এক্সপ্লোর

Durgapur Molestation Case: 'ধর্ষণের ঘটনায় কোনও অজুহাত দেওয়া উচিত নয়.', দুর্গাপুরকাণ্ডে কড়া পদক্ষেপ চান রাজ্যপাল

Governor On Durgapur Molestation Case: ডাক্তারি পড়ুয়াকে 'গণধর্ষণ', দুর্গাপুরে আই কিউ সিটি মেডিক্যাল কলেজে রাজ্যপাল, দিলেন কড়া প্রতিক্রিয়া

ব্রতদীপ ভট্টাচার্য, অরিত্রিক ভট্টাচার্য, অমিতাভ রথ, কলকাতা: দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে উদ্বিগ্ন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দুর্গাপুরে গিয়ে IQ সিটি মেডিক্যাল কলেজের নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার কথা বলেন তিনি। তদন্তে সহযোগিতার আশ্বাস দিলেন তিনি। দুর্গাপুর রওনা হওয়ার আগে দমদম বিমানবন্দরে গণধর্ষণকাণ্ডে কড়া প্রতিক্রিয়া দেন তিনি। ধর্ষণের ঘটনায় কোনও অজুহাত দেওয়া উচিত নয় বলে জানান তিনি। একইসঙ্গে এরাজ্যে নারীদের সুরক্ষা দেওয়া প্রয়োজন বলে জানান তিনি। এই ইস্য়ুতে রাজ্যপালকে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল।

আরও পড়ুন, রাজ্যে SIR-এর ইস্যুতে শুভেন্দুর বক্তব্যের ভুয়ো ছবি পোস্ট, ABP Ananda-র নামে ভুয়ো কার্ড বানিয়ে মিথ্যা প্রচার সমাজ মাধ্যমে

রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার মূল দায়িত্ব পুলিশের। এই জায়গায় স্পষ্ট একটি ঘাটতি রয়েছে। দুর্গাপুরে IQ সিটি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে দেশজুড়ে তোলপাড়! এই প্রেক্ষাপটে সোমবার দুর্গাপুরে গিয়ে নির্যাতিতার সঙ্গে কথা বলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দুপুর সাড়ে ১২ টা নাগাদ দিল্লি থেকে কলকাতায় ফেরেন তিনি। বিমানবন্দর থেকে সোজা যান হাওড়া স্টেশনে!

সূত্রের খবর, ট্রেন দেরিতে থাকায় সড়ক পথেই দুর্গাপুরের উদ্দেশে রওনা দেন পাজ্য়পাল।  যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়েই গণধর্ষণকাণ্ডে কড়া প্রতিক্রিয়া দেন তিনি।রাজ্যপাল  সি ভি আনন্দ বোস বলেন, ধর্ষণের ঘটনায় কোনও অজুহাত দেওয়া উচিত নয়। রাজ্যের সুরক্ষা দেওয়া উচিত। প্রত্য়েক নাগরিক, বিশেষ করে নারীদের পশ্চিমবঙ্গে সুরক্ষা দেওয়া প্রয়োজন। এর জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রশ্ন এড়িয়ে যাওয়া বা বাস্তবতা থেকে পালিয়ে যাওয়ার কোনও জায়গা নেই। 

তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ বলেন, রাজ্যপালের বিরুদ্ধেও মহিলা গঠিত অভিযোগ রয়েছে, সেগুলোও তদন্ত করে দেখা উচিত। বিকেল পাঁচটা নাগাদ দুর্গাপুরে IQ সিটি মেডিক্যাল কলেজে পৌঁছন রাজ্য়পাল।নির্যাতিতা ও তাঁর পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। সংবাদ সংস্থা ANI-এর সাক্ষাৎকারে  রাজ্যপাল বলেছেন, আমি নির্যাতিতার সঙ্গে কথা বলেছি।  সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। ভবিষ্য়তে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটাও দেখা হবে। ' রাজ্য়ে হোক কিংবা ভিন রাজ্য়ে...নারী নিরাপত্তা নিয়ে রাজনীতিবিদদের মুখে নানা প্রতিশ্রুতি শোনা যায়, ক্য়াচ লাইন, স্লোগান শোনা যায়। কিন্তু পূর্ণাঙ্গ নারী নিরাপত্তা কি আসলে সোনার পাথরবাটি? মহিলা ভোট পেতেই কি যাবতীয় প্রতিশ্রুতি দেন রাজনীতিবিদরা?

সেরা শিরোনাম

Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget