এক্সপ্লোর

Durga Puja 2021 : ন’বার তোপধ্বনির মধ্য দিয়ে প্রাচীন মল্ল গড়ে শুরু দুর্গাপুজো

কথিত আছে, আজ যে জায়গায় মৃন্ময়ী মন্দিরের অবস্থান সেখানেই একটি বটগাছের নিচে ক্লান্ত হয়ে বসে পড়েছিলেন রাজা জগৎমল্ল। তারপর একের পর এক দৈব ঘটনা ঘটতে থাকে রাজা জগৎমল্লর সঙ্গে।

তুহিন অধিকারী, বিষ্ণুপুর (বাঁকুড়া) : ১০২৪ বছর আগে প্রাচীন মল্ল রাজধানী বিষ্ণুপুরে এক দৈব ঘটনার মধ্য দিয়ে শুরু হয়েছিল মৃন্ময়ীর পুজো। তারপর বিষ্ণুপুরের পাশ দিয়ে বয়ে যাওয়া দ্বারকেশ্বর নদ দিয়ে বয়ে গেছে বহু জল। কালের নিয়মে হারিয়ে গেছে দাপুটে মল্ল রাজাদের রাজ্যপাট। কিন্তু প্রাচীন সেই রীতি মেনে আজ একের পর এক মোট ন’বার তোপধ্বনির মধ্য দিয়ে সূচিত হল দেবী মৃন্ময়ীর পুজো। আর তার সাথে সাথেই প্রাচীন মল্ল গড়ে শুরু হয়ে গেল দুর্গাপুজো।

সময়টা ৯৯৭ খ্রিস্টাব্দ। মল্ল রাজত্বের তৎকালীন রাজধানী প্রদ্যুম্নপুর থেকে শিকারের লক্ষে বেরিয়ে বাঁকুড়ার বন বিষ্ণুপুরে আসেন রাজা জগৎমল্ল। কথিত আছে, আজ যে জায়গায় মৃন্ময়ী মন্দিরের অবস্থান সেখানেই একটি বটগাছের নিচে ক্লান্ত হয়ে বসে পড়েছিলেন রাজা জগৎমল্ল। তারপর একের পর এক দৈব ঘটনা ঘটতে থাকে রাজা জগৎমল্লর সঙ্গে।

আরও পড়ুন ; মল্ল রাজার থেকে প্রাপ্ত জমিদারি, পুরনো রীতি মেনেই পুজোর আয়োজন মণ্ডলদের

কথিত আছে, একাধিক দৈব ঘটনার সম্মুখীন হওয়া রাজা জগৎমল্লর সামনে দেবী মৃন্ময়ী আবির্ভূত হয়ে ওই বট গাছের নিচে তাঁর মন্দির স্থাপনের নির্দেশ দেন। এরপর রাজা জগৎমল্লর উদ্যোগেই তৈরি হয় মৃন্ময়ীর মন্দির। ধীরে ধীরে প্রদ্যুম্নপুর থেকে মল্ল রাজাদের রাজধানী সরে আসে বন বিষ্ণুপুরে। মৃন্ময়ী মন্দিরের অদূরেই তৈরি হয় রাজ প্রাসাদ। মৃন্ময়ীকেই কুলদেবী হিসাবে গ্রহণ করে মল্ল রাজ পরিবার। ধুমধাম করে শুরু হয় মৃন্ময়ীর পুজো। রাজার পুজো। তাই কালের অমোঘ নিয়মে এই পুজোর রীতি নীতি ও আচারে মিশে গেছে প্রাচীনত্ব ও আভিজাত্য।

কিন্তু আজ থেকে ১০২৪ বছর আগে যে বলি নারায়ণী পুঁথি অনুযায়ী শুরু হয়েছিল মৃন্ময়ীর পুজো, আজও সেই নিয়ম রয়েছে অব্যাহত। আজও নিয়ম মেনে জীতাষ্টমীর পরের দিন অর্থাৎ আজ নবমীর পুণ্য লগ্নে স্থানীয় গোপাল সায়ের থেকে প্রাচীন মৃন্ময়ীর মন্দিরে আনা হল বড় ঠাকুরানিকে। এই বড় ঠাকুরানি আসলে মহাকালী। রীতি মেনে গোপাল সায়েরে বড় ঠাকুরানি-রূপী পটকে পুজো করে আনা হল মন্দিরে। সুপ্রাচীন রীতি মেনে দেবীর আগমনী বার্তা ঘোষিত হয় ন’বার তোপধ্বনির মধ্য দিয়ে। নিয়ম মেনে এরপর প্রতিদিন মন্দিরে পুজিতা হবেন বড় ঠাকুরানি। এরপর দুর্গা ষষ্ঠীতে মন্দিরে আসবেন মেজ ঠাকুরানি অর্থাৎ মহা লক্ষ্মী ও ছোট ঠাকুরানি অর্থাৎ মহা সরস্বতী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Durga Puja 2026 : 'সুজিত-হীন' শ্রীভূমির খুঁটিপুজো, সুরুচির পর এখানেও পরিবর্তনের প্রতিচ্ছবি ? কী বলছেন ক্লাব কর্তারা ?
Durga Puja 2026 : 'সুজিত-হীন' শ্রীভূমির খুঁটিপুজো, সুরুচির পর এখানেও পরিবর্তনের প্রতিচ্ছবি ? কী বলছেন ক্লাব কর্তারা ?
West Bengal News Live : ট্রেনের ধাক্কায় ২ স্কুলছাত্রী-সহ ৩ জনের মৃত্যু, আহত আরও কয়েকজন
ট্রেনের ধাক্কায় ২ স্কুলছাত্রী-সহ ৩ জনের মৃত্যু, আহত আরও কয়েকজন
Tapas Chatterjee : আজ 'ঋতব্রত-তৃণমূল'-এ প্রাক্তন তৃণমূল বিধায়ক, কে তিনি?
আজ 'ঋতব্রত-তৃণমূল'-এ প্রাক্তন তৃণমূল বিধায়ক, কে তিনি?

ভিডিও

BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'
TMC in News | ঋতব্রত-তৃণমূলের পথে তাপস চট্টোপাধ্যায়! আরও নিঃস্ব কালীঘাট তৃণমূল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget