এক্সপ্লোর

New Digha Hotel Fire: নিউ দিঘার হোটেলে ভয়াবহ আগুন, পর্যটকদের মধ্যে হুড়োহুড়ি

New Digha Hotel Fire:নিউ দিঘার হোটেলে ভয়াবহ আগুন। ভিক্টোরিয়া হোটেলে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। পর্যটকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।

দিঘা (পূর্ব মেদিনীপুর)  :  নিউ দিঘার (New Digha) হোটেলে ভয়াবহ আগুন (Fire In Hotel)। ভিক্টোরিয়া হোটেলে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। পর্যটকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। 

দমকল বাহিনীর পক্ষ থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।  প্রথমেই হোটেলের কর্মী ও স্থানীয়রাই পর্যটকদের বের করে আনার চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই চলে আসে বিশাল পুলিশ বাহিনী ও দমকল। হোটেল খালি করে দেওয়া হয়। হোটেলে কেউ আটকে নেই বলে প্রাথমিকভাবে জানা গেছে।  হোটেলে ৪০-৪২ টি রুম রয়েছে।  

জানা গেছে, এই সময় দিঘায় পর্যটক খুব বেশি নেই। ওই হোটেলেও পর্যটক খুবই কম ছিল। আগুন লাগার পর হোটেলের পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তাঁরা কোনওরকমে বেরিয়ে আসার চেষ্টা করেন। কেউ কেউ কার্নিস বেয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। কেউ সিঁড়ি দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। সবমিলিয়ে অগ্নিকাণ্ডে দিশেহারা হয়ে পড়েন তাঁরা। জানালার কাঁচ ভেঙে পর্যটকদের উদ্ধার করার চেষ্টা করা হয়। 

প্রাথমিকভাবে জানা গেছে, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, হোটেলের দোতলার সিঁড়ির কাছে প্রথমে আগুন লাগে। হোটেলে লোকজন কম থাকায় নজর এড়িয়ে যায়। এরইমধ্যে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। ছুটে আসেন আশেপাশের লোকজন। প্রাথমিকভাবে নজর এড়িয়ে যাওয়ায় আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখা যায়।

রামনগরের তৃণমূল বিধায়ক জানিয়েছেন, ওই হোটেলে বিদ্যুতের কাজ চলছিল। সেখান থেকেই কোনওভাবে আগুন লেগে যায়। হোটেলে গুটিকয় পর্যটক ছিলেন। ওই পর্যটক ও হোটেলের কর্মীদের দ্রুত সরিয়ে আনা হয়। তাঁরা সবাই নিরাপদে রয়েছেন বলে তিনি জানিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসবে বলেও তিনি জানিয়েছেন। হোটেলে অগ্নিনির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল কিনা তা পরবর্তী সময়ে প্রশাসন খতিয়ে দেখবে বলে তিনি জানিয়েছেন।

বিস্তারিত আসছে...

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget