এক্সপ্লোর

Durgapur Doctor Molestation: 'ফোন কেড়ে, পথ আটকে, ফাঁকা জায়গায় নিয়ে...' দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াকে নিগ্রহ!

গতকাল রাতে ক্যাম্পাসের বাইরে সহপাঠীর সঙ্গে খাবার খেতে গেছিলেন ওই ছাত্রী।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া ক্যাম্পাসের বাইরে গণধর্ষিতার শিকার।
  • ছাত্রীটিকে নির্জন জায়গায় টেনে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়।
  • ছাত্রীর সঙ্গী তাকে হাসপাতালে ভর্তি করে, পুলিশ তদন্তে।
  • জাতীয় মহিলা কমিশন ঘটনাস্থলে, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার রিপোর্ট তলব।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ক্যাম্পাসের বাইরে খেতে গিয়ে গণধর্ষিতা হলেন ভিন রাজ্য থেকে পড়তে আসা ডাক্তারি পড়ুয়া। এমনই অভিযোগ উঠেছে দুর্গাপুরে। দ্বিতীয় বর্ষের MBBS পড়ুয়া ওড়িশার জলেশ্বরের বাসিন্দা।                    

পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ ক্যাম্পাসের বাইরে সহপাঠীর সঙ্গে খেতে যান ওই ছাত্রী। অভিযোগ, ফেরার সময় ২-৩ জন যুবক তাঁদের পথ আটকায়। একজন ডাক্তারি পড়ুয়ার মোবাইল ফোন কেড়ে নেয়। আরেকজন তাঁকে নির্জন জায়গায় টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে নির্যাতিতার সঙ্গী তাঁকে ওই মেডিক্যাল কলেজেই ভর্তি করেন। পুলিশ জানিয়েছে, গণধর্ষণের অভিযোগে তদন্ত চলছে। নির্যাতিতার বয়ান নেওয়া হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে নির্যাতিতার সঙ্গীর ভূমিকাও।                                      

সূত্রের খবর পরে নির্যাতিতার সঙ্গীই তাঁকে হাসপাতালে ভর্তি করেন নির্যাতিতার মা-বাবা ওড়িশা থেকে দুর্গাপুরে এসেছেন পুলিশ জানিয়েছে, গণধর্ষণের অভিযোগ পেয়ে তদন্ত চলছেনির্যাতিতার বয়ান নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।                                                  

অন্যদিকে, আজই ঘটনাস্থলে যাচ্ছে জাতীয় মহিলা কমিশন। কমিশনের সদস্যা অর্চনা মজুমদার জানিয়েছেন, এ রাজ্যে ধর্ষকদের শাস্তি না হওয়ায় এ ধরনের অপরাধ বাড়ছে।  এদিন নির্যাতিতার সঙ্গে দেখা করতে ওই বেসরকারি মেডিক্যাল কলেজে যায় পশ্চিম বর্ধমান জেলা সিপিএম নেতৃত্ব। নিরাপত্তা রক্ষীরা বাধা দিলে উত্তেজনা ছড়ায়। বেসরকারি মেডিক্যাল কলেজের কাছ থেকে রিপোর্ট চাইলেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। বেসরকারি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চাইলেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ইন্দ্রজিৎ সাহা। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, পুলিশি তদন্তের ওপর নজর রাখা হচ্ছে। বেসরকারি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকেও দ্রুত রিপোর্ট দিতে বলেছে স্বাস্থ্য ভবন।                        

এই ঘটনায় নির্যাতিতার বাবা বলেন, হাসপাতালের নিরাপত্তা থাকলে মেয়ের এই অবস্থা হয় না অন্যদিকে, ভিনরাজ্যের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে উত্তাল দুর্গাপুরের মেডিক্যাল কলেজ। প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ। পড়ুয়াদের মৌন প্রতিবাদ। কলেজের বাইরে বিক্ষোভ বামেদের।              

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget