East Bardhaman News: পূর্ব বর্ধমানে বুদবুদে তরুণীর শ্লীলতাহানি, মেরে ওই তরুণীর বাবার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
East Bardhaman Molestation Case: পূর্ব বর্ধমানে বুদবুদে তরুণীর সঙ্গে মর্মান্তিক ঘটনা

পূর্ব বর্ধমান: উৎসবের আবহে ফের খারাপ খবর উঠে এল। এবার পূর্ব বর্ধমান। তরুণীকে শ্লীলতাহানি, মারধরের অভিযোগ।তবে ইতিমধ্যেই তথ্য সংগ্রহের পর অভিযুক্তকে ধরে ফেলা সম্ভব হয়েছে।
পূর্ব বর্ধমানে বুদবুদে তরুণীর শ্লীলতাহানি, মারধরের অভিযোগ। মেরে ওই তরুণীর বাবার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। জোড়া অভিযোগে মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একটি দোকানে কর্মরতা ওই তরুণীকে জোর করে টোটোয় তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে, তরুণীর বয়ানের ভিত্তিতে অভিযুক্তদের চিহ্নিত করে পাকড়াও।
রাজ্যে সরকার বদলের পরও লাগামহীন নারী নির্যাতনে যবনিকা পড়েনি। নির্যাতন থেকে বাদ নেই শিশুকন্যা থেকে শুরু করে স্কুলছাত্রীরাও। সম্প্রতি সঙ্গে নাচের ক্লাস সেরে ফিরছিলেন এক তরুণী। তখনই অঘটন ঘটে। বাইকে করে যাওয়ার পথে দুই যুবক ওই তরুণীকে কটূক্তি করে বলে অভিযোগ। এদিকে প্রতিবাদ করতেই হিতে বিপরীত হয়। বাইক থেকে নেমে ওই তরুণীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ।
ওই মুহূর্তে বন্ধুরা বাধা দিলে তাঁর ওপর চড়াও হয়েছিল অভিযুক্তরা। কোনওমতে পালিয়ে প্রাণে বেঁচে গিয়েছিলেন তাঁরা। ঘটনাস্থলের পাশেই ছিল দক্ষিণ দমদম পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরর অফিস। প্রাণ বাঁচাতে সেখানেই আশ্রয় নিয়েছিলেন তরুণ-তরুণী। খবর জানতেই লেকটাউন থানায় খবর দিয়েছিলে কাউন্সিলর। ঘটনার দিন দমদম পার্কের একটি হোটেল থেকে দুই অভিযুক্তকে আটক করেছিল পুলিশ। তবে সরকার বদলের পর রাজ্যে সাম্প্রতিককালে ঘটে যাওয়া ধর্ষণ করে খুনের দুটি ঘটনার ক্ষেত্রেই এনকাউন্টার হতে দেখা গিয়েছে।
প্রসঙ্গত মাঝে তিন মাসের ব্যবধান। তার মধ্যে রাজ্যে ফের ধর্ষণ-খুনে অভিযুক্তর এনকাউন্টার হল। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের পর এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার গাইঘাটা। শনিবার রাতে বান্ধবীদের সঙ্গে ঘুরতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ক্লাস ইলেভেনের ছাত্রী। রবিবার উদ্ধার হয় নাবালিকার দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগ তোলে নাবালিকার পরিবার। এই ঘটনায় মূল অভিযুক্ত প্রহ্লাদ দাসকে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ। এদিন ভোররাতে পুলিশের এনকাউন্টারে সেই প্রহ্লাদ দাসেরই মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, সোমবার রাত ১২ টার কিছু আগে,ঘটনার পুনর্নির্মাণ করতে ধৃত প্রহ্লাদ দাসকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। পুনর্নির্মাণের পর, অভিযুক্তকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। সেখানে ধৃতের বেশকিছু পোশাক বাজেয়াপ্ত করা হয়। পুলিশের দাবি, এরপর থানায় ফিরে আসার সময়ই ঘটে এনকাউন্টার।
Before You Go
Suvendu Adhikari : "পুলিশকে গুলি করলে পুলিশ তো পুষ্পবৃষ্টি করবে না", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী





















