এক্সপ্লোর

Durga Puja 2021: পুজোয় করোনা সংক্রমণ রুখতে রাজ্যবাসীর উদ্দেশে সতর্কবার্তা জারি রাজ্য স্বাস্থ্য দফতরের

উৎসবের মরশুমে কোনও রকম জমায়েত বা শোভাযাত্রা করতে নিষেধ করা হয়েছে...

কলকাতা: পুজোয় কোভিড সংক্রমণ রুখতে রাজ্যবাসীর উদ্দেশে সতর্কবার্তা জারি করল স্বাস্থ্য দফতর। সতর্কবার্তায় উৎসবের মরশুমে কোনও রকম জমায়েত বা শোভাযাত্রা করতে নিষেধ করা হয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে ভিড় এড়িয়ে প্রতিমা দর্শনের। 

স্বাস্থ্য দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, শারীরিক দূরত্ব বিধি যেন অবশ্যই বজায় রাখা হয়। বিরত থাকতে বলা হয়েছে দল বেঁধে সিঁদুর খেলা থেকে। বয়স্ক, শিশু, গর্ভবতী ও অসুস্থদের ভিড় থেকে দূরে রাখতে বলা হয়েছে। সেইসঙ্গে বলা হয়েছে বাইরে গেলে মাস্ক অনিবার্য। 

ঠাকুর দেখা, আড্ডা, পেটপুজোর ফাঁকে ঘন ঘন সাবান-জল বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে বলা হয়েছে। কেউ যদি কাশি, সর্দি, জ্বরে আক্রান্ত হন, তাঁরা যাতে ঘরের বাইরে না যান, সে বিষয়ে সতর্ক করেছে স্বাস্থ্য দফতর। 

প্রসঙ্গত, বৃহস্পতিবারই দুর্গা পুজো নিয়ে নতুন নির্দেশিকা দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, অঞ্জলি, আরতি, সিঁদুর খেলা সহ সমস্ত আচার-উপচার করতে পারবে পুজো কমিটিগুলি। তাতে যাঁরা অংশ নেবেন, তাঁদের সবার করোনার টিকার দু’টি ডোজ নেওয়া থাকতেই হবে এবং সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। 

আরও পড়ুন: তৃতীয় ঢেউ আশঙ্কা ! পুজোয় যানজট ও ভিড় নিয়ন্ত্রণ কীভাবে? বৈঠক কলকাতা পুলিশের

অঞ্জলি, আরতি, সিঁদুর খেলার সময় কারা প্যান্ডেলের মধ্যে থাকবেন, তার তালিকা আগে থেকে তৈরি রাখতে হবে। বড় প্যান্ডেলের ক্ষেত্রে তৈরি করতে হবে ৬০ জনের নামের তালিকা। সেই তালিকা থেকে একসঙ্গে মণ্ডপে ঢুকতে পারবেন সর্বাধিক ৪৫ জন। 

আর ছোট প্যান্ডেলের ক্ষেত্রে তৈরি করতে হবে ১৫ জনের নামের তালিকা। সেই তালিকা থেকে একসঙ্গে ঢুকতে পারবেন সর্বাধিক ১০ জন। নিয়ম মানা না হলে পুলিশ পুজোর অনুমতি বাতিল করতে পারবে।

কলকাতা পুলিশ সূত্রে খবর, পুজো কমিটিগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে, বড়পুজোর ক্ষেত্রে মণ্ডপ থেকে ১০ মিটার এবং ছোট পুজোর ক্ষেত্রে মণ্ডপ থেকে ৫ মিটার পর্যন্ত নো এন্ট্রি জোন। নো এন্ট্রি জোনে কোনওভাবেই ঢুকতে পারবেন না দর্শকরা। অঞ্জলি, আরতি, সিঁদুর খেলার আয়োজন করতে হবে আদালতের নির্দেশ মেনে। 

ইতিমধ্যে আরও ১ মাস ‘করোনা বিধিনিষেধের মেয়াদ বাড়িয়েছে রাজ্য। তবে পুজো উপলক্ষ্যে ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত থাকছে না কোনও রাত্রিকালীন বিধিনিষেধ। 

আরও পড়ুন: 'মাস্ক পরে ঠাকুর দেখতে বেরোবেন'' শহরের পুজো উদ্বোধনে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Taslima Nasrin: 'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা
'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা

ভিডিও

Taslima Nasrin:বাম আমলে বিতাড়িত, বিজেপি জমানায় প্রত্যাবর্তন।১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন।
Umesh Rai: 'জঙ্গিদের জন্য পশ্চিমবঙ্গের মাটিতে কোনও জায়গা নেই', বললেন উমেশ রাই
Samik Bhattacharya: 'যদি জয়া হাসান আসতে পারেন তাহলে তসলিমা নাসরিন আসবে না কেন?' বললেন শমীক
Terrorist Attacks: কাশ্মীরে ফের জঙ্গি হানা, এক শ্রমিকের মৃত্যু, আহত ১ | ABP Ananda Live
Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget