস্টার-পতাকা ছেঁড়া, দফায় দফায় অশান্তির ছবি ধরা পড়েছে ক্যামেরায়। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দিনভর RSS-এর ছাত্র সংগঠন ABVP এবং SFI-সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলির সদস্যদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ঐতিহ্যবাহী অরবিন্দ ভবনের সামনে আগুন জ্বালানোর অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয়ের গেটে লাথি মারা, পোস্টার ছিঁড়ে ফেলা এবং বাম ছাত্র সংগঠনগুলির পতাকায় আগুন ধরানোর অভিযোগও রয়েছে। ঘটনার সময়ের একাধিক ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। কোনও ভিডিয়োয় আগুন জ্বলতে দেখা যাচ্ছে, আবার কোথাও গেট ভাঙার চেষ্টা কিংবা পোস্টার ছিঁড়ে ফেলার দৃশ্য ধরা পড়েছে। অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে ‘হ্যাপি দিওয়ালি’ স্লোগান দিতেও দেখা গিয়েছে। ঘটনার জন্য ABVP-কে কাঠগড়ায় তুলেছে বাম ছাত্র সংগঠনগুলি। তাঁদের অভিযোগ, বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব চালানো হয়েছে। যদিও ABVP-র পাল্টা দাবি, তাদের সমর্থকরাও হামলার শিকার হয়েছেন।

যাদবপুরের ঘটনা নিয়ে আক্রমণের সুর শোনা গিয়েছে রাজ্য সরকারের আরেক মন্ত্রী তথা বিজেপি বিধায়ক অর্জুন সিংয়ের গলাতেও। তাঁর অভিযোগ, দেশবিরোধী শক্তি যাদবপুরকে হাব বানিয়ে রেখেছে। পড়ুয়াদের মগজধোলাই করে সমাজ ও দেশের বিরোধী করে তোলা হচ্ছে বলেও দাবি করেন তিনি। অর্জুন সিং আরও অভিযোগ করেন, যাদবপুরে নিয়মিত আন্দোলনের নামে বিশৃঙ্খলা চলছে এবং ক্যাম্পাসের একটি অংশ নেশার আখড়ায় পরিণত হয়েছে। তাঁর দাবি, পড়ুয়াদের পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের বোঝানো প্রয়োজন।

অর্জুন সিংয়ের মন্তব্যেরও পাল্টা জবাব দিয়েছেন সৃজন ভট্টাচার্য। তাঁর দাবি, বিজেপি নেতারা যাদবপুরের ছাত্রছাত্রীদের ভয় দেখিয়ে বা হুমকি দিয়ে দমিয়ে রাখতে পারবেন না। পতাকা পোড়ানো, ঢিল ছোড়া বা গুন্ডামি করে আন্দোলন থামানো যায় না বলেও মন্তব্য করেন তিনি। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
Advertisement

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget