এক্সপ্লোর

Post Poll violence: সৌমেন্দুর জয়ের পরেই 'সন্ত্রাস চালাচ্ছে BJP' ? মমতার নির্দেশে খেজুরি যাচ্ছে TMC-র প্রতিনিধি দল

TMC Khejuri Post Poll violence : তৃণমূল কর্মীদের মারধর, তৃণমূলের পার্টি অফিস গেরুয়া রং করে দেওয়ার অভিযোগ, আজ মমতার নির্দেশে খেজুরি যাচ্ছে TMC-র প্রতিনিধি দল

আশাবুল হোসেন, বিটন চক্রবর্তী ও কৃষ্ণেন্দু অধিকারী,পূর্ব মেদিনীপুর: খেজুরিতে ভোট পরবর্তী হিংসার অভিযোগ। তৃণমূল কর্মীদের মারধর, তৃণমূলের পার্টি অফিস গেরুয়া রং করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলনেত্রীর নির্দেশে শুক্রবার খেজুরি যাচ্ছে তৃণমূলের ৪ সদস্য়ের প্রতিনিধি দল। 

ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে, বৃহস্পতিবার রাজভবন পৌঁছোন শুভেন্দু অধিকারী। যেখানে, পুলিশি বাধা ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। আর এরইমধ্য়ে, বিজেপির বিরুদ্ধে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তুলে, শুক্রবার পূর্ব মেদিনীপুরের খেজুরি যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। সূত্রের খবর, তৃণমূলনেত্রীর নির্দেশে, এই দল শুক্রবার খেজুরির ২ নম্বর ব্লকের জন্কা গ্রামে যাবে। দলে থাকছেন, তৃণমূলের নন্দীগ্রামের দায়িত্বে থাকা কুণাল ঘোষ, কেশপুরের বিধায়ক শিউলি সাহা, মন্ত্রী বীরবাহা হাঁসদা এবং কাঁথির পরাজিত তৃণমূল প্রার্থী, জেলা পরিষদের সভাধিপতি, উত্তম বারিক। 
 
খেজুরি বিধানসভা কেন্দ্রটি কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এবারের লোকসভা ভোটে, কাঁথি কেন্দ্রে ৭ লক্ষ ৬৩ হাজার ১৯৫ ভোট পেয়ে তৃণমূলের উত্তম বারিককে হারিয়ে জয়ী হন বিজেপি প্রার্থী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু। তৃণমূলের অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর থেকেই, খেজুরিতে তৃণমূল কর্মীদের ওপর সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। ভাইরাল হওয়া এই ভিডিওতেও দেখা গেছে বেধড়ক মারধরের দৃশ্য়। অভিযোগ, ভোটের ফল ঘোষণার পরই তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায় বিজেপি। যাতে আহত হন তৃণমূলের একাধিক কর্মী। 

খেজুরি নিচকসবা গ্রাম পঞ্চায়েত  তৃণমূল সদস্য গণেশচন্দ্র প্রামাণিক বলেন,হঠাৎ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাদের টেনে হিঁচড়ে মারধর করে। আমি হাসপাতালে ভর্তি ছিলাম। পুলিশের গাড়িতে আমাদের প্রাথমিক স্বাস্থ্য়কেন্দ্র পর্যন্ত পৌঁছে দেয়। পুলিশের নিরাপত্তায় বাড়িতে আছি। আমার কোমরে চোট লেগেছে, ঘাড়ে চোট লেগেছে। তৃণমূলের পার্টি অফিসও গেরুয়া রং করে দেওয়া হয়। বৃহস্পতিবার পার্টি অফিস পুনরুদ্ধার করে তৃণমূল। 

আরও পড়ুন, বাংলার ১০ জেলায় কমল পেট্রোলের দর, আজ কলকাতায় কত ?

 তৃণমূল কংগ্রেস খেজুরি ব্লক সভাপতি সমদ্ভব দাস বলেন,ভোট পরবর্তী হিংসা বিজেপির কর্মীবন্ধুরা তারা আমাদের ৭টি দোকান বন্ধ করেছিল। সেই সয় আমাদের পার্টি অফিস জোর করে দখল নিয়েছিল। প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমরা। প্রশাসন এসে দোকানগুলো খুলেছে। এই প্রেক্ষিতে আক্রান্তদের সঙ্গে দেখা করতে শুক্তবার খেজুরি যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। এবারের ভোটে কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত, ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্য়ে ৬টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। শুধুমাত্র পটাশপুরে প্রায় সাড়ে ৮ হাজার ভোটে এগিয়ে আছে তৃণমূল। যে বিধানসভা কেন্দ্রের বিধায়ক, তৃণমূলের উত্তম বারিক। 
 
 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

সেরা শিরোনাম

তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
West Bengal News Live : নন্দকুমারে বিজেপি মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে ৬ মাসে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ
নন্দকুমারে বিজেপি মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে ৬ মাসে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ
Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget