এক্সপ্লোর

Durga Puja 2021 : বিপ্লবী চারুচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে একসঙ্গে পূজিত হন ৬-৭ জন কুমারী

বাড়িতে একসঙ্গে ৬-৭ জন কুমারীকে পুজো করা হয়। সে এক দেখার মতো বিষয়।

বাংলার জাতীয়বাদী আন্দোলনের অন্যতম পুরোধা চারুচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের আবাসস্থলটি। এই বছর ৯৪ বছরে পড়বে চারুভবনের পুজো। বিপ্লবী চারুচন্দ্রের নামেই দক্ষিণ কলকাতার বিখ্যাত চারু মার্কেট। তাঁর নামাঙ্কিত কলেজও দক্ষিণ কলকাতায় বিশেষ পরিচিত। তাঁর নামাঙ্কিত বাড়ির পুজো আজও হয়ে আসছে আদি রীতিতেই। সেই সময় মা  দুর্গা বন্দনার মাধ্যমে যুবসমাজকে ভারতমাতার সেবায় উদ্বুধ করার লক্ষ্য নিয়েই এই পুজোর সূচনা। পরিবারের সদস্যরা বলেন, এই বাড়িতে পা রেখেছেন স্বয়ং নেতাজী সুভাষ চন্দ্র বসু। ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের সাক্ষী এই বাড়ি দেবী দুর্গা। আজও এই বাড়ির প্রতিটি ইটে যেন লেখা অনেক অনেক ইতিহাস। বন্দেমাতরম মন্ত্রে দেশের মানুষকে জাগরিত করতেই এই পুজো শুরু হয়। এই বাড়িতে এক সময় এসেছেন রবীন্দ্রনাথ ঠাকুরও। 


Durga Puja 2021 : বিপ্লবী চারুচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে একসঙ্গে পূজিত হন ৬-৭ জন কুমারী

পরিবারের প্রবীণ সদস্য, চারুচন্দ্র চট্টোপাধ্যায়ের নাতি, ইন্দ্ররাজ চট্টোপাধ্যায় জানালেন, ষষ্ঠীতে বোধন হয় রীতি মেনেই। এই বংশের আদি বাসস্থান আউশগ্রাম। বর্ধমানের শিল্পী হরগোপাল সাহাই এই পরিবারের মূর্তি গড়েন। তিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। তিনি চারুচন্দ্র পরিবারের মাধ্যমেই কলকাতায় পরিচিতি পান। বাড়ির মেয়ের মতোই দেখা হয় দেবী দুর্গাকে। আর মহাষষ্ঠীর আগের দিন শিল্পীরা এসে দেবীর মৃন্ময়ী মূর্তিকে সাজিয়ে তোলেন নানা সজ্জায়। হাত লাগান বাড়ির লোকেরাও। সন্ধিপুজো হয় মহাসাড়ম্বরে। অপরাজিতার মালা পরানো হয় ঠাকুরকে।  ১০৮টি পদ্ম নিবেদন করে পুজো করা হয় মাকে। এই পরিবারে মাকে নিবেদন করা হয় নিরামিষ ভোগই। মায়ের সঙ্গে বাড়ির লোকেরাও নিরামিষ ভোজন করেন ষষ্ঠী থেকে নবমী। দশমীতে মাছ ভাত খেয়ে প্রতিমানিরঞ্জনে যান পরিবারের লোকেরা। পরিবারে নাড়ু তৈরি হয় বাড়ির গাছের নারকেল থেকেই। এখন চট্টোপাধ্যায় পরিবার লতায় পাতায় বহুদূর বিস্তৃত। তবু বাড়ির পুজো মানেই সকলের হাজির হওয়া চাই। পরিবারের সদস্যরাই পুজোর আয়োজন করে থাকেন। বলি হয় সন্ধিপুজোয়। শশা-চালকুমড়ো-আখ বলি হয়। আর নবমীতে হয় বিশেষ কুমারী পুজো। বাড়িতে একসঙ্গে ৬-৭ জন কুমারীকে পুজো করা হয়। সে এক দেখার মতো বিষয়। বিজয়ার দিন সিঁদুর খেলা খুব বড় মাপে আয়োজিত হয়ে থাকে। 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget