এক্সপ্লোর

Durgapur: সাইবার প্রতারণার অভিযোগ, দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার ১০ জন

Durgapur News: সাইবার প্রতারণার অভিযোগে দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ১০ জন। পুলিশ সূত্রে দাবি, এদের মধ্য়ে ৫ জনের বাড়ি ঝাড়খণ্ডে।

মনোজ বন্দ্যোপাধ্য়ায়, দুর্গাপুর: আসানসোলের(Asansole) পর দুর্গাপুরে(Durgapur) জামতাড়া গ্যাংয়ের ডেরা! সাইবার প্রতারণার অভিযোগে দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ১০ জন। পুলিশ সূত্রে দাবি, এদের মধ্য়ে ৫ জনের বাড়ি ঝাড়খণ্ডে। গতকাল প্রথমে কোকওভেন থানা এলাকার একটি হোটেল থেকে  ৪জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, এদের প্রত্য়েকরই বাড়ি ঝাড়খণ্ডে। গতকালই তাঁদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। এরপর বিকেলে দুর্গাপুর থানার কাদারোডে অভিযান চালিয়ে আরও ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।এদের মধ্য়ে ১জনের বাড়ি ঝাড়খণ্ডের গিরিডিতে। ধৃতদের থেকে পেনড্রাইভ, এটিএম কার্ড, হার্ডডিস্ক-সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অন্য়দিকে, এদিনই নিউটাউনশিপ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় আরও ১ জনকে। আরও কেউ জড়িতে কি না তা দেখছে পুলিশ।

আসানসোলের নিয়ামতপুরে হরিজনপাড়ায় সাইবার প্রতারণার অভিযোগ উঠেছিল। সেই সময় ড্রোন ও র্যাফ নামিয়ে প্রায় ১০ ঘণ্টার অভিযান চালায় পুলিশ। বিলাস বহুল বাড়িগুলোতে সিসিটিভি এবং সেন্সর গেট বসিয়ে জামতাড়া গ্যাংয়ের সাথে যুক্ত হয়ে এই সাইবার চক্রটি পরিচালিত হচ্ছিল। সেখানেই অভিযান চালিয়ে ৩৫টি স্মার্টফোন, ৪৫টি এটিএম কার্ড, রাউডার ও ৩ লক্ষ টাকা উদ্ধা করা হয়। ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

সাধারণত সাইবার প্রতারণার যে যে ধরণগুলো হয়ে থাকে, যেমন সিবিআই, পুলিশ বা ইডির ভুয়ো আধিকারিক সেজে ভিডিও কলের মাধ্য়মে মানুষকে ভয় দেখিয়ে টাকায় আদায় করা। ব্যাঙ্ক ম্যানেজার বা টেলিকম আধিকারিক সেজে ব্যাঙ্কের গোপন তথ্য নিয়ে এটিএম পিন বা ওটিপি চেয়ে কোনও না কোনও ভাবে অ্য়াকাউন্ট খালি করে দেয়।

গত মাসে এমনই সাইবার প্রতারণার খবর এসেছিল বাঁকুড়া থেকে। সেখানকার রানিবাঁধ এলাকার জঙ্গল ঘেরা অঞ্চল থেকে ৭২ কোটি টাকার এক বিশাল সাইবার প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত ৭ জনকে গ্রেফতার করেছিল জেলা পুলিশ। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্র্যাকিং করে এটিএম লেনদেনের ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে তাদের চিহ্নিত করা হয় ও প্রচুর পরিমাণে এটিএম কার্ড, পাসবুক ও চেক বই বাজেয়াপ্ত করা হয়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live: রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Calcutta High Court: ‘বিচারব্যবস্থা নিউট্রাল নয়’, ফের বললেন অভিষেক, আজই শোকজ করে হাইকোর্ট
‘বিচারব্যবস্থা নিউট্রাল নয়’, ফের বললেন অভিষেক, আজই শোকজ করে হাইকোর্ট
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
West Bengal News Live : হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১
হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১
Advertisement

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধার্থী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget