এক্সপ্লোর

Durga Puja 2023: নবঘট থেকে ৬৪ ভোগ! রাজবাড়ির অষ্টমী পুজো ঘিরে তুমুল ব্যস্ততা

Shovabazar Rajbari Durga Puja: অষ্টমীর পুজোয় পুষ্পাঞ্জলি থেকে দেবীকে ভোগ নিবেদন করার পর, সন্ধিপুজোর প্রস্তুতিতে কোমর বেঁধে লেগে পড়েন শোভাবাজার রাজবাড়ির সদস্যরা।

আবির দত্ত, কলকাতা: কলকাতার যে কয়েকটি বনেদি বাড়ির পুজো দেখতে ভিড় উপচে পড়ে, সেই তালিকায় হয়তো সবার প্রথমে থাকে শোভাবাজার রাজবাড়ির পুজো। কলকাতার এই রাজবাড়ির দুর্গাপুজো হচ্ছে ২৬৭ বছর ধরে। বলা হয়ে থাকে, এটাই নাকি কলকাতার প্রথম দুর্গাপুজো (Durga Puja 2023)।

সাবেকি এই দুর্গাপুজো পরতে পরতে রয়েছে বনেদিয়ানার ছাপ। ষষ্ঠী ও সপ্তমী পেরিয়ে অষ্টমীর পুজো চলছে শোভাবাজার রাজবাড়িতে। অষ্টমীর পুজো ঘিরে সকাল থেকেই তুমুল ব্যস্ততা শুরু হয়েছে এখানে। প্রথমে মহাস্নান। তারপর মায়ের আরতি আর হোম।

বিশেষ বৈশিষ্ট্য:
শোভাবাজার রাজবাড়ির (Shobhabazar Rajbari Durga Puja) পুজোতে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। তারই মধ্যে অন্যতম হল নবঘট। নব পতাকা অর্থাৎ অষ্ট যোগিনীর পুজো। মায়ের নয়টি রূপ। তাই নয়টি ঘটে পুজো হয়। বৈশিষ্ট্য রয়েছে ভোগের ক্ষেত্রেও। ৬৪টি থালায় সাজিয়ে দেওয়া হয় নৈবেদ্য। দেবী উমা বাঙালির ঘরের মেয়ে। শোভাবাজার রাজবাড়িতে তাকে দেওয়া হয় মিষ্টি ভোগ। এই রাজবাড়ির পুজোয় মিষ্টির কারিগরও বাঁধা থাকে। মেদিনীপুর থেকে এসেছেন মিষ্টির কারিগররা। অষ্টমীর পুজোয় পুষ্পাঞ্জলি থেকে দেবীকে ভোগ নিবেদন করার পর, সন্ধিপুজোর প্রস্তুতিতে কোমর বেঁধে লেগে পড়েন শোভাবাজার রাজবাড়ির সদস্যরা। 

রাজ পরিবারের এক সদস্য বলেন, 'পরিবারের সব সদস্য এসে গিয়েছেন। মায়ের মিষ্টান্ন ভোগ রয়েছে। তাই চাল-দুধ রয়েছে। আমরা ব্রাক্ষ্মণ নই। তা মা নিজেই রান্না করে খাবে। ১০৮টি পদ্মের মালা মাকে পরানো হবে। আগেও এই নিয়ম ছিল। মাঝে বন্ধ হয়ে গিয়েছিল। আবার আমরা শুরু করেছি।'

বেলুড় মঠেও তুঙ্গে ব্যস্ততা:
ইতিহাস, ঐতিহ্যের মেলবন্ধনে বেলুড় মঠে (Belur Math) কুমারী পুজো। দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনার পাশাপাশি কুমারীর মধ্যে মাতৃরূপ দর্শন, এই প্রথা মেনেই প্রতিবারের মতো এবারও বেলুড় মঠে কুমারী পুজোর আয়োজন করা হয়েছে। ৫-৭ বছর বয়সীদের নির্বাচন করা হয় কুমারীপুজোর জন্য। এবারের কুমারী সীমন্তিনী ঘোষাল। বয়স ৫ বছর ৭ মাস। সুভগা রূপে পুজো করা হল হাওড়ার বাগনানের সীমন্তিনীকে। ১৯০১ সালে মা সারদার উপস্থিতিতে ৯ জন কুমারীকে পুজো করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই থেকেই চলে আসছে এই প্রথা। কুমারী পুজো দেখতে সকাল থেকেই বেলুড় মঠে রয়েছে ভিড় জমান ভক্তরা। 

আরও পড়ুন: লাঠি খেলে পালিত বীরাষ্টমী! শতবর্ষ পেরিয়েছে কলকাতার এই বারোয়ারি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget