এক্সপ্লোর

Durgapur: দুর্গাপুরেও জ্বরের প্রকোপ, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ৪২ শিশু

দুর্গাপুর মহকুমা হাসপাতাল সূত্রে খবর, জ্বর, সর্দিকাশি, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছে ৪২ জন শিশু

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর (পশ্চিম বর্ধমান): এবার দুর্গাপুরেও জ্বরের প্রকোপ। দুর্গাপুর মহকুমা হাসপাতাল সূত্রে খবর, জ্বর, সর্দিকাশি, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছে ৪২ জন শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে ভাইরাল ফিভার বলে মনে হলেও, ঝুঁকি না নিয়ে, শিশু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তৈরি করা হয়েছে বিশেষ কমিটি।

চিকিৎসকদের এই দলটি অসুস্থ শিশুদের ওপর নজর রাখছে। অযথা আতঙ্কিত না হয়ে অসুস্থ শিশুদের চিকিত্সা কেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। 

অজানা জ্বরে ফের জলপাইগুড়ি সদর হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হল। এই নিয়ে জেলায় দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে খবর, ময়নাগুড়ির বাসিন্দা ৪ বছরের শিশুকন্যার গত ২ দিন ধরে জ্বর ও সর্দিকাশির সমস্যা ছিল। গতকাল ময়নাগুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় ওই শিশুর। পরিবারের অভিযোগ, চিকিত্সক বা নার্স শিশুকে ছুঁয়েও দেখেননি। ব্যক্তিগত চিকিত্সকের পরামর্শে আজ ভোরে শিশুকে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়। শিশু বিভাগে করোনা পরীক্ষা চলাকালীনই তার মৃত্যু হয় বলে পরিবারের দাবি। জেলা স্বাস্থ্য দফতরের দাবি, শিশুর অবস্থা সঙ্কটজনক ছিল, চিকিৎসার সুযোগ মেলেনি। 

উত্তরবঙ্গে শিশুদের মধ্যে জ্বরের প্রকোপের কারণ হিসেবে উঠে এসেছে অজানা ভাইরাসের কথা! যে ভাইরাসকে দ্রুত চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে স্বাস্থ্য দফতর। এরই মধ্যে উদ্বেগ বাড়িয়ে দক্ষিণবঙ্গেও শিশুদের মধ্যে দেখা দিয়েছে জ্বরের প্রকোপ। সরকারি ও বেসরকারি হাসপাতালে বাড়ছে আক্রান্তের সংখ্যা। জানা যাচ্ছে, শিশুদের মধ্যে দেখা দিচ্ছে শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা। খাস কলকাতা মেডিক্যাল কলেজেই জ্বরে আক্রান্ত শিশুদের মধ্যে ৬ জন ICU-তে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা সঙ্কটজনক।

মেডিক্যাল কলেজ সূত্রের খবর, অধিকাংশ শিশুই R S VIRUS-এ আক্রান্ত। আক্রান্ত শিশুদের লালার নমুনা পরীক্ষা করা হচ্ছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এবং কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসকদের মতে, R S ভাইরাস প্রচণ্ড সংক্রামক। সেই কারণেই দ্রুত আক্রান্ত হচ্ছে শিশুরা। 

 

 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
Shantiniketan Encounter: শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
Purba Bardhaman News: ‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
TMC News: জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?

ভিডিও

Tolabaji News |
Suvendu Adhikari :
Kalyan Banerjee : 'বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তোলাবাজি চূড়ান্ত পর্যায়ে গিয়েছে', বললেন কল্যাণ | ABP
Birbhum News : শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার
Kaustav Bagchi: তৃণমূলের দুষ্কৃতীরা BJP-র নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অশান্তি করছে: কৌস্তভ বাগচী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget