এক্সপ্লোর

Doon Express Hooliganism : হাওড়াগামী দুন এক্সপ্রেসে 'দুষ্কৃতী তাণ্ডব', যাত্রীদের বেধড়ক মার !

Doon Express Attack: হাওড়াগামী দুন এক্সপ্রেসে 'দুষ্কৃতী তাণ্ডব', যাত্রীদের বেধড়ক মার ! আবার শিরোনামে রেল। আবারও বড় অভিযোগ রেলের বিরুদ্ধে।

হাওড়া : আবার শিরোনামে রেল। আবারও বড় অভিযোগ রেলের বিরুদ্ধে। গত সপ্তাহের ফাঁসিদেওয়া রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০ জন। আহত বহু। রেলের দিকে চরম গা-ফিলতির অভিযোগ উঠেছে। এই ইস্যু নিয়ে সদ্য শপথ নেওয়া সরকারকে তীব্র নিশানা করেছে বিরোধীরা। এরই মধ্যে আবার বড় অভিযোগ রেলকে কেন্দ্র করে। 

এবার হাওড়াগামী দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ উঠল। বিহারের ওপর দিয়ে আসার সময় এস ৯ সংরক্ষিত কামরায় উঠে পড়ে ২ অজ্ঞাত পরিচয় ব্যক্তি, অভিযোগ যাত্রীদের। জোর করে এই ২ ব্যক্তি সিটে বসার চেষ্টা করে। তাতে যাত্রীরা আপত্তি করতেই শুরু হয় বচসা। এখানেই শেষ নয়। এরপর ট্রেন পরের স্টেশনে পৌঁছতেই আরও বেশ কয়েকজন এস ৯ সংরক্ষিত কামরায় উঠে পড়ে। তারা সোজা এসে চড়াও হয় যাত্রীদের উপর। একাধিক যাত্রীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে কী করছিল আরপিএফ , উঠছে প্রশ্ন। 

যাত্রীদের অনেকের , তাঁদের প্রাণে মারার হুমকি দেওয়া হয়। প্রথম দুজনের হঠাৎ করে এসে রিজার্ভ বার্থে বসে পড়ার প্রতিবাদ জানাতে যাত্রীদের বলা হয় , তাদের দেখে নেওয়া হবে। তারা সেই অনুসারেই পরিকল্পনা করে সম্ভবত। পরের স্টেশনে ট্রেন দাঁড়াতেই আরও এক দল লোক উঠে পড়ে। অভিযোগ, তাদের হাতে ছিল অস্ত্র।  যাত্রীদের দাবি, তাদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র, সাইকেলের
চেন ও  হকি স্টিক। কারো হাতে ছিল ছুরি, কারও হাতে ছিল লাঠি। তারা যাত্রীদের মারধর করতে থাকে।  

অভিযোগ ওই কামরায় শিশুও ছিল। আক্রান্ত যাত্রীদের দাবি, দুষ্কৃতী দৌরাত্ম্য থেকে রেহাই পায়নি শিশুরাও। অভিযোগ, রেলের কাছে অভিযোগ জানিয়েও কোনও সাহায্য মেলেনি।   অবাধ ভাঙচুর চলতে থাকে। সেই আক্রমণের আতঙ্ক কাটাতে পারছেন না যাত্রীরা। সংরক্ষিত কামরাতেই যদি এই অবস্থা হয়, তাহলে রেলযাত্রীদের নিরাপত্তা কোথায়, প্রশ্ন তুলছেন যাত্রীরা। 

বিহারের কুদরা স্টেশেন রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত যাত্রীরা। মঙ্গলবার হাওড়ায় পৌঁছেও রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন তাঁরা।           

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: প্রথম দিনেই ৬৮ হাজার আবেদন! কেমন কাজ করল কলেজে ভর্তির পোর্টাল?

সেরা শিরোনাম

Nadimul Haque: প্রায় ৬০ কোটি টাকার মতো সন্দেহজনক লেনদেনের হদিশ, ২৪ ঘণ্টা পর নাদিমুল হকের বাড়ি থেকে বেরোল ED
প্রায় ৬০ কোটি টাকার মতো সন্দেহজনক লেনদেনের হদিশ, ২৪ ঘণ্টা পর নাদিমুল হকের বাড়ি থেকে বেরোল ED
Delhi Building Collapse: দিল্লিতে হোস্টেল বিপর্যয়ে ৭ পড়ুয়ার মৃত্যু, এবার কড়া পদক্ষেপ নিচ্ছে দিল্লি সরকার
দিল্লিতে হোস্টেল বিপর্যয়ে ৭ পড়ুয়ার মৃত্যু, এবার কড়া পদক্ষেপ নিচ্ছে দিল্লি সরকার
Kolkata Medical College Hostel: দিল্লিকাণ্ডের পর এবার আতঙ্কে কলকাতা মেডিক্য়াল-সহ একাধিক হস্টেলের আবাসিকরা,
দিল্লিকাণ্ডের পর এবার আতঙ্কে কলকাতা মেডিক্য়াল-সহ একাধিক হস্টেলের আবাসিকরা, " রুমের প্লাস্টার ছাড়ানো, যে কারও মাথায় পড়তে পারে"
West Bengal LIVE News: বলরাম মল্লিক, বিগ বস, করিম'স সহ কলকাতার একাধিক দোকানের লাইসেন্স বাতিল
বলরাম মল্লিক, বিগ বস, করিম'স সহ কলকাতার একাধিক দোকানের লাইসেন্স বাতিল

ভিডিও

BJP News : পুজোর পরেই কলকাতায় পুরভোট, মধ্যপ্রদেশের ইন্দোর-মডেলে ইস্তেহারের প্রস্তুতি বিজেপির
Pareshram Das: ভবানীভবনে হাজিরা এড়ালেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। CID Investigation
West Bengal News: ঘুষ নিয়ে এবার হাতেনাতে গ্রন্থাগার দফতরের কর্মী গ্রেফতার
PM Narendra Modi News : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২
Mriga Krishna Production:শ্রীকৃষ্ণের ভাবকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে কলকাতায় বিশেষ অনুষ্ঠানের আয়োজনে মৃগতৃষ্ণা প্রোডাকশন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Bageshwar Baba: পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
CPM Party Office Attack: জলপাইগুড়িতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, সরব সেলিম
জলপাইগুড়িতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, সরব সেলিম
Food Safety in Kolkata Restaurant: 'করিম'স, সিমলা রেস্তোরাঁ, বলরাম মল্লিক অ্যান্ড রাধরমণ মল্লিক'-এর মতো প্রতিষ্ঠানকে সাসপেন্ড, আর কোন কোন রেস্তোরাঁ বন্ধ?
'করিম'স, সিমলা রেস্তোরাঁ, বলরাম মল্লিক অ্যান্ড রাধরমণ মল্লিক'-এর মতো প্রতিষ্ঠানকে সাসপেন্ড, আর কোন কোন রেস্তোরাঁ বন্ধ?
Samsung India layoffs: ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
Viral News: নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
Suvendu Adhikari: নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
Tata JLR Layoffs : আশঙ্কাই সত্য়ি হল ! ৪০০০ কর্মী ছাঁটাই করবে টাটার এই কোম্পানি
আশঙ্কাই সত্য়ি হল ! ৪০০০ কর্মী ছাঁটাই করবে টাটার এই কোম্পানি
Embed widget