এক্সপ্লোর

দার্জিলিংয়ের রিসর্টে বার-বি-কিউয়ের আগুনে দগ্ধ নবদম্পতি ! ৪ রিসর্ট কর্মী গ্রেফতার

পুলিশের জালে হোম স্টে-র মালিক, মালিকের ছেলে, ম্যানেজার ও এক কর্মী । ধৃতদের ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

চোপড়া : এই ঘটনাকে বীভৎস বললেও কম বলা হয়। হোম-স্টে-কে বার-বি-কিউ-র আগুনে ঝলসে যান নববিবাহিত মহিলা। পুড়ে যায় শরীরের ষাট শতাংশ। ঘটনায় সরাসরি  হোম-স্টে কর্তৃপক্ষকে দায়ী করেছেন মহিলার স্বামী। অভিযোগ, শুরু থেকেই নানারকম অব্যবস্থার শিকার তাঁরা। দুর্ঘটনা ঘটার পরও কোনও হেলদোল দেখা যায়নি তাঁদের মধ্যে।  এই ঘটনায় দ্রুত পদক্ষেপ করল দার্জিলিং পুলিশ । গ্রেফতার করা হল চার জনকে। পুলিশের জালে হোম স্টে-র মালিক, মালিকের ছেলে, ম্যানেজার ও এক কর্মী । ধৃতদের ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার দার্জিলিঙের সিটংয়ের হোম স্টে-তে গিয়ে অগ্নিদগ্ধ হন চোপড়ার দম্পতি । সন্ধেবেলা বার-বি-কিউ এর আয়োজন করা হয়েছিল। সেই সময় সেখানকার এক কর্মীই আগুনে দাহ্য তরল ঢেলে দেন। তারপরই আগুন আচমকা অনেকটা বেড়ে যায়। আগুনের গোলা ছিটকে যায় পাশে বসা মহিলার দিকে। তার সারা গায়ে আগুন লেগে যায়। যন্ত্রণায় চিৎকার করতে থাকেন তিনি। সিসিটিভিতে ধরা পড়ে পুরো ঘটনাই। 

আহত স্বামীর অভিযোগ, তাঁদের কোনওরকম সাহায্যই করেনি রিসর্ট কর্তৃপক্ষ। সঙ্গে গাড়ি ছিল না। সেটাও জোগাড় করতে সাহায্য করেনি তারা। দগ্ধ অবস্থায় মহিলাকে পড়ে থাকতে হয় ২ ঘণ্টা। এরপর কোনওক্রমে একটি গাড়ি জোগাড় করে সমতলে নামেন তাঁরা। সঙ্গে রিসর্টের কোনও কর্মচারিও আসেননি। পুরো ঘটনাতেই রিসর্ট কর্মীদের গা-ফিলতি রয়েছে বলে দাবি করেছেন দগ্ধ স্বামী। 

উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা সৌভিক দাস তাঁর স্ত্রী নিকিতা দাসকে নিয়ে সিটংয়ে বেড়াতে গিয়েছিলেন। মাত্র দু’মাস আগেই বিয়ে হয়েছে। পাহাড়ি পরিবেশে কয়েকটি দিন নিজেদের মতো করে কাটাতা চেয়েছিলেন। বেছে নিয়েছিলেন জনপ্রিয় এক রিসর্টকে। কিন্তু সেখানে গিয়ে যে এতবড় বিপদ হয়ে যাবে ভাবেননি। এই ঘটনায় স্থানীয়দের অনেকেও হোম-স্টে কর্মীদের প্রশিক্ষণের অভাবের অভিযোগ করেছেন। 

ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে,  বার- বি - কিউয়ের আগুনে কী তরল ঢালা হল, কেনই বা ঢালা হল। এমন দাহ্য তরল কেন হাতের কাছে রাখা ছিল।  কেনই বা ওই ব্যক্তি  আগুনে ওই তরল ঢেলে দিলেন, উঠছে প্রশ্ন। তদন্ত করবে পুলিশ। তবে এমন বীভৎস ভিডিও দেখে আতঙ্কিত পর্যটকরা।                          

 

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
Advertisement

ভিডিও

Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE
Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো
Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা
Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget