এক্সপ্লোর

Alorani Sarkar: ডিভিশন বেঞ্চেও ধাক্কা, আলোরানির দায়ের করা নির্বাচনী মামলা খারিজ

গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের কাছে ২০০৪ ভোটে পরাজিত হন আলোরানি সরকার। তারপরেই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। ২০২২সালে ২০ মে মামলা খারিজ করে দেন বিচারপতি বিবেক চৌধুরী।

সৌভিক মজুমদার ও সমীরণ পাল, কলকাতা: সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থী আলোরানি সরকার। এই মামলা রক্ষণীয় নয়, সেকথা জানিয়ে তাঁর দায়ের করা নির্বাচনী মামলা খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ।  

গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের কাছে ২০০৪ ভোটে পরাজিত হন আলোরানি সরকার। তারপরেই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। ২০২২সালে ২০ মে মামলা খারিজ করে দেন বিচারপতি বিবেক চৌধুরী। বাংলাদেশের ভোটার লিস্টে আলোরানির নাম, তাই তিনি নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করতে পারেন না, নির্দেশে জানিয়েছিলেন বিচারপতি বিবেক চৌধুরী।  জাতীয় নির্বাচন কমিশনকে পদক্ষেপের নির্দেশ দেন তিনি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন আলোরানি সরকার। 

ভোটের লড়াইয়ে পরাজিত হয়েছিলেন, হাইকোর্টে আইনি লড়াইয়েও ফের ধাক্কা খেলেন! তৃণমূল নেত্রী আলোরানি সরকারের ইলেকশন পিটিশন খারিজ করে দিল আদালত। সিঙ্গল বেঞ্চের পরে ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন তিনি। মামলা খারিজ করে আদালতের রায় - এই মামলা রক্ষণীয় নয়। 

২০২১-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার, বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের কাছে ২০০৪ ভোটে পরাজিত হন তৃণমূল প্রার্থী আলোরানি সরকার।এর পর জয়ী বিজেপি প্রার্থীর বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতার ভুয়ো হলফনামা-সহ একাধিক অভিযোগ তুলে আলোরানি সরকার মামলা করেন হাইকোর্টে। পাল্টা আলোরানি সরকারের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে যান বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। গত বছর ২০ মে, সেই মামলায় বিচারপতি বিবেক চৌধুরীর পর্যবেক্ষণ ছিল,


বাংলাদেশের ভোটার লিস্টে আলোরানি সরকারের নাম আছে। তাই তিনি নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করতে পারেন না। এই বিষয়ে নির্বাচন কমিশনকে পদক্ষেপের নির্দেশ দেন বিচারপতি বিবেক চৌধুরী। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন আলোরানি। সেই মামলাতেই শুক্রবার বিচারপতি সুব্রত তালুকদার ও  বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, আলোরানি সরকারের করা মামলাটি রক্ষণীয় নয়।

তাৎপর্যপূর্ণ বিষয়, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার বীজপুরে বিজেপি প্রার্থী হন আলোরানি সরকার। ভোট পেয়েছিলেন ১১ শতাংশ। পরাজিত তৃণমূল প্রার্থী ও মামলাকারী আলোরানি সরকারের কথায়, ২০১৬ সালে বিজেপির হয়ে বীজপুর বিধানসভায় আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং ইলেকশন করেছি। তখন আমি নথি সব দিয়েছি। নির্বাচন কমিশনকে। আমি এখন টিএমসি করায়, এরকমভাবে কথাগুলো বলছে বিজেপির এমএলএ স্বপন মজুমদার। এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করছে এবং সময়টা যাতে কাটিয়ে যায়, এই জন্যই এই ছল-চাতুরি চলছে।

তরজার এখানেই শেষ নয়। বাংলাদেশি ইস্যুতে পরস্পরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী আলোরানি সরকার ও বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার।বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলছেন, তাঁর নামে এফআইআর করে, তাঁকে কাস্টডিতে নিয়ে, তাঁকে জিজ্ঞাসাবাদ করা, সে বাংলাদেশে জামাতে ইসলামির সঙ্গে যোগসাজশ আছে কি না সেটা আমাদের তদন্ত করা দরকার। ভোটে লড়ে পশ্চিমবঙ্গের সব তথ্য কি বাংলাদেশ বা বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর কাছে পাচার করার চেষ্টা করছিল কি না, সে বিষয়ে তদন্ত করা দরকার।

স্বপনের অভিযোগে আলোরানির জবাব। পরাজিত তৃণমূল প্রার্থী ও মামলাকারী  আলোরানি সরকারের কথায়, উনি সোনা পাচার, হেরোইন পাচার, বিভিন্ন দ্রব্যাদী উনি পাচার করার দায়ে গ্রেফতার হয়ে জেল খেটেছেন। উনি নিজে একজন জঙ্গি, এজন্য উনি অন্যকেও জঙ্গি মনে করেন। কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ এই রায়ের পরে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন আলোরানি।



সেরা শিরোনাম

News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget