এক্সপ্লোর

Burdwan Medical College: বিকল্প পথে বেরোল শ্বাসনালীতে আটকে যাওয়া পেনের ঢাকনা, নয়া সাফল্য বর্ধমান মেডিক্যালের

East Burdwan News: গত ৭ই ফেব্রুয়ারি শ্বাসনালীতে পেনের ঢাকনা আটকে যায় সাত বছরের শিশুর। প্রথমে আরামবাগ মেডিক্যাল কলেজ সেখান থেকে রেফার করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজে।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ফুসফুসের ওপেন অপারেশনের না করে বিকল্প পথে শিশুর প্রাণ বাঁচালেন চিকিৎসকরা। শ্বাসনালীতে আটকে যাওয়া পেনের ঢাকনা বের করলেন বর্ধমান হাসপাতালের চিকিৎসকরা। নতুন চিকিৎসা পদ্ধতি হওয়ায় মেডিকেল জার্নালে প্রকাশ করার চিন্তাভাবনা চিকিৎসকদের। 

শিশুর প্রাণ বাঁচালেন চিকিৎসকরা: গত ৭ই ফেব্রুয়ারি শ্বাসনালীতে পেনের ঢাকনা আটকে যায় সাত বছরের শিশুর। প্রথমে আরামবাগ মেডিক্যাল কলেজ সেখান থেকে রেফার করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজে। শ্বাসনালি তলিতে পেনের ঢাকনা আটকে গেলে সাধারণত ব্রঙ্কোস্কোপি করা হয়। কিন্তু গলায় আড়াআড়ি ভাবে আটকে থাকায় পেনের ঢাকনা বের করতে ব্যর্থ হন চিকিৎসকরা। বিকল্প পথ হিসেবে বেছে নেওয়া হয় সাধারণত। কিন্তু ফুসফুস ওপেন করে অপারেশনের পরিকাঠামো নেই বর্ধমান মেডিক্যালে। এই অবস্থায় শিশুটিকে স্থানান্তর করতে সংশ্লিষ্ট পরিকাঠামো যুক্ত হাসপাতালে। কিন্তু শিশুটির শারীরিক অবস্থা যা ছিল তাতে তাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারত। এরপরই বিকল্প ভাবনা শুরু করেন চিকিৎসক। 

চিকিৎসক দলে থাকা ঋতম রায়, অসীম সরকার, শুভদীপ সরকার, বিকাশ বিষয়ী সহ চিকিৎসক দল ভাবনা শুরু করেন ফুসফুসের ওপেন অপারেশন না কীভাবে শিশুটিকে বাঁচানো যায়। এরপরই চিকিৎসকরা শ্বাসনালীর সামনে ফুটো করেন। গলায় আটকে থাকা পেনের ঢাকনা নেজাল এন্ডোস্কোপ দিয়ে বের করেন। চিকিৎসকদের দাবি ফুসফুস ওপেন না করেও এই রকম পদ্ধতিতে অপারেশন চিকিৎসা বিজ্ঞানে এই প্রথম। ইতিমধ্যেই চিকিৎসকরা চিন্তা করছেন এই ধরনের অপারেশন পদ্ধতি মেডিক্যাল জার্নালে প্রকাশ করার।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৭ই ফেব্রুয়ারি খেলার ছলে পেনের ঢাকনা গলার শ্বাসনালিতে আটকে যায় আরামবাগের হাজিপুরের বাসিন্দা ৭ বছরের বাবুলাল হোসেনের। পরিবারের লোকজন তড়িঘড়ি করে শিশুটিকে আরামবাগ মেডিক্যাল কলেজে নিয়ে যায়। প্রাথমিক ভাবে চিকিৎসকরা চেষ্টা করেও গলার শ্বাসনালীতে আটকে থাকা পেনের ঢাকনা বের করতে না পেরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

বর্ধমান মেডিক্যালের সুপার তাপস কুমার ঘোষ জানান, "এই ধরনের অস্ত্রপ্রচার বর্ধমান হাসপাতালে প্রথম। কারণ এই ধরনের অপারেশনে প্রথমে ব্রঙ্কোস্কোপি করে ফরেন বডি না বের করতে হলে সাধারণত ফুসফুস ওপেন করে অস্ত্রপ্রচার করতে হয়। কিন্তু আমাদের ডাক্তার বাবুরা ফুসফুসের ওপেন সার্জারি না করে নতুন পদ্ধতিতে অস্ত্রপ্রচার করেন।''

আরও পড়ুন: Newtown News: নিউটাউনে রাতে কাজে নিরাপত্তা ও সুরক্ষার দাবি মামলা, গাইডলাইন তৈরির নির্দেশ হাইকোর্টের

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget