এক্সপ্লোর

East West Metro: ৮ দিন বন্ধ থাকছে ইস্ট-ওয়েস্ট মেট্রো, হাওড়া ময়দান-ধর্মতলা, শিয়ালদা-সেক্টর ফাইভে মিলবে না পরিষেবা, আজ থেকেই শুরু

Kolkata Metro:উবাজার অংশ জুড়তে চলেছে গ্রিন লাইনের সঙ্গে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আজ থেকে দু'দফায় আট দিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। হাওড়া ময়দান থেকে ধর্মতলা এবং শিয়ালদা থেকে সেক্টর ফাইভ রুটে মেট্রো বন্ধ থাকবে। বৌবাজার অংশ জুড়তে চলেছে গ্রিন লাইনের সঙ্গে, তার প্রস্তুতির জন্য এই সপ্তাহে আজ থেকে রবিবার পর্যন্ত চারদিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো। আগামী সপ্তাহে বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত আরও চারদিন বন্ধ থাকবে মেট্রো চলাচল। (East West Metro)

আজ থেকেই দু'দফায় বন্ধ থাকছে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। চলতি সপ্তাহেও বৃহস্পতি থেকে রবি এবং আগামী সপ্তাহেও বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে। এই মুহূর্তে হাওড়া ময়দান থেকে ধর্মতলা এবং শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট রুটে মেট্রো চলাচল করে। শিয়ালদা থেকে বৌবাজার হয়ে গ্রিন লাইনে মেট্রো চলাচল শুরুর প্রস্তুতি চলছে। তার জন্যই দফায় দফায় মোট আটদিন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত। (Kolkata Metro)

মেট্রো কর্তৃপক্ষ যে বিবৃতি প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে, হাওড়া ময়দান থেকে সল্টলেক পর্যন্ত গ্রিন লাইনে ১৩-১৬ এবং ২০-২৩ ফেব্রুয়ারি CBTC সিগনাল পরীক্ষা করে দেখা হবে। চার দিন করে দুই সপ্তাহের আট দিন গ্রিন লাইনে তাই পরিষেবা মিলবে না। হাওড়া-কলকাতা এবং সল্টলেক-শিয়ালদা রুটে রোজ প্রচুর মানুষের যাতায়াত। পরিষেবা বন্ধ থাকলে দুর্ভোগে পড়তে হবে তাঁদের। এই অসুবিধের জন্য ক্ষমাও চেয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।

ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডর, যা সল্টলেক থেকে হাওড়া ময়দান পর্যন্ত বিস্তৃতি, তাকে গ্রিন লাইন বলা হয়। কলকাতায় মেট্রোর এই গ্রিন লাইনের অধীনেই দেশের মধ্যে প্রথম বার জলের নীচ দিয়ে মেট্রো ছুটছে। মহাকরণ থেকে হাওড়া যেতে গঙ্গার নীচ দিয়ে ছেটো মেট্রোর রেক, যার মাধ্যমে হাওড়া এবং ধর্মতলা মেট্রোর মাধ্যমে সংযুক্ত হয়েছে। ২০২৪ সালের মার্চ মাসে ওই রুটে মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, গ্রিন লাইনটি দেশের মধ্যে প্রথম Mass Rapid Transit System-ও, যার মাধ্যমে দুই যমজ শহর কলকাতা এবং হাওড়া সংযুক্ত হয়েছে।

কিন্তু এই কাজ মোটেই সহজ ছিল না। শিয়ালদা থেকে ধর্মতলার মধ্যে দূরত্ব ২.৬৩ কিলোমিটার। কিন্তু বৌবাজারে মাটির অবনমনের জন্য বার বার কাজে বাধা আসে। বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দেয়। ফুঁসে ওঠেন স্থানীয়রা। সেই কারণে পরিষেবা চালু করাও পিছিয়ে যায়। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে, সেই প্রতিবন্ধকতা অতিক্রম করা গিয়েছে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। সম্প্রতি বৌবাজারের নীচ দিয়ে মেট্রোর ট্রায়াল রানও সম্পূর্ণ হয়। পরিষেবা চালুর আগে শে। মুহূর্তের প্রস্তুতি চলছে এখন। আর সেই কারণেই দু'দফায় মোট আটদিন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতা', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতা', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget