এক্সপ্লোর

East Midnapur: ১৩ বছর পর নন্দীগ্রামে ডিওয়াইএফআইয়ের কর্মসূচি, চাপানউতোর তৃণমূল-বিজেপির

২০১৬ থেকে নন্দীগ্রামে ক্রমশ ক্ষয়িষ্ণু হয়েছে বামেরা।২০১৬-এর ভোটে নন্দীগ্রামে বাম প্রার্থী পেয়েছিলেন ২৬.৭০ শতাংশ ভোট।৩ বছর পর লোকসভা নির্বাচনে, নন্দীগ্রামে ভোট নেমে যায় ৪.৫২ শতাংশে।

বিটন চক্রবর্তী,  নন্দীগ্রাম (পূর্ব মেদিনীপুর):  তেরো বছর পর, নন্দীগ্রাম এক নম্বর ব্লকে বড় কোনও কর্মসূচি করল ডিওয়াইএফআই। সিপিএমের যুব সংগঠনের সম্মেলন ঘিরে শুরু হয়েছে চাপানউতোর। বিজেপির অভিযোগ, তাদের আটকাতে বামেদের মদত দিচ্ছে তৃণমূল। শাসক দলের পাল্টা দাবি, বিজেপির সঙ্গে আঁতাঁত রয়েছে বামেদেরই।

১৩ বছর পর বদলাল ছবিটা। ২০০৭-এর জমি আন্দোলনের পর থেকে, নন্দীগ্রাম এক নম্বর ব্লকে সে অর্থে বড় কোনও কর্মসূচি করতে পারেনি সিপিএমের যুব সংগঠনের ডিওয়াইএফআই। শনিবার সেখানেই রমরমিয়ে হল লোকাল কমিটির সম্মেলন। 

২০১৬ থেকে নন্দীগ্রামে ক্রমশ ক্ষয়িষ্ণু হয়েছে বামেরা।২০১৬-এর ভোটে নন্দীগ্রামে বাম প্রার্থী পেয়েছিলেন ২৬.৭০ শতাংশ ভোট।৩ বছর পর লোকসভা নির্বাচনে, নন্দীগ্রামে ভোট নেমে যায় ৪.৫২ শতাংশে।এবার বিধানসভা ভোটে আরও কমে বামেদের ভোট নেমে আসে ২.৭৪ শতাশে।

ডিওয়াইএফআইয়ের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক পরিতোষ পট্টনায়ক বলেছেন,সবাই বুঝেছে বেকারদের জন্য় যদি কেউ লড়ে তাহলে সেটা ডিওয়াইএফআই। যুবরা নতুন করে একত্রিত হয়েছে।  দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, কেমিক্যাল হাব না হওয়ায় বেকারদের ভবিষ্যত নষ্ট হয়ে গেছে।

সিপিএমের যুব সংগঠনের কর্মসূচির নেপথ্যে তৃণমূলের মদত দেখছে বিজেপি। পাল্টা শাসক দলের দাবি, বিজেপির সঙ্গে সমঝোতা করেছে বামেরাই।বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, তৃণমূল সিপিএমকে সুযোগ করে দিচ্ছে, অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে বিজেপিকে রোখার জন্য। তৃণমূল বিজেপির ভূত দেখছে।

নন্দীগ্রাম (১)-এর তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি স্বদেশ দাস বলেছেন, বামপন্থীরা নন্দীগ্রামে শেষ হয়েছে তা বোঝা গেছে লোকসভা ভোটে। বামেরা রামের ঝান্ডা ধরেছে। সারা বাংলায় প্রমাণ হয়েছে বামপন্থীরা কাদের ঝান্ডা ধরছে। শুভেন্দু অধিকারী যে মিটিং করেন, তা বামপন্থীদের নিয়ে। 

এবার বিধানসভা ভোটের প্রচারে গিয়ে একাধিকবার বাধার মুখে পড়েন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মীনাক্ষি মুখোপাধ্যায়। সেই নন্দীগ্রামেই সম্মেলন ঘিরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বামেরা।

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget