এক্সপ্লোর

East Burdwan: ফায়ার অফিসারের ভুয়ো পরিচয় দিয়ে জুলুম, অগ্নিনির্বাপক যন্ত্র বিক্রির অভিযোগ! গ্রেফতার ৩

নিজেদের ফায়ার অফিসার পরিচয় দিয়ে তাঁদের কাছে ফায়ার লাইসেন্স এবং দোকানের ট্রেড লাইসেন্স দেখতে চায় তারা। দেখাতে না পারায় ওই চালকের থেকে মোটা টাকা জরিমানা চায় তিন অভিযুক্ত।

পূর্ব বর্ধমান, কমলকৃষ্ণ দে: ফায়ার অফিসার পরিচয় দিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছিল একটি দল। এখানেই শেষ নয়, ফায়ার অফিসার পরিচয় দিয়ে অগ্নিনির্বাপক যন্ত্র বিক্রি করারও অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে। ঘটনায় এক মহিলাসহ গ্রেফতার হয়েছেন তিনজন। স্থানীয় সূত্রে খবর, মেমারির (Memari) তাতারপুরের ঘটনা। গত মঙ্গলবার দুপুরে ফায়ার লেখা একটি গাড়ি দাঁড় করায় তিনজন। নিজেদের ফায়ার অফিসার পরিচয় দিয়ে তাঁদের কাছে ফায়ার লাইসেন্স এবং দোকানের ট্রেড লাইসেন্স দেখতে চায় তারা। দেখাতে না পারায় ওই চালকের থেকে মোটা টাকা জরিমানা চায় তিন অভিযুক্ত। ভয় দেখিয়ে অগ্নিনির্বাপক যন্ত্র কেনারও চাপ দেওয়া হয় গাড়ির চালককে। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়।                                         

পাশাপাশি ভাইরাল হওয়া ভিডিওতে মহিলা নিজেকে বিজেপির (BJP) এক্স কাউন্সিলর হিসাবেও পরিচয় দেন। আর এর পরই শুরু হয় হম্বিতম্বি। মেমারির চেকপোস্ট,তাতারপুর এলাকার একাধিক দোকানে গিয়ে কখনও ফায়ার সার্টিকেট দেখতে চাওয়া তো কখনও অগ্নিনির্বাপক যন্ত্র আছে কি না তা নিয়ে দোকানদারকে ধমকচমকও দেওয়া, চলছিল সবই। অভিযোগ, একাধিক দোকানের ট্রেড লাইসেন্স দেখতে চায় ওই মহিলা। আর এই সবের সুযোগ নিয়ে জোর করে চড়া দামে দোকানের মালিকদের ফায়ার এক্সটিনগুইসার বা অগ্নিনির্বাপক যন্ত্র কিনতে বাধ্য করছিল ওই দলটি। 

আরও পড়ুন: Howrah News: দূষণের দোসর যত্রতত্র নির্মাণ, সাঁতরাগাছি ঝিল থেকে কি মুখ ফেরাচ্ছে পরিযায়ী পাখিরা?

অত্যাচারের পারদ চড়তে থাকায় সন্দেহ দানা বাঁধে স্থানীয়দের মধ্যে। তাঁরাই খবর দেন মেমারি থানার পুলিশকে। পুলিশ তাঁদের আটক করেছে। পরে পুলিশ তাঁদের পরিচয় জানতে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশসূত্রে খবর, ফায়ার অফিসারের কোনও বৈধ পরিচয় পত্র দেখাতে পারেনি  তারা। পরে তিনজনকেই গ্রেফতার করে পুলিশ। তাদের ব্যবহৃত গাড়িটি আটক করার পাশাপাশি সঙ্গে আনা প্রচুর অগ্নিনির্বাপক যন্ত্রও বাজেয়াপ্ত করে পুলিশ। বুধবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে খবর, ধৃত শিবশঙ্কর প্রজাপতির বাড়ি উত্তরপ্রদেশের ভাদোহী জেলার বাহারিয়া গ্রামে। অন্যদিকে আরও দুই ধৃত দীপক প্রসাদ ওরফে সানু এবং পুজা সাউ-এর বাড়ি উত্তর ২৪ পরগণার হালিশহর লালকুঠি এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই চক্রের নেপথ্যে আর কারা রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly Election 2026: 'হাওড়া শহরকে কার্যত ডাস্টবিনে পরিণত করে দিয়েছে তৃণমূল', বলছেন শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল
'হাওড়া শহরকে কার্যত ডাস্টবিনে পরিণত করে দিয়েছে তৃণমূল', বলছেন শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল
West Bengal Assembly Election 2026: 'ক্যান্ডিডেট এখানে আমাদের প্রত্যেকটা কর্মী', উত্তরপাড়ায় লড়াইয়ে নামার আগে বলছেন মীনাক্ষী
'ক্যান্ডিডেট এখানে আমাদের প্রত্যেকটা কর্মী', উত্তরপাড়ায় লড়াইয়ে নামার আগে বলছেন মীনাক্ষী
Dipsita Dhar: 'কোনও প্রতিশ্রুতি দিচ্ছি না, আপনাদের যা দাবি সেটাই আমাদের ম্যানিফেস্টো', বলছেন দীপ্সিতা
'কোনও প্রতিশ্রুতি দিচ্ছি না, আপনাদের যা দাবি সেটাই আমাদের ম্যানিফেস্টো', বলছেন দীপ্সিতা
West Bengal Assembly Election 2026: ২ দফার ভোটে এবার রাজ্যে থাকতে পারে প্রায় আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনী
২ দফার ভোটে এবার রাজ্যে থাকতে পারে প্রায় আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনী

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
Embed widget