এক্সপ্লোর

Durga Puja: সন্তোষ মিত্র স্কোয়্যারে অপারেশন সিঁদুর দেখা হয়নি! নবমীর রাতে বড় খবর দিলেন উদ্যোক্তা

Santosh Mitra Square: যাঁরা এখনও পর্যন্ত সন্তোষ মিত্র স্কোয়্যারের ঠাকুর বা মণ্ডপ দেখেননি, মহানবমীর রাতে তাঁদের জন্য সুখবর দিলেন সজল ঘোষ।

কলকাতা: প্রথম যেদিন সোশ্যাল মিডিয়ায় গোটা মণ্ডপের ট্রেলার পোস্ট করা হয়েছিল, সেদিন থেকে শুরু হয়েছিল আলোচনা। তারপর একের পর এক বিতর্ক ঘিরে থেকেছে সন্তোষ মিত্র স্কোয়্যারের (Santosh Mitra Square) পুজোকে। কখনও রাজ্য সরকার থেকে লাইট অ্যান্ড সাউন্ড বন্ধ করে দেওয়ার চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন উদ্যোক্তারা। কখনও কালো কাপড় দিয়ে প্রতিমার মুখ ঢেকে দেওয়া বা অকাল নিরঞ্জনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দিয়ে পুজোর উদ্বোধন করিয়ে আরও হইচই ফেলেছিল সন্তোষ মিত্র স্কোয়্যার। যাদের এবারের বিষয় ভাবনা - পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতের অপারেশন সিঁদুর।

যাঁরা এখনও পর্যন্ত সন্তোষ মিত্র স্কোয়্যারের ঠাকুর বা মণ্ডপ দেখেননি, মহানবমীর রাতে তাঁদের জন্য সুখবর দিলেন সজল ঘোষ। যিনি সন্তোষ মিত্র স্কোয়্যারের উদ্যোক্তা হওয়ার পাশাপাশি বিজেপি নেতাও। সজল বলেছেন, 'আমাদের প্রতিমার বিসর্জন আগামী ৪ তারিখ, দ্বাদশীর দিন। একাদশীর রাত অবধি সবটাই দর্শকদের জন্য থাকবে।'

এবারের প্রথম দিন থেকে সন্তোষ মিত্র স্কোয়্যার দেখতে জনতার ঢল। বুধবারও ডিসি সেন্ট্রালকে বারবার আসতে হয়েছে পরিস্থিতি দেখতে। যদিও সজলের খোঁচা, 'অকারণ ছোটাছুটি করছেন। চার মাস ধরে তো চেষ্টা করলেন, করে তো অঙ্কের খাতায় জিরো পেলেন। এখন ছোটাছুটি করে... যদি নিজেকে ফিট রাখতে চান আলাদা কথা। কোনও অতিরিক্ত লাভ হবে বলে আমার মনে হয় না।'

উৎসবের শেষ বেলায় মন খারাপের সুর। আজ মহানবমী। শারদোৎসবের শেষ দিন। মণ্ডপে মণ্ডপে চলছে ঊমার আরাধনা। রাত যত বাড়ছে বাড়ছে ভিড়। উত্তর থেকে দক্ষিণ মহা ধুমধামে মহানবমী। তিথি মেনে হল নবমীর পুজো। বেলুড় মঠেও নবমীর বিশেষ পুজো হচ্ছে। রাত পোহালেই বিষাদের দশমী। ফের এক বছরের অপেক্ষা। তার আগে শেষ মুহূর্তে পুজোর আনন্দ চেটেপুটে উপভোগ করতে সকাল থেকে মণ্ডপে-মণ্ডপে ভিড়।

যেও না নবমী নিশি। রাত পোহালেই বিদায়ের বিজয়া। বৃষ্টির ভ্রুকুটি উড়িয়ে প্রতিমা দর্শনে তুমুল ভিড়। বেলুড় মঠ, নয়াদিল্লির রামকৃষ্ণ মিশনে ধুমধামের সঙ্গে চলছে আরতি।

রক্ষে নেই পুজোর শেষ বেলাতেও। বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হল নিম্নচাপ! আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩ দিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। দশমী-একাদশীতে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে উপকূল এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। দ্বাদশীর পর আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baruipur Case : বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের দাদাকে চাকরির চিঠি দিলেন মুখ্যমন্ত্রী , নিয়োগ সিভিক ভলান্টিয়ার হিসেবে
বারুইপুরে গিয়ে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের দাদাকে চাকরির চিঠি দিলেন মুখ্যমন্ত্রী , নিয়োগ সিভিক ভলান্টিয়ার হিসেবে
West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Raid in Blood Bank: ভিন রাজ্য়ে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
Raid in Blood Bank: ভিন রাজ্য়ে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh on MMSBY: গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget