এক্সপ্লোর

Santosh Mitra Square Puja : দশমীতেও সন্তোষ মিত্র স্কোয়ারে জনস্রোত, কাল কি আর লাইট অ্যান্ড সাউন্ডে 'অপারেশন সিঁদুর' দেখার সুযোগ আছে ?

Sajal Ghosh: যাঁরা এখনও পর্যন্ত সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর বা মণ্ডপ দেখেননি, মহানবমীর রাতে তাঁদের জন্য সুখবর দেন সজল ঘোষ।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপে 'অপারেশন সিঁদুর' ফুটিয়ে তোলা হয়েছে।
  • পহেলগাঁওয়ের পাহাড় ও লাইট অ্যান্ড সাউন্ডে দেশপ্রেমের বার্তা দেওয়া হয়েছে।
  • দশমীতেও কাতারে কাতারে মানুষ ভিড় করছেন মণ্ডপে।
  • উদ্যোক্তারা জানিয়েছেন, আগামী ৪ঠা নভেম্বর প্রতিমা নিরঞ্জন হবে।

শিবাশিস মৌলিক, কলকাতা : ধর্ম ও বিশ্বাসের সঙ্গে গত কয়েক বছরে বিজ্ঞান ও প্রযুক্তি মিশেছে কলকাতার পুজোয়। তার সঙ্গে এবার দেশপ্রেম মিশেছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয়। এবার তাদের মণ্ডপ ভাবনায় উঠে এসেছে 'অপারেশন সিঁদুর।' মণ্ডপে পহেলগাঁওয়ের পাহাড় এবং লাইট অ্যান্ড সাউন্ডে অপারেশন সিঁদুর ফুটিয়ে তোলা হয়েছে। তা দেখতে দশমীতেও কার্যত কাতারে কাতারে মানুষ ভিড় করছেন। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকেই শুধু নয়, বিভিন্ন জেলা থেকেও আসছেন মানুষ। এমনকী ভিন রাজ্য থেকেও অনেকে আসছেন। কেউ জাতীয় পতাকা হাতে নিয়ে আসছেন, আবার সেনাবাহিনীর আধিকারিকরাও কেউ কেউ আসছেন অপারেশন সিঁদুর দেখতে। এদিকে কলকাতা পুলিশের কর্মীরা নিরলসভাবে ভিড় সামাল দিয়ে চলেছেন। দশমীর রাতেও কার্যত ভিড় কমেনি এই পুজো মণ্ডপে। প্রবেশপথ থেকে মণ্ডপের দিকে নাগাড়ে এগিয়ে চলেছে জনস্রোত। মণ্ডপের ভিতরে গিয়ে দর্শনার্থীরা সাবেকি মাতৃ প্রতিমা দর্শন করছেন। আগামীকালও মণ্ডপ খোলা থাকবে। লাইট অ্যান্ড সাউন্ডের শো চলবে। তেমন মাতৃ প্রতিমা থাকবে। পরশুদিন সন্তোষ মিত্র স্কোয়ারে প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি নেওয়া হবে। 

যাঁরা এখনও পর্যন্ত সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর বা মণ্ডপ দেখেননি, মহানবমীর রাতে তাঁদের জন্য সুখবর দেন সজল ঘোষ। যিনি সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্যোক্তা হওয়ার পাশাপাশি বিজেপি নেতাও। সজল বলেছেন, 'আমাদের প্রতিমার বিসর্জন আগামী ৪ তারিখ, দ্বাদশীর দিন। একাদশীর রাত অবধি সবটাই দর্শকদের জন্য থাকবে।' প্রথম যেদিন সোশাল মিডিয়ায় গোটা মণ্ডপের ট্রেলার পোস্ট করা হয়েছিল, সেদিন থেকে শুরু হয়েছিল আলোচনা। তারপর একের পর এক বিতর্ক ঘিরে থেকেছে সন্তোষ মিত্র স্কোয়্যারের (Santosh Mitra Square) পুজোকে। কখনও রাজ্য সরকার থেকে লাইট অ্যান্ড সাউন্ড বন্ধ করে দেওয়ার চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন উদ্যোক্তারা। কখনও কালো কাপড় দিয়ে প্রতিমার মুখ ঢেকে দেওয়া বা অকাল নিরঞ্জনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দিয়ে পুজোর উদ্বোধন করিয়ে আরও হইচই ফেলেছিল সন্তোষ মিত্র স্কোয়ার। যাদের এবারের বিষয় ভাবনা - পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতের অপারেশন সিঁদুর।

এবারের প্রথম দিন থেকে সন্তোষ মিত্র স্কোয়ার দেখতে জনতার ঢল। বুধবারও ডিসি সেন্ট্রালকে বারবার আসতে হয়েছে পরিস্থিতি দেখতে। যদিও সজলের খোঁচা, 'অকারণ ছোটাছুটি করছেন। চার মাস ধরে তো চেষ্টা করলেন, করে তো অঙ্কের খাতায় জিরো পেলেন। এখন ছোটাছুটি করে... যদি নিজেকে ফিট রাখতে চান আলাদা কথা। কোনও অতিরিক্ত লাভ হবে বলে আমার মনে হয় না।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
Dharmatala Incident : 'এরা কেউ ছাত্র নয়, আন্দোলনের লোক নয়, এরা গুন্ডা', ধর্মতলাকাণ্ডে আর কী বললেন মুখ্যমন্ত্রী ?
Dharmatala Incident : 'এরা কেউ ছাত্র নয়, আন্দোলনের লোক নয়, এরা গুন্ডা', ধর্মতলাকাণ্ডে আর কী বললেন মুখ্যমন্ত্রী ?
Panchayat Bill : পঞ্চায়েত সংশোধনী বিল কী ? কীভাবে কাজ করবে ? কেন এই বিল আনল সরকার ? জানুন সবটা
পঞ্চায়েত সংশোধনী বিল কী ? কীভাবে কাজ করবে ? কেন এই বিল আনল সরকার ? জানুন সবটা
Dharmatala Protest Chaos: ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA
ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA

ভিডিও

CM Suvendu Adhikari:
Sujan Chakraborty:
Bankura News: আর্থিক প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Dharmatala NEET Protest News: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
NEET Protest: Delhi-তে শুরু, আন্দোলনের ঝাঁঝ ছড়াল গোটা দেশজুড়ে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget