এক্সপ্লোর

খুন নাকি  আত্মহত্যা? অফিসের বাথরুম থেকে উদ্ধার কর্মরত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ঝুলন্ত দেহ

মৃত্যুর পিছনে রহস্য আছে এই দাবি করে, মহকুমাশাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখানে সরকারি কর্মীদের একাংশ।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: অফিসের বাথরুম থেকে উদ্ধার হল কর্মরত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ঝুলন্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথি ১নং পঞ্চায়েত সমিতিতে। খুন নাকি  আত্মহত্যা? অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কাঁথি থানা।

দীর্ঘক্ষণ পঞ্চায়েত সমিতির অফিসের বাথরুমের দরজা বন্ধ থাকায় সন্দেহ! ধাক্কাধাক্কির পরেও ভিতর থেকে সাড়াশব্দ না পেয়ে ভাঙা হল দরজা। দরজা ভাঙার পর দেখা গেল বাথরুমের সিলিং থেকে ঝুলছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের দে। কাঁথি ১ নং পঞ্চায়েত সমিতি অফিসে কর্মরত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের অস্বাভাবিক মৃত্যুতে ছড়াল রহস্য। আত্মহত্যা নাকি খুন? মৃত্যুর কারণ সম্পর্কে রয়েছে ধোঁয়াশা।

মৃত্যুর পিছনে রহস্য আছে এই দাবি করে, মহকুমাশাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখানে সরকারি কর্মীদের একাংশ। কাঁথির মহকুমাশ শাসক আদিত্যমোহন বিক্রম হিরানির কথায়, বছর বাহান্নর ওই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের নাম তরুণ পতি। পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি, অফিসে এসে রোজকার মতোই স্বাভাবিক ছিলেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। 

পূর্ব মেদিনীপুর কাঁথি ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন জানান, উনি প্রতিদিনের মতোই অফিসে আসেন। স্বাভাবিক ভাবেই সবার সঙ্গে কথা বলেন। আমার সঙ্গেও বলেন। এরপর কর্মীদের থেকে জানতে পেরেছি বাথরুমে গিয়ে ২০২৫ মিনিট দরজা বন্ধ। সন্দেহ হওয়ায় ডাকাডাকি। দরজা ভেঙে দেখা যায় ঝুলন্ত দেহ। কাঁথি থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ নিয়ে যায়।

প্রৌঢ় কি আত্মহত্যা করেছেন? নাকি খুন? পঞ্চায়েত সমিতির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের রহস্য-মৃত্যুতে সহকর্মীদের মধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে কাঁথি থানার পুলিশ।

গত ৪ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুরের পুলিশ ব্যারাকের মধ্যে উদ্ধার হয় এসআইয়ের ঝুলন্ত দেহ। মৃত সঞ্জয় চৌধুরী কেশপুর থানায় সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। তাঁর বাড়ি পুরুলিয়ায়। এদিন সকালে ব্যারাকের মধ্যে এই পুলিশ অফিসারকে ঝুলন্ত অবস্থায় দেখেন সহকর্মীরা। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে অনুমান পুলিশের। 

উল্লেখ্য, এ দিনই কম্বল জড়ানো মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় হুগলির পোলবায়। শনিবার সকালে ঘটনাটি ঘটে পোলবারজারুরা দিল্লি রোডের পাশে। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা জঙ্গলের মধ্যে কম্বল জড়ানো মৃতদেহটি দেখতে পেয়ে পোলবা থানায় খবর দেয়। ঘটনাস্থলে আসে পোলবা থানার পুলিশ। মৃতদেহ দিয়ে পচন ধরেছে ও দুর্গন্ধ ছড়ায়। দেহ শনাক্ত করতে অসুবিধায় পড়েছে পুলিশ।

স্থানীয়দের অনুমান খুন, করে ওই এলাকায় ফেলে দিয়ে যাওয়া হয়েছে।  যেহেতু পচন ধরেছে সে কারণে স্বাভাবিকভাবেই এখনও পর্যন্ত মৃতর নাম বা পরিচয় জানা যায়নি। পুলিশ মৃতদেহটির পরিচয় জানার চেষ্টা করছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অনন্ত দুদিন আগে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হচ্ছে। কীভাবে মৃত্যু ময়না তদন্তের পরেই তা জানা যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Chandranath Rath Murder : চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন 'সবথেকে খারাপ লোকেরা...'
চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন...
Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget