Durgapur: দুর্গাপুর স্টেশন বাজার সংলগ্ন রেল ব্রিজে অটো -ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২
Durgapur: ওই দুর্ঘটনায় অটোচালকের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। অটোতে থাকা একজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বেসরকারি নাসিংহোমে নিয়ে যাওয়া হয়।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: কোক ওভেন থানার অন্তর্গত দুর্গাপুর স্টেশন বাজার সংলগ্ন রেল ব্রিজের উপরে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত ২। স্থানীয় সূত্রে খবর, রাত ১১.৩০ নাগাদ রেল ব্রিজের উপর বাঁকুড়া জেলার বড়জোড়া- দুর্গাপুর রুটের একটি আটোকে ধাক্কা মেরে পালায় একটি ট্রাক। ওই দুর্ঘটনায় অটোচালকের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। অটোতে থাকা একজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বেসরকারি নাসিংহোমে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, অটোর চালক ও এক যাত্রীর মৃত্যু হয়। তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ। পুরো ঘটনায় বেশ কিছুক্ষণ দুর্গাপুর বাঁকুড়া রোড এ রেলের ফ্লাইওভার এর উপর যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ সূত্রে খবর ঘাতক ট্রাকটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
এদিকে, বিধানসভা ভোটের মাসকয়েকের মধ্যেই ফুলবদল। রাজ্য চার বিধানসভা আসনের উপনির্বাচনের আগে অস্বস্তি বিজেপির। এবার বিজেপি ছাড়লেন বসিরহাটের বাবু মাস্টার। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চেয়ে উসকে দিলেন তৃণমূলে প্রত্যাবর্তনের সম্ভাবনা। ভুল স্বীকার করে ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টারের দাবি, বিজেপিতে যাওয়া হঠকারী সিদ্ধান্ত। মতাদর্শ না মেলায় বিধানসভা ভোটের সময় নিষ্ক্রিয় থাকারও দাবি করেন বাবু মাস্টার। তিনি বলেছেন, ‘বিজেপির মতাদর্শের সঙ্গে আমার কোনও মিল নেই’ ।
গত বিধানসভা ভোটের আগে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন একদা তৃণমূলের এই নেতা। এর আগে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন বাবু মাস্টার। ভোটের আগে কোনও উদ্দেশ্য নিয়ে দলে এসেছিলেন, তা পূরণ না হওয়ায় দল ছেড়েছেন। বাবু মাস্টারের বিজেপি-ত্যাগ নিয়ে প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
বিধানসভা ভোটে বিজেপির হারের পর থেকে বসিরহাটের ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টারকে আর দলের কর্মসূচিতে দেখা যাচ্ছিল না। তখন থেকেই শুরু হয়েছিল জল্পনা। সেই জল্পনাই সত্যি হল বুধবার।
প্রার্থী নির্বাচন থেকে দলের নীতি-কর্মসূচি, সবকিছু নিয়েই ক্ষোভ উগরে দিয়ে বিজেপি ছাড়লেন বাবু মাস্টার।বললেন, কাউকে জানাবার দরকার নেই। আজ থেকে বিজেপি ছেড়ে দিলাম। বিজেপির কোনও সিদ্ধান্তই ভাল লাগেনি। বসিরহাট একটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। কিন্তু এখানে বিধানসভা ভোটে একটাও সংখ্যালঘু প্রার্থী করেনি বিজেপি। জীবদ্দশায় আর বিজেপি করব না।
পেশায় বসিরহাটের ভবানীপুর সেন্ট্রাল মডেল হাইস্কুলের শিক্ষক ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার প্রথমে সিপিএম করতেন।
Before You Go
Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ






















