এক্সপ্লোর

East Midnapur News: কাঁথিতে সমবায় সমিতির পরিচালন কমিটি গঠনে হাত মেলাল বাম-তৃণমূল! কটাক্ষ বিজেপির

East Midnapur News: রাজ্যের বকেয়া শতাধিক পুরসভার ভোটের মুখে নজিরবিহীনভাবে সমবায় সমিতিতে বামেদের সঙ্গে কমিটি গঠন করায় তৃণমূলকে নিশানা করেছে গেরুয়া শিবির।

ঋত্বিক প্রধান, কাঁথি (পূর্ব মেদিনীপুর): পূর্ব মেদিনীপুরের (East Midnapur) কাঁথিতে সমবায় সমিতির (Contai Co-operative Election)  নির্বাচনে বাম-তৃণমূলের জোট (Left-TMC)। ভোটের পর একসঙ্গে কমিটি গঠন করল যুযুধান দুই দল। সমবায় সমিতিকে বাঁচাতেই স্থানীয় স্তরে এই ঘটনা। একযোগে দাবি সিপিএম ও তৃণমূলের। কটাক্ষ করেছে বিজেপি।

রাজ্যে পুরভোটের আবহে একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ বাম ও তৃণমূল। কিন্তু এই পরিস্থিতিতে উল্টো ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুরের কাঁথিতে।বামেদের সঙ্গে হাত মিলিয়ে সমবায় সমিতির পরিচালন কমিটি গঠন করল তৃণমূল। 

কাঁথির শতাব্দী প্রাচীন নাচিন্দা-ভাইটগড় সমবায় সমিতির ভোট হয় শনিবার। এখানে মোট আসন রয়েছে ৪৫টি। ভোটের পর দেখা যায় তৃণমূল ২৩টি ও বামেরা ২২টিতে জয়লাভ করেছে। এর পরই দু’দল মিলে কমিটি গঠন করে। পরিচালন কমিটির সভাপতি তৃণমূলের থেকে করা হলেও সহ সম্পাদক হয়েছেন বামেদের থেকে। 

রাজ্যের বকেয়া শতাধিক পুরসভার ভোটের মুখে নজিরবিহীনভাবে সমবায় সমিতিতে বামেদের সঙ্গে কমিটি গঠন করায় তৃণমূলকে নিশানা করেছে গেরুয়া শিবির। বিজেপি নেতা কণিষ্ক পণ্ডা জানিয়েছেন, ভোটে লড়াই করে আমরা হেরেছি। কিন্তু তাই বলে ক্ষমতার লোভে ভিন্ন মতাদর্শের হাত ধরিনি। 
বিজেপির কটাক্ষের জবাব দিয়েছে বামদল  ওতৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুরে সিপিএমের  জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য হিমাংশু দাস বলেছেন,  তৃণমূল-বাম জোটের কথাটা ঠিক নয়। সমিতির উন্নয়ন অগ্রাধিকার। তাই এমনটা করা হয়েছে।

কাঁথি নাচিন্দা-ভাইটগড় সমবায় সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা অমৃতাংশু প্রধান বলেছেন, আর্থিক প্রতিষ্ঠানে দল বড় কথা নয়। সমবায়ের সঙ্গে যুক্ত মানুষদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে । 

সমবায় সমিতির মতো নিচুস্তরে ভোটের পর বাম-তৃণমূল একসঙ্গে কমিটি গঠনের প্রভাব কি পড়বে কাঁথির পুরভোটে? উত্তর মিলবে পুরভোটের ফলপ্রকাশের পরে।

কাঁথি পুরসভা অধিকারী পরিবারের গড় বলে পরিচিত। আগের নির্বাচনে তৃণমূল বোর্ড গঠন করেছিল। তখন শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূলে। কিন্তু গত বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর তিনি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা হয়েছেন। আসন্ন পুরনির্বাচনে তৃণমূলই জেতে, নাকি অধিকারী পরিবারের গড় অটুট থাকে তা এখন দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, NEET-এর প্রশ্ন ফাঁসকাণ্ডে ইস্তফা
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, NEET-এর প্রশ্ন ফাঁসকাণ্ডে ইস্তফা
Dharmatala Protest: স্কুলের গণ্ডি পেরিয়েছে কিনা সন্দেহ... বেশভূষা দেখলেই বোঝা যাচ্ছে..., ধর্মতলায় ধন্ধুমার, কী বলছেন কৌস্তভ বাগচী
স্কুলের গণ্ডি পেরিয়েছে কিনা সন্দেহ... বেশভূষা দেখলেই বোঝা যাচ্ছে..., ধর্মতলায় ধন্ধুমার, কী বলছেন কৌস্তভ বাগচী
Dilip Ghosh : পঞ্চায়েত ব্যবস্থায় আসছে বিরাট বদল? প্রধানের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এই ক্ষমতা, আজই বিল পেশ
পঞ্চায়েত ব্যবস্থায় আসছে বিরাট বদল? প্রধানের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এই ক্ষমতা, আজই বিল পেশ
NEET-এর প্রশ্ন ফাঁস কাণ্ডে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ, এবার গুজরাতেও প্রতিবাদ-বিক্ষোভে আন্দোলনকারীরা
NEET-এর প্রশ্ন ফাঁস কাণ্ডে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ, এবার গুজরাতেও প্রতিবাদ-বিক্ষোভে আন্দোলনকারীরা

ভিডিও

NEET Paper: NEET প্রশ্নফাঁসে আন্দোলনের মধ্যেই তাৎপর্যপূর্ণ মন্তব্য মোহন ভাগবতের
Suvendu Adhikari:
Suvendu Adhikari : 'ধর্মতলাকাণ্ডে দায়ের মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ', জানালেন মুখ্যমন্ত্রী
NEET Protest: এ মেয়ের এক হাতই যেন কাফি! তিনি রিয়া আহির...
PM Modi: শুক্রবার রাতে ফের Video বার্তা প্রধানমন্ত্রীর, যা বললেন... | NEET Paper Leak Controversy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget