এক্সপ্লোর

Siliguri News: শিলিগুড়িতে ফের ২ দিন জল বন্ধ রাখার সিদ্ধান্ত, সমস্যা হবে না আশ্বাস মেয়রের

Siliguri Municipality: রক্ষণাবেক্ষণের কাজের জন্য শুক্র ও শনিবার শিলিগুড়ি পুরসভা এলাকায় পানীয় জল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই কারণে পানীয় জলের যোগানে কোনও সমস্যা হবে না আশ্বাস মেয়রের।

বাচচু দাস, শিলিগুড়ি: শিলিগুড়ি পুরসভা (Siliguri Municipality) এলাকায় ফের ২ দিন পানীয় জল (Drinking Water) বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে।জানানো হয়েছে আগামী শুক্রবার ও শনিবার এই দুদিন জল বন্ধ থাকবে শহরে। নতুন ইনটেক ওয়েলের সঙ্গে পুরনোর সংযুক্তিকরণের জন্য ২ দিন জল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর ফলে শহরবাসীর কারও কোনও সমস্যা হবে না বলে আশ্বাস দিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুরসভা অঞ্চলে ফের দুদিন জল বন্ধ থাকার সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছেন শিলিগুড়ি শহরের বাসিন্দারা। শীতের শুরুতেই এভাবে জল বন্ধের সিদ্ধান্তে চিন্তায় পড়ে গিয়েছেন শিলিগুড়িবাসী। পরপর দু’‌দিন জল সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। তাই এখন থেকেই জল সংগ্রহ করে রাখতে শুরু করেছেন শিলিগুড়ির বাসিন্দারা। 

শিলিগুড়ি পুরসভা সূত্রে খবর, এখন দ্বিতীয় ইনটেক ওয়েলের কাজ করা হবে। তাই দু’দিন সম্পূর্ণ জল পরিষেবা বন্ধ রাখতে হবে। আগামী ২১ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত জল সরবরাহ করে তারপর তা বন্ধ হয়ে যাবে। ২২ এবং ২৩ তারিখ সারাদিন জল পরিষেবা বন্ধ থাকবে। তবে ২৪ তারিখ থেকে আবার জল সরবরাহ স্বাভাবিক থাকবে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে এই শিলিগুড়িতেই জলসঙ্কট দেখা গিয়েছিল। গজলডোবায় তখন বাঁধ মেরামত করার কাজের জন্য তিস্তা ব্যারাজের লক গেট খুলে দেওয়া হয়। তার জেরে তিস্তা মহানন্দা সেচ খাল শুকিয়ে যায়। তখন তীব্র জলসঙ্কট দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে জলের ট্যাঙ্ক, জল পাউচ দেওয়া হয়েছিল। তখন প্রায় ২৫ দিন শিলিগুড়িবাসীকে জলযন্ত্রণা সহ্য করতে হয়। এবার কি জলের পাউচ, জলের ট্যাঙ্ক দেওয়া হবে? তা নিয়েও‌ উঠছে প্রশ্ন।

এই প্রশ্নের মীমাংসা করে শিলিগুড়ি পুরসভার তরফে জানানো হয়েছে, এবারও দু’‌দিন বিকল্প জলের পর্যাপ্ত ব্যবস্থা করা হবে। যাতে পুরসভা এলাকার বাসিন্দাদের জল নিয়ে ভোগান্তিতে পড়তে না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা রাখা হবে। এই সমস্যাটি নিয়ে জনস্বাস্থ্য কারিগরি দফতরের সঙ্গে মেয়র গৌতম দেবের নেতৃত্বে শিলিগুড়ি পুরসভার জল সরবরাহ বিভাগ বৈঠক করেছে। সেখানেই ঠিক হয়, শিলিগুড়ি শহরে জল সরবরাহ দু’‌দিন বন্ধ থাকলেও ট্যাঙ্ক এবং পাউচের ব্যবস্থা করা হবে পুরসভার পক্ষ থেকে। প্রত্যেকদিন ১ লক্ষ জলের পাউচ বিলি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে। এতে সমস্যার অনেকটা সমাধান হবে বলে আশা করা হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: হাসপাতাল চত্বরে আবর্জনার স্তূপ, রোগ ছড়ানোর বিষয়ে আতঙ্কিত রোগীর পরিবার

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: জ্ঞানেশ কুমারকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচি
জ্ঞানেশ কুমারকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচি
Smit Machchhar : বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
CM Suvendu Adhikari: 'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget