এক্সপ্লোর

Bus Accident: বিকট শব্দ! বাড়ির ভিতরে ঢুকে গেল বাস! মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ৩ জন!

তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের স্থানান্তরিত করা হয়েছে।

রানা দাস, পূর্ব বর্ধমান: চোখের পলকে এক ভয়ঙ্কর দুর্ঘটনা! পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেল যাত্রীবাহী বাস।

এই দুর্ঘটনায় আহত হয়েছেন চালক, খালাসি সহ ৫ জন। পুলিশ সূত্রে খবর গিরি নগর এলাকায় আজ সকালে ট্রাকের সঙ্গে মেমারিগামী যাত্রী বোঝাই বাসের ধাক্কা লাগে, তারপরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির মধ্যে ঢুকে যায় বাসটি। 

আহতদের প্রথমে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের স্থানান্তরিত করা হয়েছে। বাসের ধাক্কায় বাড়ির সামনের অংশের ক্ষতি হয়েছে।                     

এর আগে এমনই একটি ঘটনা ঘটেছিল মধ্যপ্রদেশের জবলপুরে। পুজোর সময় গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা প্যান্ডেলের মধ্যে ঢুকে যায় একটি বাস, লোকজনে ভরা মণ্ডপে ঢুকে পড়ে বাসটি।  এই দুর্ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছেন বলে খবর। এর মধ্যে সাত জনের অবস্থা গুরুতর ছিল।                                  

জানা গিয়েছিল ওই রাস্তায় 'নো-এন্ট্রি' বোর্ড থাকা সত্ত্বেও চালক বাসটিকে ওই রাস্তাতেই চালায়। সিহোরা-র কাছে গৌরী চৌরাস্তার কাছে একটি দুর্গা মণ্ডপে বাসটি ঢুকে পড়ে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছিল, বাসের গতি খুব বেশি ছিল। জানা গিয়েছে, মণ্ডপে ঢোকার আগে বাসটি বাইরে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতেও ধাক্কা মেরেছিল। 

এর আগে সপ্তমীর সকালে বোলপুরের সিয়ানে মর্মান্তিক ঘটনা। খারাপ রাস্তায় গর্তে পড়ে বাস উল্টে মৃত্যু হল এক শিশুর। আহত হয়েছেন অন্তত ৩০ জন। এদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। কীর্ণাহার থেকে বোলপুরে যাচ্ছিল বেসরকারি বাস। সকাল ৮টা নাগাদ দুর্ঘটনা ঘটে। 

যাত্রীদের অভিযোগ ছিল, বোলপুরের সিয়ান হাসপাতালের কাছে রাস্তায় বড় গর্ত রয়েছে। টোটোকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পাশের ধান জমিতে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশুর। আহতদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।                                                        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ মহিলার! এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে FIR
সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ মহিলার! এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে FIR
Baruipur Incident: বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
Anubrata Mondal: ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
Annapurna Yojana Money: রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার

ভিডিও

TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Sandipan Saha:
TMC News: এবার জেলায় জেলায় সভাপতিদের নাম ঘোষণা করে দিল 'ঋতব্রত তৃণমূল' ন্যাশনাল ওয়ার্কিং কমিটি
TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Embed widget