এক্সপ্লোর

‘পূর্ত দফতরের কর্মীদের গাফিলতিতেই আগুন’ সপ্তমীর দিন নবান্নে আগুনের ঘটনায় রিপোর্ট পেশ

ফোনের টাওয়ারের কিয়স্ক অন্য জায়গায় সরানোর সুপারিশ দেওয়া হয়েছে। 

হাওড়া; সপ্তমীর দিন নবান্নে আগুনের ঘটনায় পূর্ত দফতরের রিপোর্ট পেশ করা হল। রিপোর্টে জানানো হয়েছে পূর্ত দফতরের কর্মীদের গাফিলতিতেই নবান্নের ১৪ তলায় আগুন লাগে। ছাদে টার শিট পাতার সময় কর্মীদের গাফিলতিতেই এই বিপত্তি হয় বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বার্নার দিয়ে টার শিট গরম করার সময় টাওয়ারের কিয়স্কে আগুন লাগে। পূর্ত দফতরকেই দায়ী করে রিপোর্ট পেশ করেছে চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ফোনের টাওয়ারের কিয়স্ক অন্য জায়গায় সরানোর সুপারিশ দেওয়া হয়েছে। 

সপ্তমীর দিন দুপুরে নবান্নর ১৪ তলায় আগুন লাগে। বারোটা নাগাদ ধোঁয়া বেরোতে দেখা যায়। প্রথমে সেখানে মোতায়েন পুলিশ কর্মীদের চোখে পড়ে ধোঁয়া। তাঁরা সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন। ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীরা যে জায়গায় ধোঁয়া বেরিয়েছে, সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে জানা যায়, আগুন সেরকম ভয়াবহ কিছু নয়। এসি-র কোনও পাইপ থেকে আগুন ধরেছে বলে দমকলের প্রাথমিকভাবে অনুমান করেছিল। সেখান থেকেই ধোঁয়া বেরোচ্ছে। কী কারণে আগুন? তা আগুন নেভানোর পর খতিয়ে দেখা শুরু হয়। 

আজ চেতলায় ঝুপড়িতে আগুন লাগে। ঝলসে জখম হয়েছেন ৪ জন। আহতদের মধ্যে ২ শিশুও রয়েছে বলে খবর। ৪ জন আহতকেই নিয়ে যাওয়া হয় এসএসকেএম-এ। জানা গিয়েছে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুপুর ১.১৫ নাগাদ ওই ঝুপড়িতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গ্যাস লিক করে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের।

উল্লেখ্য, আজই মুম্বইয়ে ৬ ১তলার অভিজাত আবাসনে ভয়াবহ আগুন লাহে। প্রাণ বাঁচাতে কার্নিস থেকে হাত ফস্কে একজনের মৃত্যু হয়। আজ দুপুরে মধ্য মুম্বইয়ের লোয়ার পারেলের অভিজ্ঞ পার্ক আবাসনে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে ১৭ তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে ২৫ তলায়। প্রাণ বাঁচাতে ১৯ তলা থেকে পড়ে একজনের মৃত্যু। অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন আহত হন। আগুন নেভাতে দমকলের ১২টিরও বেশি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Samik On Chorbagan Stampede:
"চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দুর ভাইপো..", মমতা তৃণমূলের অভিযোগের পোস্টের পর সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget