এক্সপ্লোর

Durgapur Incident: নির্যাতিতার বাবার অভিযোগ ওড়ালেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার ! 'নেওয়া হয়েছে গোপন জবানবন্দি..'

Durgapur Molestation Case Police Commissioner Reaction: পুলিশের বিরুদ্ধে প্রথমে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছেন নির্যাতিতার বাবা, সেই সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার

পার্থপ্রতিম ঘোষ, ব্রতদীপ ভট্টাচার্য ও দীপক ঘোষ, কলকাতা: পুলিশের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছিলেন নির্যাতিতার বাবা। বলেছিলেন, CBI তদন্ত করলে আরেকটু ভাল হত। তার কয়েক ঘণ্টার মধ্যেই আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন, পরিবার কোন তদন্ত দাবি করছে, সেটা তাদের বিষয়। কিন্তু এখনও পর্যন্ত তদন্ত প্রক্রিয়া যতটা এগিয়েছে, তাতে তারা সন্তুষ্ট। এর কিছুক্ষণের মধ্যেই নির্যাতিতার সহপাঠীকে গ্রেফতার করে পুলিশ। 

আরও পড়ুন, অভিযোগ গ্রহণ করতে পুলিশ শুরুতে টালবাহানা করেছে..'! দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে CBI তদন্ত দাবি জানিয়ে বিস্ফোরক নির্যাতিতার বাবা

নির্যাতিতার বাবা বলেন, সিবিআই তদন্ত করলে আরেকটু ভাল হত। দোষীরা ভাল শাস্তি পেত, এটাই আমার বক্তব্য। আসানসোল দুর্গাপুর কমিশনারেট পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী বলেন, পরিবার কী দাবি করছে, সেটা নিয়ে কিছু বলতে পারব না। পুলিশের ওপর অনাস্থা প্রকাশ করে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন নির্যাতিতার বাবা। এর কয়েক ঘণ্টার মধ্যে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে সাংবাদিক বৈঠক করলেন আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার। বললেন, তদন্ত যে পথে এগোচ্ছে, তারা সন্তুষ্ট।

আসানসোল দুর্গাপুর কমিশনারেট পুলিশ কমিশনার  সুনীল কুমার চৌধুরী বলেন, আমরা সন্তুষ্ট আছি। ২ দিনের মধ্যে আমরা ৫ জন অভিযুক্ত, যারা ঘটনাস্থলে ছিল বলে প্রযুক্তিগত তথ্যপ্রমাণ থেকে জানতে পেরেছি, তাদের গ্রেফতার করেছি।আমরা ওনাদেরকে প্রত্যেক জিনিস মৌখিকভাবে ওনাদের জানিয়েছি। প্রথম দিন আমি নিজে ওনার বাবার সঙ্গে দেখা করলাম। ১ ঘণ্টা ওনার সঙ্গে কথা হল। প্রত্যেকটা জিনিস আমরা জানালাম। আমাদের সব সিনিয়র অফিসারদের (মোবাইল) নাম্বার ওনার কাছে। আশ্বস্ত করছি দোষীরা আইন অনুযায়ী কঠোর শাস্তি পাবে। 

 পুলিশের বিরুদ্ধে প্রথমে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছেন নির্যাতিতার বাবা। যদিও সেইসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার। নির্যাতিতার বাবা বলেন, এখান থেকে যে থানা বিশাল দূর, ওটা তো নয়। সেখানে প্রিন্সিপাল খবর দিয়েছিল থানাকে। থানা তার এলাকা দেখল, আমার মেয়ের দুঃখটা দেখল না। তারপর কী বলল, আর একটা থানা। ওটা কী অত সময় লেগে গেল শুধু এলাকা দেখতে আর তদন্ত করতে? ওরা চাইলে তো সেই সময়ও যে অত্যাচার করেছিল, ওকে তো ধরতে পারত। 

 আসানসোল দুর্গাপুর কমিশনারেট পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের ৩.৩৮-এ থানায় খবর দিয়েছে। তার আগে মৌখিকভাবে অভিযোগ এসেছিল ১টা নাগাদ। আমরা ১.০৫-এ সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল গাড়ি যেটা ছিল সেটাকে পাঠানো হয়েছে। হাসপাতালের তরফে লিখিত অভিযোগ পাই ৩.৩৮-এ। আমরা সঙ্গে সঙ্গে মামলা দায়ের করি। সঙ্গে সঙ্গে ওসি (নিউটাউনশিপ থানা) নিজে এবং CI ঘটনাস্থলে যান এবং তদন্ত শুরু করেন। 
 
পুলিশ কমিশনার জানিয়েছেন, এদিন নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। অন্য়দিকে, সন্দেহের তালিকায় থাকা নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলিকেও গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে ধৃতের সংখ্য়া বেড়ে হল ৬।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
West Bengal News Today Live Updates: বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
Bardhaman Terrorist Arrest: হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
Bardhaman Terrorist Arrest: এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget