এক্সপ্লোর

East Midnapore News: ব্যাঙ্কের এটিএমের প্রায় ১৮ লক্ষ টাকা 'গায়েব', অভিযোগ নিরাপত্তারক্ষীর বিরুদ্ধেই !

Bank Robbery Security guard Arrested : যিনি রক্ষক, তিনি ভক্ষক ? ব্যাঙ্কের এটিএমের প্রায় আঠারো লক্ষ টাকা গায়েবের অভিযোগ খোদ নিরাপত্তারক্ষীর বিরুদ্ধেই..

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ব্যাঙ্কের এটিএমের প্রায় আঠারো লক্ষ টাকা গায়েবের অভিযোগ খোদ নিরাপত্তারক্ষীর বিরুদ্ধেই। পুলিশের জালে অভিযুক্ত বন্দুকধারী নিরাপত্তারক্ষী ও তার স্ত্রী। চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ তমলুক আদালতের (Court)। 

এযেনও রক্ষকই ভক্ষক। প্রতিদিনের মত বৃহস্পতিবারও ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে বিভিন্ন এটিএম-এ টাকা ভরার কাজ করছিলেন এজেন্সির লোকজন । যে গাড়িতে করে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, সেই গাড়িতে ছিলেন  দুজন এজেন্সির লোক। একজন ড্রাইভার এবং একজন বন্দুকধারী নিরাপত্তা রক্ষী।এদিন ব্যাঙ্ক থেকে মোট  ৪০ লক্ষ টাকা নিয়ে পাঁশকুড়া থেকে তমলুকের রাধামনি পর্যন্ত বিভিন্ন এটিএমে টাকা ভরে আসছিলেন।কিন্তু রাধামনি বাজারের কাছে একটি এটিএম-এ টাকা ভরার সময়  হঠাৎ নজরে আসে গাড়ির মধ্যে থাকা টাকার মধ্যে প্রায় ১৮ লক্ষ টাকা কম রয়েছে। সন্দেহ হয় এজেন্সি লোকেদের।

এটিএম-এ টাকা ভরার দায়িত্বে থাকা এজেন্সি তমলুক থানায় অভিযোগ দায়ের করে। বন্দুকধারী নিরাপত্তা রক্ষী বুদ্ধদেব জানা ও তার স্ত্রী অলকা জানা-কে গ্রেফতার করা হয়। এছাড়াও আরও তিনজনকে আটক করে তমলুক থানার পুলিশ। শুক্রবার তমলুক থানা নিরাপত্তার রক্ষী বুদ্ধদেব জানা ও তাঁর স্ত্রী অলকা জানাকে তমলুক জেলা আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।  কীভাবে ১৮ লক্ষ টাকা খোয়া গেল ? তা নিয়ে তদন্ত করছে তমলুক থানার পুলিশ।

আরও পড়ুন, ' মুকুল রায়কে দেখে এলাম, খারাপ লাগল, চোখ বুজে শুয়ে..', জানালেন কুণাল ঘোষ

সম্প্রতি শহরে ফের প্রতারণার শিকার হন এক বৃদ্ধ। খাস কলকাতায় প্রতারকদের ফাঁদে পড়ে, ১৪ লক্ষ টাকা খুইয়ে ফেলেন বেহালার বাসিন্দা।  না অ্য়াকাউন্ট নম্বর, না ওটিপি, এমনকী পাসওয়ার্ড । দাবি, কিছুই শেয়ার করেননি তিনি। অথচ ব্য়ঙ্ক অ্য়াকাউন্ট থেকে গায়েব হয়ে গেল ১৪ লক্ষ টাকা। খাস কলকাতায় প্রতারকদের ফাঁদে পড়লেন, বেহালার বাসিন্দা, সত্তরোর্ধ্ব সুজিত সেন। খোয়ালেন সারাজীবনের কষ্ট করে জমানো টাকা। কিন্তু কীভাবে হল এই প্রতারণা? বৃদ্ধের দাবি, গত ২৩ মে ফ্রিজ কিনবেন বলে গুগলে সার্চ করেছিলেন। সেই সময় কোনও একটি লিঙ্কে ক্লিক করাতে, ফোন আসে তাঁর কাছে। জানতে চাওয়া হয়, তিনি কি ফ্রিজ কিনতে চান? উত্তরে বৃদ্ধ বলেন- হ্য়াঁ। এরপর তাঁর হোয়াটসঅ্য়াপ নম্বরে একটি লিঙ্ক পাঠানো হয়। সেই লিঙ্কে ক্লিক করার পর থেকেই তাঁর ফোনের নেটওয়ার্ক চলে যায়। 

সেরা শিরোনাম

By Election 2026: ২ কেন্দ্রে প্রার্থী-ঘোষণা নিয়ে সিদ্ধান্তের কথা জানাল ঋতব্রত তৃণমূল, একান্ত সাক্ষাৎকারে যা জানালেন আখরুজ্জামান...
২ কেন্দ্রে প্রার্থী-ঘোষণা নিয়ে সিদ্ধান্তের কথা জানাল ঋতব্রত তৃণমূল, একান্ত সাক্ষাৎকারে যা জানালেন আখরুজ্জামান...
West Bengal News Live : কীভাবে কাজ করত সুজয় হাজরা-সুমিত রায়ের চক্র ? CID-র দায়ের করা চার্জশিটে একের পর এক বিস্ফোরক তথ্যের উল্লেখ
কীভাবে কাজ করত সুজয় হাজরা-সুমিত রায়ের চক্র ? CID-র দায়ের করা চার্জশিটে একের পর এক বিস্ফোরক তথ্যের উল্লেখ
Bypoll BJP : এই কারণেই এখনও নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থীর নাম ঘোষণা করেনি BJP, জানিয়ে দিলেন দিলীপ ঘোষ
এই কারণেই এখনও নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থীর নাম ঘোষণা করেনি BJP, জানিয়ে দিলেন দিলীপ ঘোষ
Dengue Care: ডেঙ্গিতে জ্বরটা নেমে যাওয়ার পরেই দরকার কড়া নজরদারি, বড় সতর্কবার্তা দিলেন বিশেষজ্ঞ চিকিৎসক অপূর্ব ঘোষ
ডেঙ্গিতে জ্বরটা নেমে যাওয়ার পরেই দরকার কড়া নজরদারি, বড় সতর্কবার্তা দিলেন বিশেষজ্ঞ চিকিৎসক অপূর্ব ঘোষ

ভিডিও

West Medinipur: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় পুলিশি হেফাজতে অস্বাভাবিক মৃত্যু
Jagadish Basunia: কোচবিহারের তৃণমূলত্যাগী NCPI সাংসদ সিতাইয়ের বাড়ি ফিরতেই ফের বিক্ষোভ, পার্টি অফিসে আগুন! Coochbehar
Dengue Vaccine: আশা জাগাচ্ছে 'কিউ ডেঙ্গা', আগামী বছরেই মিলবে ডেঙ্গির এই ভ্যাকসিন?
Dengue Vaccine Update: ডেঙ্গি নিয়ে উদ্বেগের মধ্যেই আশার আলো, আসছে ডেঙ্গির ভ্যাকসিন 'কিউ ডেঙ্গা'
Liver Foundation: SNCU ও NICU-এর পর এবার দেশজুড়ে চালু হতে চলেছে MNCU বা 'মাদার নিউবর্ন কেয়ার ইউনিট'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget