এক্সপ্লোর

Siliguri News: ভেস্তে গেল পাচারের প্ল্যান, শিলিগুড়িতে গাড়ি থামাতেই চক্ষু চড়কগাছ পুলিশের

Drug Trafficking Case: গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপের বড় সাফল্য...

বাচ্চু দাস, শিলিগুড়ি: শিলিগুড়িতে লক্ষাধিক টাকার মাদক উদ্ধার (Drug Trafficking Case) । শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের অভিযানে ফের লক্ষাধিক টাকার মাদক সহ গ্রেফতার ২।

বুধবার বিকেলে শিলিগুড়ির মিলনপল্লি এলাকা থেকে গ্রেফতার করা হয় দুই পাচারকারীকে।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদার কালিয়াচকের বাসিন্দা এমডি এক্রামুল শেখ ও আব্দুস সামাদ।এরা মালদা থেকে একটি  গাড়ি করে ৩৫০ গ্রাম ব্রাউন সুগার নিয়ে পাচারের উদ্দেশ্যে শিলিগুড়ি এসেছিল ।গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ মিলনপল্লি এলাকায় ডেরা বেধে গাড়িটিকে আটক করে। সেখানে তল্লাশি চালালে গাড়ি থেকে উদ্ধার হয় মাদক।এই ঘটনায় গ্রেফতার করা হয় গাড়িতে থাকা দুই পাচারকারীকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ।অভিযুক্তদের বৃহস্পতিবার পাঠানো হবে শিলিগুড়ি আদালতে।

হুগলির ডানকুনিতে ২ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড থেকে প্রায় কোটি টাকার মাদক উদ্ধার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ। দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের একজন খয়রাশোল, অপরজন দত্তপুকুরের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে ডানকুনিতে ২ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড থেকে ওই ২ জনকে পাকড়াও করা হয়েছিল। ধৃতদের কাছ থেকে প্রায় এক কেজি হেরোইন ছাড়াও নগদ ২ লক্ষ টাকা ও দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল। এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে আনা হয়েছিল, কোথায় পাচারের পরিকল্পনা ছিল, খতিয়ে দেখা হচ্ছে।  

পুলিশ সূত্রে জানা গিয়েছিল,  ডানকুনি টোল প্লাজার কাছে দু নম্বর জাতীয় সড়কে বাস থেকে নামে এক যুবক। আগে থেকে টোলপ্লাজার সামনে দাঁড়িয়ে ছিল আরেকজন। এসটিএফ এর কাছে খবর ছিল মাদক পাচারের।দুই জন কাছে আসতেই তাদের পাকড়াও করে এসটিএফ। ধৃত বীরভূমের ননি গোপাল বিশ্বাস ও উত্তর ২৪ পরগনার প্রসেনজিৎ সরকারের কাছ থেকে এক কিলো গ্রাম ব্রাউন সুগার নগদ দু লক্ষ টাকা ও মোবাইল ফোন উদ্ধার হয়েছিল।ডানকুনি থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল। 

আরও পড়ুন, কনকনে শীতে শিক কাবাব, পর্যটক টানতে আজ থেকে শুরু কালিম্পং স্ট্রিট ফেস্টিভ্যাল

কিছুদিন আগেই ফের মাদক উদ্ধার হয়েছিল কালিয়াচকে। ইংরেজবাজার শহরের রথবাড়ি এলাকা থেকে এক মাদক কারবারীকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ (STF)। গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার ইমাম জায়গির এলাকার বাসিন্দা জিয়াউল শেখকে গ্রেফতার করেছিল এসটিএফ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৫০০ গ্রাম হেরোইন। পুলিশের দাবি, উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। 

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Cyclone Akvan : আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
Cyclone Akvan: শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget