এক্সপ্লোর

Durga Puja CPM Book Stall: 'স্টলের মধ্যে যদি ভারত বিরোধী, হিন্দু ধর্ম বিরোধী, সনাতন বিরোধী কিছু থাকে, তাহলে সেটাকে ভাঙব', হুঁশিয়ারি আইনমন্ত্রীর

Durga Puja: আইনমন্ত্রী বিরাজ বসুর কথায়, 'বিবেকানন্দকে রাখুক স্টলে, নেতাজিকে রাখুক, শ্যামাপ্রসাদকে রাখুক, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের রাখুক... তাহলে অবশ্যই সেই স্টল চলবে।'

কলকাতা : দুর্গাপুজোয় বামেদের দেওয়া বইয়ের স্টল নিয়ে এবার চরম হুঁশিয়ারি দিলেন রাজ্যের আইনমন্ত্রী বিরাজ বসু। আইনমন্ত্রী বলেছেন, 'স্টলের মধ্যে যদি ভারত বিরোধী, হিন্দু ধর্ম বিরোধী, সনাতন বিরোধী কিছু থাকে, তাহলে সেটাকে ভাঙব।' 

'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

আইনমন্ত্রী বিরাজ বসুর কথায়, 'বিবেকানন্দকে রাখুক স্টলে, নেতাজিকে রাখুক, শ্যামাপ্রসাদকে রাখুক, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের রাখুক... তাহলে অবশ্যই সেই স্টল চলবে। স্টলের মধ্যে যদি ভারত বিরোধী, হিন্দু ধর্ম বিরোধী, সনাতন বিরোধী কিছু থাকে, তাহলে সেটাকে ভাঙব। কোনও জাতীয়তাবাদী জিনিস বিক্রি হয়? স্বামী বিবেকানন্দ বিক্রি হয়? নেতাজির ব্যাপারে কিছু থাকে? কিচ্ছু থাকে না ওগুলো। দেশদ্রোহী, হিন্দু ধর্ম বিরোধী সব জিনিসপত্র তারা সেখানে বিক্রি করছে। কেন ভাঙব না? আমাদের দেবীর পুজোকে ব্যবহার করে, অর্থ কামিয়ে, সেই টাকা দিয়ে তারা নকশালবাদী পালবে... তাহলে কেন ছাড়ব সেই সব স্টলগুলোকে? তারা বিবেকানন্দকে রাখুক, আমরা সেই স্টলগুলোয় যাব বই কিনতে। স্বামী বিবেকানন্দকে রাখুক, নেতাজিকে রাখুক, মহাত্মা গান্ধীকে রাখুক, আমরা নেব সেখান থেকে, বই কিনব।' 

'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা 

দুর্গাপুজো না লিখলে বামেদের বইয়ের স্টলের অনুমতি মিলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। সামনেই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তারপর কলকাতা, হাওড়া-সহ একগুচ্ছ পুরসভার ভোট। দুই ভোটের মাঝে রয়েছে দুর্গাপুজো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব। কিন্তু সেই উৎসব নিয়েও এখন শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পুজোর সময় বামপন্থীদের বইয়ের স্টল দেওয়ার রেওয়াজ দীর্ঘদিনের। বৃহস্পতিবার তা নিয়ে হুঁশিয়ারির সুর শোনা যায় শুভেনদু অধিকারীর গলায়। মুখ্যমন্ত্রী বলেছেন, 'আমি সব দুর্গাপুজো কমিটিকে বলব এই তথাকথিত কমিউনিস্টরা পুজোর স্টল করতে গেলে শারদোৎসবের জায়গায় যদি দুর্গাপুজো না লেখে একটা স্টলও করতে দেবেন না।' 

অন্যদিকে, চেতলায় গণেশ পুজো উদ্বোধনে গিয়ে দুর্গাপুজো নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেছেন, 'আমাকে চেতলা অগ্রণী থেকেও ডেকেছে। আমি সেখানেও যাব। কারণ আমার কাছে কোনও ভেদাভেদ নেই। কিন্তু পুজো করতে হবে মন্ত্রোচ্চারণের মাধ্যমে। পুজো করতে হবে পঞ্জিকামতে। পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না। পুজো হবে পুজোর মতো। শারদোৎসব করুন, আনন্দ করুন, গানবাজনা করুন, কিন্তু পুজো করতে হবে পঞ্জিকাতে যেমন যেমন লেখা আছে... মায়ের বোধন, কলাবউ স্নান, অষ্টমীর পুষ্পাঞ্জলী, নবমীর আরতি এবং দশমীর নিরঞ্জন, দধিকর্মা, সিঁদুরখেলা... সেভাবেই করতে হবে। আমাদের যে স্বাত্তিকতা, যে পরম্পরা, এটাকে কোনওভাবে ভুলিয়ে দেওয়া চলবে না।' 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : 'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget